Author: admin

ইডেন কলেজ প্রতিনিধি ইডেন মহিলা কলেজের আবাসিক হলগুলোতে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিদিনের খাবারে গুণগত মান ও পরিমাণে গুরুতর ঘাটতির অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। রান্না করা খাবারে দুর্গন্ধ, পোকামাকড় এবং অপরিষ্কার উপকরণ থাকার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও তারা আশঙ্কা করছেন। এক আবাসিক শিক্ষার্থীরা বলেন, “ভাত প্রায়ই শক্ত থাকে, ডাল পানির মতো পাতলা, আর সবজি বা মাছ সঠিকভাবে রান্না হয় না। মাঝে মাঝে এমন গন্ধ থাকে যে খাওয়ার ইচ্ছাই চলে যায়।” হলের আবাসিক শিক্ষার্থী লিয়া বলেন, “খাবারের মান যেমন খারাপ, দাম তেমনই বেশি। এক টুকরো ছোট মুরগির জন্য ৪০ টাকা নেয়া হয়। কখনো খাবারে পোকাও পাওয়া…

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, টাঙ্গাইল-এর আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রোটারেক্টর মো নাজমুল হাসান ভূঁইয়া। আজ ৩১মে (শনিবার) ২০২৫ ইং তারিখে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৭মে (মঙ্গলবার) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ক্লাব রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রোটারিয়ান মেজবাহ উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার এবং বর্তমান ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর পলাশ হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট ও সেক্রেটারি— উভয় পদের জন্য ৩ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২২টি ভোটের মধ্যে…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালবাউসসহ কার্পজাতীয় মা মাছ ডিম ছেড়েছে। গত কয়েক দিন ধরে ডিম সংগ্রহকারীরা নদীতে নৌকা ও বাঁশের ভেলার উপর দাঁড়িয়ে জাল ফেলছিলেন এবং বজ্রসহ বৃষ্টিপাতের অপেক্ষায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিপাত শুরু হলে মা মাছ রাত দেড়টার দিকে ডিম ছাড়া শুরু করে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীদের উৎসবমুখর পরিবেশে নদীতে জাল ফেলতে দেখা যায়। হাটহাজারী-রাউজান উপজেলার আজিমের ঘাট, কুমারখালী, নাপিতের ঘাটা, পুরালিয়া স্লুইসগেট, মাছুয়াঘোনাসহ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে মা মাছ ডিম ছেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ডিম সংগ্রহকারীরা। এ বিষয়ে…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘নেচার’-এর ২০২৫ এর তালিকায় গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশে ২৩তম স্থান করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৬৬৬তম। একাডেমিক দিক ববির স্থান ২০তম। বৈশ্বিকভাবে একাডেমিক দিক থেকে ববির অবস্থান ৩১৪২ তম। এই তালিকাটি প্রণয়ন করা হয়েছে ২০২৪ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের গবেষণা তথ্যের ভিত্তিতে। বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশের এবারের অবস্থান সন্তোষজনক। দক্ষিণ এশিয়ার মধ্য নেপাল ও শ্রীলঙ্কাকে পিছনে ফেলে মালয়েশিয়ার পরই স্থান করে নিয়েছে বাংলাদেশ। এবারের বাংলাদেশের অবস্থান ৫৯তম। তালিকায় প্রথম স্থানে রয়েছে চীন। গবেষণায় অবদানের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এ ছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। এর আগে আরো একাধিক উপদেষ্টার পিএ-পিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এসব অভিযোগের তদন্তকাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পিএ-পিএসদের বিরুদ্ধে উঠা এসব অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনা-সমালোচনা। শুক্রবার এ নিয়ে কথা বলেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছু উপদেষ্টার ব‍্যক্তিগত পছন্দে নিয়োগকৃত পিএ…

Read More

নীলফামারী প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনা সভা, কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সূর্যদয়ের সাথে সাথে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এদিন বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জহুরুল আলম। এসময় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবু মো. সোয়েম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ আরও অনেকে বক্তৃতা দেন। এছাড়াও জেলা,উপজেলা ও ইউনিয়নের বিএনপি…

Read More

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে গেলে ৯ বছরের মেয়ের মুখে পুরুষাঙ্গ ঢুকিয়ে দেওয়ার অভিযোগে ডেন্টিস্ট নিহান আহমেদকে(২৫) আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। সে পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী এবং উপজেলার মোকাররমপুর ইউনিয়নের গোলাপ নগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে। গত ২৯ মে রাত ৮ টায় শিশুটি বাবার সাথে দাঁত উঠাতে গেলে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বলে অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। শুক্রবার (৩০শে মে) এ বিষয়ে ভেড়ামারা থানায় বাদী হয়ে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন (২০০৩) আইনে একটি মামলা দায়ের করে। ভুক্তভোগী শিশু ও তার মা-বাবা জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা তাকে দাঁত তুলতে…

Read More

আরিফ হাসান গজনবী প্রতিনিধি, রামপাল, বাগেরহাট। বাগেরহাটের রামপালে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টায় এ উপলক্ষে রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাসামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এ বছরই দুই দেশ একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করবে, এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অনুষ্ঠিত হয়। সেখানে এই প্রতিশ্রুতি ছাড়াও দুই দেশের মধ্যকার সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় এবং উভয় নেতা কৌশলগত অংশীদারত্বের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশকে দীর্ঘদিনের বন্ধু আখ্যা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণে জাপান সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’ তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা…

Read More

বরিশালে টিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ সমাপনী অনুষ্ঠান ‎ ‎মোঃ সজিব সরদার নিজস্ব প্রতিনিধিঃ শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বরিশালে টিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপ, ১০ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‎বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল সদর পৌরসভার কাশিপুর স্কুল এন্ড কলেজ হল রুমে টিডিপি মৌলিক প্রশিক্ষণ- ২য় ধাপ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা,বিভিএমএস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন পরিচালক সদন চাকমা,বিভিএম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বিএএম। ‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক…

Read More