Author: admin

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্স ডিআইজি (অপারেশনস পশ্চিম) আবুল কালাম আজাদ বলেছেন, ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়ক যানজটমুক্ত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর। এজন্য হাইওয়ে পুলিশ রাত দিন কাজ করে যাচ্ছে। গত সোমবার (২ জুন) রাত ৯টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে হাইওয়ে পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি আরও বলেন, রংপুর রিজিয়নে হাইওয়ের পাশে ৩২টি বড় ধরনের হাট রয়েছে। আমরা হাইওয়ের পাশে কোনো হাট বসতে দিচ্ছি না। হাটগুলো ভিতরেই থাকছে। আমরা হাইওয়ের পাশে কোরবানির পশু গাড়িতে লোড আনলোড করতে দিচ্ছি না। হাটের ভিতরেই পশু গাড়িতে উঠাবে এবং নামাবে। ঈদুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে মিনায় পৌঁছেতে শুরু করেছেন হজ করতে যাওয়া মুসল্লিরা। সবার মুখে মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি। নিয়ম অনুযায়ী, মঙ্গলবার (৭ জিলহজ) সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হয়েছেন হজযাত্রীরা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন। ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা, যা হজের পবিত্র আবহকে আরও গভীর করছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) রাতেই ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসাবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হবেন ‘মুক্তিযুদ্ধের সহযোগী’। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে কারও নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। অধ্যাদেশ অনুযায়ী, শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনা ঘটনাস্থলে একই পরিবারের দুই ছেলে ও বাবাসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাহাত মন্ডল (২৬)। আহতরা হলো আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মন্ডল, রাহাত মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম ও বরিশালে হযরত আলীর ছেলে নাজমুল হোসেন।আহতদের টাংগাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাসাইল থানার অফিসার…

Read More

বিশেষ প্রতিনিধি: অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএ এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান। সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন জানান, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে অসৎ আচরণ যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ফিটনেস এর উপরে জরিমানা করা হয়েছে।…

Read More

জিয়ারত জুয়েল: পবিত্র ঈদ-উল-আয্হা কে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা । সোমবার ( ০২ জুন) বিকেলে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাসাইল ব্রীজের পূর্বপাড় কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি। পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষা, চুরি ছিনতাই, জাল টাকার ব্যবহার রোধ ও মলমল পার্টির কবল থেকে কারবারিদের রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করছে প্রশাসন। পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি ইজারাদার কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন। ক্রেতা বিক্রেতা উভয়কেই কোথাও কোন রকমের চাঁদা প্রদান করতে হচ্ছে কিনা জিজ্ঞাসা করে আইন-শৃঙ্খলা ও চলাচল…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।তারুণ্যের বিকাশ ও ক্রীড়া সংস্কৃতি প্রসারে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। সোমবার (২ জুন) বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক ক্ষুদে ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণ সনদ। খাগড়াছড়ি জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত হয় এ জেলা পর্যায়ের (অ-১৪) প্রশিক্ষণ কার্যক্রম। একমাস ধরে পরিচালিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছেলে-মেয়েরা অ্যাথলেটিক্স ও সাঁতারের মৌলিক কলাকৌশল ও শৃঙ্খলা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের…

Read More

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে। আটককৃত স্বর্ণের ওজন ১.৩৯৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। আটক ব্যক্তির নাম লিটন রায় (৫০), পিতা মধুসূদন রায়, গ্রাম শাখারী বাজার, ডাকঘর ঢাকা সদর, থানা কতোয়ালী, জেলা ঢাকা। বিজিবি সূত্র জানায়, লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার (৩ জুন) থেকে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে এ বছর বন্ধ থাকবে মোট ২১ দিন। আজ থেকে ছুটি শুরু হয়ে চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এদিকে, ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ১০ দিন বন্ধ থাকবে। কলেজে শুধুমাত্র ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি আজ থেকে শুরু হয়ে চলবে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকালে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো। তিনি আরও বলেন, নগর ভবন কীভাবে চলবে, তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। ইশরাক বলেন, মেয়রের…

Read More