- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছে। বুধবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে রাস্তায় চলমান যানবাহন ও জনসাধারণের ভোগান্তি হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করেন।এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার,অতিরিক্ত পুলিশ সুপার,প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ,টাংগাইল ট্রাফিক পুলিশের টি আই মহদয় সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য অফিসার ও সদস্যগণ।এসময় জেলা প্রশাসক মহদয় সাংবাদিকদের সাথে মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এসময় জেলা প্রশাসক জনাবা শরীফা হক বলেন,মহাসড়কে ঘরমুখো মানুষ যেন নিরাপদে যেতে পারে সেজন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সরব আছে।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ঈদুল আযহাকে ঘিরে ব্যস্ত সময় পার করছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামার পল্লী। চাপাতি, ছুরি, বটিসহ বিভিন্ন ধারালো অস্ত্র বানাতে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা। বিক্রিও হচ্ছে বেশ ভালো। তবে কয়লাসহ বিভিন্ন সরঞ্জামের দাম কিছুটা বেড়েছে বলেন জানান বিক্রেতারা। আর মাত্র কয়েকদিন পর উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। ঈদুল আযহাকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন গোবিন্দগঞ্জের বিভিন্ন হাট-বাজারের কামাররা। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। ঈদে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট ও দুম্বা কোরবানির পশু হিসেবে জবাই করা হয়। ঈদের দিন সকাল থেকে তৃতীয় দিন বিকাল পর্যন্ত কোরবানির পশু…
কুড়িগ্রাম প্রতিনিধি রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে এমপি পদপ্রার্থী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পল্লবীর কালশি সেকশন-১২, ই-ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের একটি দল বাসার মালিকের অনুমতি নিয়ে নিচতলার একটি ফ্ল্যাটে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (০৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপ-প্রেস সচিব বলেন, যারা এখন থেকে মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। তথ্য প্রকাশে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ। এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহনমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা। বুধবার (০৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নারী-পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট…
খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে স্থানীয় মৎস্যজীবী ও আগ্রহী যুব সমাজকে আধুনিক মৎস্যচাষে দক্ষ করে তুলতে শুরু হয়েছে তিনদিনব্যাপি “কার্পজাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা” বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প (২০২৪-২০২৫ অর্থবছর) এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ মঙ্গলবার (৩ জুন) সকালে খাগড়াছড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জেলা সদরের মৎস্যবীজ উৎপাদন খামার প্রশিক্ষণ কক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রশিক্ষণটি শুভ উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. রাজু আহমেদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন মৎস্যজীবী এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন, যারা ভবিষ্যতে কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়িয়ে স্বনির্ভরতা অর্জনে আগ্রহী। আধুনিক চাষাবাদের দিকে…
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৩ জুন দুপুর ১২ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিরা পারভিন, হেলথ সুপারভাইজার আব্দুল লতিফ মোল্লা প্রমূখ। এ সময় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের…
পার্থ সরকার মাভাবিপ্রবি (টাংগাইল)প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদন ও বিভাগ পছন্দক্রমের সময়সীমা ৭ দিন বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আবেদন গ্রহণ শুরু হয় গত ২৯ মে বিকেল ৫টা থেকে এবং তা শেষ হওয়ার কথা ছিল ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিটে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই সময়সীমা ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়িয়েছে গুচ্ছ ভর্তি কমিটি। এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন প্রক্রিয়া…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭০জন কৃষক-কৃষানীদের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল…
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলার তজুমদ্দিন উপজেলায় দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন)বেলা ১১ ঘটিকায় ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের চত্বরে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিঃ সহ সভাপতি আঃমান্নানের সভাপতিত্বে, শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইব্রাহীম খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক, ভোলা জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।আলহাজ্ব সাইদুর রহমান রিপন, সভাপতি -তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন। উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম,সহঃ শিক্ষক, চাদপুর মজিদিয়া সরকারি প্রাথমিক…