Author: admin

জামালপুর প্রতিনিধি জামালপুর শহরের বটতলা এলাকা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বারণ করার জেরে মার্জিয়া আরিফ মুনিয়া তামান্না (১১) নামের এক কিশোরীর আত্মহত্যা করেছে। তামান্না সদর উপজেলার বাঁশচড়া এলাকার আরিফ হোসেনের (৩৭) মেয়ে। রোববার (১ জুন) সকালের দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারে নিষেধ করাতেই এই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে আরিফ হোসেন জানান, তার মেয়ে মার্জিয়া শহরের উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শহরের স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে তামান্নার বাবা স্কুলের কাছেই ১মাস আগে বাসা ভাড়া নেন। শনিবার ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন তামান্না…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুরের বাঘের বাজারের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লাসহ তার ০৩ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।গত শুক্রবার (৩০ মে) দিবাগত ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, ইলিয়াস মোল্লা, তার সহযোগী আপু, নাহিদ ও জাহিদ। ইলিয়াস দীর্ঘদিন যাবত বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত ছিল। সে পূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দিয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত ভোররাতে গাজীপুর সেনা ক্যাম্পের…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শুধুমাত্র বিএনপি নয়, দেশের ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার (০১ জুন) দুপুরে এক আলোচনা সভায় জাপানের নিক্কেই এশিয়া ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা প্রস্তাব করেছি যে, নির্বাচন যদি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, তাহলে তা নির্বাচন কমিশনের জন্যও সুবিধাজনক হবে, সরকারের জন্যও সহজ হবে এবং জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা যাবে। আমরা আমাদের যুক্তিগুলো উপস্থাপন করেছি। যদি সরকারের ভিন্ন কোনো যুক্তি থাকে, তাহলে তা স্পষ্টভাবে…

Read More

জাকারিয়া মোহাম্মদ ইমন “কম জায়গা, শূন্য দূষণ—বাইসাইকেল আধুনিক বাহন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকালে শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে র‌্যালিটি আবাহনী খেলার মাঠ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও খামারবাড়ি হয়ে পুনরায় আবাহনী মাঠে গিয়ে শেষ হয়। ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহ-আয়োজক হিসেবে ছিল উত্তরা সাইকেল কমিউনিটি, ফিমেইল সাইকেলার্স অব বাংলাদেশ এবং সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা। সভা সঞ্চালনা করেন ওয়ার্ক ফর এ বেটার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের নিবন্ধনসহ অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আবেদনের শুনানি শেষে এ রায় দেন। জামায়াতের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, আজকের রায়ের পর রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হলো। তিনি বলেন, ইসি এখন প্রতীকসহ অন্যান্য বিষয়গুলো নিষ্পত্তি করবে। দলটি প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য ইসিতে আবেদন করবে বলেও জানান এই আইনজীবী।

Read More

খুবি প্রতিনিধি: গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত “টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫” শীর্ষক জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি দল তৃতীয় স্থান (সেকেন্ড রানার্সআপ) অর্জন করেছে। ২৮ মে ঢাকায় স্থাপত্য অধিদপ্তরের মাল্টিপারপাস হলে আয়োজিত হয় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহি মির্জা, মো. হাসান, সুমাইয়া বিনতে ও তাবাসসুম মল্লিক। প্রতিযোগিতায় থিম-১: নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা এবং থিম-২: আরবান ডিজাইন এই দুটি থিম নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন এবং মোট ৬০টি আইডিয়া উপস্থাপন করা…

Read More

বীরগঞ্জ প্রতিনিধি ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত আইন ২০১৩) মতে বিড়ি সিগারেট ও জর্দ্দার বিজ্ঞাপন লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী এবং কোম্পানি হাট-বাজারে, পান দোকান ও মুদির দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে বা পোস্টার লাগিয়ে ক্রেতাদের আকর্ষণ করছে এসবের কারণে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ । ৩১ মে শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় প্রকাশ্যে ধুম পান করায় কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০টাকা। দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে ক্রেতাদের আকর্ষণ করার অপরাধে পান দোকানদার রবিউল ইসলাম (৪৪) কে ৩০০টাকা ও মোঃ শাহাজান আলী…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্বামী প্রবাসে যাওয়ার তিন বছর পর পুত্র সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছেন সাদিয়া আক্তার (ছদ্মনাম) নামের এক নারী। গত বৃস্পতিবার (২৯ মে) দুপুরে প্রবাসীর স্ত্রী পুত্র সন্তান জন্ম দিলে তা মূহূর্তের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায়জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এদিকে, ভুক্তভোগীর নারীর দাবি, এই পুত্র সন্তানের বাবা আলমডাঙ্গা পশুহাটের স্বর্ণা মেডিসিন কর্ণারের মালিক কালিদাসপুর গ্রামের আব্দুল কাদের সবুজ।ভুক্তভোগীর পরিবারের সুত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আইজাল হোসেনের ছেলে প্রবাসী কালু ওরফে উন্জিলের সাথে ওই নারীর বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর কালু মালয়েশিয়াতে চলে যান। কালু বিদেশে যাওয়ার তিন বছর পর তার…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলাধীন পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ৭০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের নাম মোঃ মাশরাফ আলি (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর, ৫ নম্বর ওয়ার্ড এলাকার সফিকুল ইসলামের ছেলে। ‎ ‎গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল টোলপ্লাজায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আমিনুল এবং এএসআই সাইদুল, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৭ লক্ষ টাকা মূল্যের হেরোইন। ‎ ‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন জানান, “ধৃত ব্যক্তি হেরোইন পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে…

Read More

ভাঙ্গুড়া প্রতিনিধি আজ ৩১/৫/২৫,শনিবার প্রত‍্যয় সাহিত্য পরিষদ,ফরিদপুর, পাবনা আয়োজনে নিয়মিত মাসিক ৮৩ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবি আলহাজ্ব আঃ দাইয়েন মন্জু । সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি তারেক আজিজ , আউয়াল হক, আঃ কাদের, ফাহিম সজিব মকবুল হোসাইন, জীবন সরকার,.আশরাফুজ্জামান খান এ সবুর, আঃ দাইয়েন মন্জু ও মোল্লা আলী আছগার প্রমুখ । এই আসরের প্রাণপুরুষ আরেক প্রবীণ কবি ফকির খালেক কাকা শারীরিক অসুস্থতার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাকে ছাড়াই আজ কবিতা পাঠ শেষে সাংগঠনিক আলোচনা ও সভাপতির বক্তব্যের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Read More