Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটি দুষ্টচক্র উদ্দেশ্যপ্রণোদিত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (০৫ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোস্ট করছে। এছাড়াও এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (২ জুন) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে জানানো হয় – রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় অনুপস্থিত আছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা থাকায় ইউনিয়ন পরিষদে উপস্থিত হন না। ফলে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকেই। এমনকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না সময় মতো। এতে ব্যাপক ভোগান্তি ও হয়রানির…

Read More

,খাগড়াছড়ি প্রতিনিধি// চেঙ্গী নদীর স্রোতের সঙ্গে কোথায় যেন মিলিয়ে গেছে কিশোর মাইশিং ত্রিপুরা। নদীর কিনারে আজও ভেজা চোখে দাঁড়িয়ে আছে তার মা, পরিবার আর পাড়া-প্রতিবেশীরা। ১৮ বছর বয়সী এই কিশোর মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর পেরিয়ে গেছে একদিন। কিন্তু এখনো ফেরেনি সে, নেই কোনো খোঁজ। মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান অমৃত পাড়া এলাকায় ছোট ঝিরি থেকে মাছ ধরে ফিরছিল মাইশিং ও তার তিন বন্ধু। নদীর পানি সেদিন ছিল কিছুটা বেশি, প্রবল স্রোত বয়ে যাচ্ছিল চেঙ্গী নদীতে। তার বন্ধুরা জানান, “আমরা সবাই সাঁতরে পার হচ্ছিলাম। মাইশিং একটু পেছনে ছিল। হঠাৎ দেখি সে ডুবে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাসহ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।’ তিনি আরো বলেন, ‘ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি হিসেবে গত পহেলা জুন থেকে ১৯ ই জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় ছুটি হবার পর পরই বিশ্ববিদ্যালয়ের হলে থাকা প্রায় সকল শিক্ষার্থী পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে গেছেন। এমতাবস্থায় ক্যাম্পাস এড়িয়ায় অবস্থানরত কুকুর-বিড়াল (যেগুলো শিক্ষার্থীদের খাবারের উচ্ছিষ্টাংশ বা শিক্ষার্থীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে)গুলোর জন্য খাদ্য সংকট দেখা দিয়েছে। এরকম পরিস্থিতিতে উক্ত নির্বাক প্রাণীগুলোর খাদ্যের জোগান দিতে ববি’র একদল শিক্ষার্থী এক অনন্য উদ্যোগ গ্রহন করেছে। তারা ফান্ড কালেক্ট করে উক্ত প্রাণী গুলোর জন্য খাবারের ব্যাবস্থা করছে। এ সম্পর্কে জানতে চাইলে উল্লেখিত উদ্যোগের মূল উদ্যোক্তা…

Read More

মোঃআশিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি হিসেবে গত পহেলা জুন থেকে ১৯ ই জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় ছুটি হবার পর পরই বিশ্ববিদ্যালয়ের হলে থাকা প্রায় সকল শিক্ষার্থী পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে গেছেন। এমতাবস্থায় ক্যাম্পাস এড়িয়ায় অবস্থানরত কুকুর-বিড়াল (যেগুলো শিক্ষার্থীদের খাবারের উচ্ছিষ্টাংশ বা শিক্ষার্থীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে)গুলোর জন্য খাদ্য সংকট দেখা দিয়েছে। এরকম পরিস্থিতিতে উক্ত নির্বাক প্রাণীগুলোর খাদ্যের জোগান দিতে ববি’র একদল শিক্ষার্থী এক অনন্য উদ্যোগ গ্রহন করেছে। তারা ফান্ড কালেক্ট করে উক্ত প্রাণী গুলোর জন্য খাবারের ব্যাবস্থা করছে। এ সম্পর্কে জানতে চাইলে উল্লেখিত উদ্যোগের মূল উদ্যোক্তা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎ ‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কের একটি বাসের ২ নারী যাত্রীর পরিহিত বোরখার নিচ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় আরজিনা বেগম (৪৫) ও আনজুআরা খাতুন (৪০) নামের এই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের অভিযানিক দল। ‎ ‎গত মঙ্গলবার (৩ জুন) উপজেলার রংপুর-ঢাকা মহসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ‎ ‎গ্রেফতার আরজিনা বেগম কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী ভাতিপাড়া গ্রামের বাবলু মিয়ার স্ত্রী ও মৃত আব্দুল আজিজ মিয়ার মেয়ে এবং আনজুআরা খাতুন মাহাবুর রহমানের স্ত্রী ও মৃত আকবর আলীর মেয়ে। ‎ ‎অভিযানিক দলটি…

Read More

হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা সানিয়াজান নদী এক সময় ছিল দুই পাড়ের মানুষের দুর্ভোগের নাম। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ওই নদী পারাপারে নির্ভর করতে হতো সাঁকো ও নৌকার ওপর। এতে প্রায় ৩০ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ বৃহৎ সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় ২১ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে নদীর ওপর নির্মাণ করা হয়েছে ২১০ মিটার দীর্ঘ একটি সেতু। স্থানীয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণের আগে প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কয়েকটি গ্রামের প্রায় ১০…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রশিক্ষিত উদ্যোগি কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (৪ জুন) দিনব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান মনি, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হোসেন, দৈনিক প্রগতির আলো’র সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজীম নূর রাত্রি প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, কৃষকের দক্ষতা…

Read More

ছবি-উত্তরের পথে খোলা ট্রাকে ঈদে বাড়ি যাচ্ছি ঘরমুখো মানুষ। টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে গাড়ির চাপ। ভোর থেকে এ মহাসড়কে দেখা যায় গাড়ির লম্বা সিরিয়াল। অনেকে বাসে সিট না পেয়ে যাচ্ছে ট্রাকে আবার কেউ পিকআপ ভ্যানে। সড়ক পথে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ। ভোর রাতে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানোর পর যানচলাচল স্বাভাবিক হয়। ভোর রাত থেকে বিভিন্ন বাসস্ট্যান্ডে কয়েক ঘন্টা যাবত বাসের জন্য অপেক্ষা করছে ঘরমুখো মানুষ। এ সুযোগে যাত্রীদের…

Read More