
জামালপুর প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুর পৌর শহরের অন্তর্গত ১১ নং ওয়ার্ড বিএনপি উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে বগাবাইদ বোর্ডঘর বাজার এলাকায় আলোচনাসভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
১১ নং ওয়ার্ড বিএনপির উত্তর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল এর সঞ্চালনায় ও সভাপতি হাবিবুর রহমান সাইফুল মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর বিএনপির সভাপতি লিয়াজত আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, সদস্য রাজু আহমেদ খান ও পৌর বিএনপির সহ-সভাপতি মাকসুদ আলী খান।
পরে বিশেষ দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এসময় ১১ নং ওয়ার্ড বিএনপি উত্তর শাখার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।