Author: admin

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: ঈদ মানেই আনন্দের ভাগাভাগি। ঈদের ছুটিতে মেস ও হলের প্রায় সবাই বাসায় গেলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলসমূহে অবস্থান করছে কিছু শিক্ষার্থী। আর সেসব শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এবার পবিত্র ঈদুল আজহার রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দীপু হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাতে বিশেষ খাবারের আয়োজন করেছে। মাভাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু জানান, “আমরা ছাত্ররাজনীতি করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের জন্য, তাদের কল্যাণের জন্য। তাদের বিপদে-আপদে, সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সেই ধারাবাহিকতায় আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বোনেরা চাকরির প্রস্তুতিসহ বিভিন্ন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রথম জানাজা রোববার (৮ জুন) জোহরের নামাজের পর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কালিহাতির ছাতীহাটিতে নিজ বাড়িতে আসরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা হবে। এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নিজ এলাকায় দাফন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কুরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (৭ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা বলেন, ‘সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’ এর আগে শনিবার দুপুর দুইটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এসময় তিনি বলেছিলেন, ‘দুই সিটিতেই আজ (শনিবার) রাতের মধ্যে কুরবানির পশুর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক গত বছরের মতো চলতি বছরও ব্যাপক গরমের মধ্যে হজ করেছেন সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা। তবে গতবারের তুলনায় এবারের হজে গরমের কারণে কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি, গরমজনিত অসুস্থতাও ছিল গত বছরের চেয়ে ৯০ শতাংশ কম। খবর গালফ নিউজের। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে এ অর্জনের কৃতিত্ব দেওয়া হয়েছে সরকারি স্বাস্থ্য সেবা দফতর, ডাক্তার, নার্স এবং সম্পর্কিত অন্যান্য সরকারি সংস্থাকে। আরও বলা হয়েছে, ছায়াযুক্ত এলাকার আয়তন বাড়ানো, হজযাত্রীদের গরমজনিত কষ্ট লাঘবে কুলিং সিস্টেমসহ পর্যাপ্ত পরিমাণে অবকাঠামোগত সুবিধা এবং সর্বোপরি সচেতনতার কারণে এবার গ্রীষ্মকালীন তীব্র গরম সত্ত্বেও হাজিদের মধ্যে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।। সারাদেশের মতো খাগড়াছড়িতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি পৌরসভা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আল কাদেরী। নামাজে অংশ নেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শত শত মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ মাঠ হয়ে ওঠে এক পবিত্র মিলনমেলায়। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরে মুসল্লিরা মহান…

Read More

ইবি সংবাদদাতা: পবিত্র ঈদুল আজহার ছুটিতে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও একসঙ্গে খাবার গ্রহণ করেন। এই ভোজে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিবিরের এমন আয়োজনের প্রশংসা করে শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্রশিবিরের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা অনেকেই চাকরি প্রস্তুতি নেওয়াসহ বিভিন্ন কারণে ছুটির সময়ে ক্যাম্পাসে অবস্থান করি। এই সময়ে আমরা ক্যাম্পাসে প্রায় একা হয়ে যাই। তাই আজকে…

Read More

লাইফস্টাইল ডেস্ক মাংসের কোনো পদ তৈরি বলতেই বুঝায় হরেক পদের মসলার সমাহার। কত যে বাহারি নাম আর সুগন্ধ সেসব মসলার! কিন্তু সেই মসলাই যদি মাংস রান্নায় উহ্য থাকে, তাহলে কেমন হয়? সম্প্রতি ভিনদেশি এই রান্না বেশ জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশেও। মসলা ছাড়া মাংসের এই পদ খেতেও অত্যন্ত সুস্বাদু। চলুন জেনে নিই মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে গরু বা খাসির মাংস- ১ কেজি ঘি- ১ চামচ লবণ- পরিমাণমতো আস্ত আলু- কয়েকটি কাঁচা মরিচ- ২টি ধনিয়া পাতা- পরিমাণমতো আদা কুচি- ২ টেবিল চামচ টমেটো- ২টি গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো পানি- প্রয়োজনমতো। যেভাবে তৈরি করবেন মোটা তলা বিশিষ্ট রান্নার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত তিন দিন সরকারশূন্য ছিল দেশ। গত ৮ আগস্ট ড. ইউনূসসহ ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন ইস্যু সামনে আসে এবং সেগুলো নিয়ে কাজও চলছে। সম্প্রতি ড. ইউনূস সরকারের মেয়াদ ন্যূনতম পাঁচ বছর করার দাবি তোলেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে লেখালেখিও হয় বিস্তর। গত ১৮ এপ্রিল ড. ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করা জন্য রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন একদল যুবক। এর আগে গত ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তার স্ত্রী। এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সারা দেশে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধর্মীয়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে। এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় দলের…

Read More