Author: admin

ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ১জুন ২০২৫, রবিবার রাত এগারোটায় সংগঠক ও ছড়াকার ফকির খালেক রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তার মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া নেমে আসে। আজ ২ জুন সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলাধীন সরদার পাড়ার জগতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুপুর দুইটার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসলমান, কবি সাহিত্যিক, সাংবাদিক সহ গুণীজনেরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে ভাঙ্গুড়ার পাথরঘাটা গ্রামে তাঁকে সমাহিত করা হয়। ছড়াকার ফকির খালেক মৃত্যুকালে অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল কবীরের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেনের সহযোগিতায় উপজেলার ১১ টি ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ সামগ্রী বিতরণ করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন থানার এস আই শরীফ হায়দার, এস আই আবুল কালাম, এস আই মো: হেলাল উদ্দিন, প্রমুখ। মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল কবীর বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সেলিম সিকদারকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের কলেজ রোডস্থ সৈয়দ টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।সেলিম সিকদার মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকার(অব:)সেনা সদস্য কফিল উদ্দিনের ছেলে।তার গ্রামের বাড়ি পাশের সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি গ্রামের দেওয়ান পাড়া।তিনি জিএস সেলিম নামে পরিচিত।পুলিশ জানায়,গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে।এ সময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে কলেজছাত্র ইমন নিহত হন।এ ঘটনায় ইমনের ভাই সুমন…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১ ঘটিকায় একটি শোক র‌্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও…

Read More

কেরানীগঞ্জ প্রতিনিধি কেরানীগঞ্জের কোরবানির হাটে এবার দেখা গেল এক অনন্য ব্যতিক্রম উদ্যোগ —গরু কিনলেই ক্রেতার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি ডিপ ফ্রিজ! ঈদুল আজহাকে কেন্দ্র করে কেরানীগঞ্জের সাবেক মিলেনিয়াম সিটি সংলগ্ন নবাবী হাটে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। এই অভিনব প্রচারণা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি হাট নয়, একপ্রকার ‘ফ্রিজ উৎসব’-এ পরিণত হয়েছে। গরু কেনার সঙ্গে ফ্রিজ উপহার পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি আশপাশের এলাকাতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ব্যতিক্রমী এই উদ্যোগটি যেমন ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে, তেমনি এনসিপির সামাজিক উদ্যোগ হিসেবেও এটি ইতিবাচক বার্তা দিচ্ছে।…

Read More

পার্থ সরকার,‎মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎ ‎পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। কোরবানির এই উৎসবকে ঘিরে মানুষের মনে যেমন আনন্দ, তেমনি অন্তর্নিহিত রয়েছে আত্মত্যাগ ও সহমর্মিতার গভীর বার্তা। এই ভাবনাই প্রতিফলিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের চোখে। ‎ ‎এফটিএনএস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধী-বুনিয়ানুম মারসুস বলেন, “ঈদুল আজহা কেবল উৎসব নয়, এটি হালাল উপার্জন, ন্যায্যতা ও দরিদ্রদের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। কোরবানির মূল বার্তাই হলো ত্যাগ এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন।” তিনি মনে করেন, ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে একজন মানুষকে আর্থিক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাজেটে উন্নয়ন খাতের ৪০% কৃষিতে বরাদ্দের দাবিতে সোমবার গাইবান্ধা জেলা কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিড়্গোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা নেতা গোলাম রাব্বানী, কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের জেলা নেতা জাহেদুল হক, ক্ষেতমজুর সমিতির…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে রায়ে। সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গেল ২৯ মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একইসঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (০২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিএনপির এই নেতা বলেন, আমরা আলোচনার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কাছাকাছি আসতে পেরেছি। আমরা সেটাই গ্রহণ করব, যেটা জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে। এটা জাতীয় নীতিতে গৃহীত হলে এ জাতির মধ্যে একটা ঐক্য তৈরি হবে। আমরা সেটাই গ্রহণ করব, যে প্রস্তাবগুলো সংবিধান ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে। রাষ্ট্রের সবকিছুর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে বিপুলসংখ্যক জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়ন…

Read More

বিনোদন ডেস্ক বলিউড অভিনেত্রী অম্রুতা সুভাষ ‘সেক্রেড গেম’ ও ‘গল্লি বয়’ ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম সারির এক প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক নামকরা প্রযোজকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন অম্রুতা সুভাষ। তবে এই অভিনেত্রী তার নাম প্রকাশ করেননি। এই প্রসঙ্গে অভিনেত্রী আম্রুতা বলেন, একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে। পেছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক। সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, এইমাত্র আপনি কী করলেন ? এটা…

Read More