- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
মৌলভীবাজার প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুরে নিজ গ্রামে ঈদুল আজহা উদযাপনে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতিবিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ডা. শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এ মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক- অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের…
পার্থ সরকার, মাভাবিপ্রবি(টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়ে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসাইন। আজ ৭ই জুন(শনিবার) ২০২৫ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে নিয়ে করেছেন কুরবানী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বিভিন্ন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। থাকছে উন্নতমানের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভাইস চ্যান্সেলর হিসেবে এটি…
পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের সকালে নিজের স্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পলাতক হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত নারী এমি আক্তার (২০) ওই গ্রামের একরামুল হকের মেয়ে। অভিযুক্ত স্বামী হাফেজ হাসিবুল ইসলাম (২৪) একই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিকভাবে তিন বছর আগে হাসিবুল ও এমির বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ ছিল। একপর্যায়ে ছয় মাস আগে এমি বাবার বাড়িতে আশ্রয়…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রোববার (০৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর সোমবার (০৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। এ সিদ্ধান্ত ইতোমধ্যে যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ঈদ উপলক্ষে রাজধানীর একটি বড় অংশ ঢাকা ছেড়েছে। তবে যারা এখনো রাজধানীতে অবস্থান করছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই মেট্রোরেল আংশিকভাবে চালু রাখা হচ্ছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো এক দিন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে বলেও জানান তিনি। শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, ‘আমি জানি, আগামী জাতীয় নির্বাচন কবে হবে—এ নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি আগেও বলেছি, নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যেই নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের শান্তি ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (০৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান। এ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এবারের ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি। সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপিসূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয়। চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে। বিএনপিসূত্র আরও জানিয়েছে, এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা-সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, গত ২০ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে…
জামালপুর প্রতিনিধি ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ১৪ জন শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার(০৫ জুন) সকালে হিলফুল ফুযুল ট্রাস্ট মিলনায়তনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাও: মোহাম্মদ আব্দুস সাত্তার, সেক্রেটারি এড. মাও: মোহাম্মদ আব্দুল আওয়াল, সাবেক আমীর এড. নাজমুল হক সাঈদী ও এডভোকেট মোকাম্মেল হক। এসময় বক্তারা বলেন, আমরা এতগুলো শহীদ ভাইকে হারিয়ে শুধু একটি আশাই অপেক্ষা করছি, এই বাংলাদেশটা বৈষম্যহীন এক বাংলাদেশে পরিণত হবে। এর বিকল্প কিছুই আশা করি না আমরা । বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশটা বৈষম্যহীন কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত…
অনলাইন ডেস্ক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসেছিলেন। আধা ঘণ্টার মতো তারা ছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। বাড়ির নামজারির কাগজ হস্তান্তরের বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা কিছু কাগজ নিয়ে এসেছিলেন। সেগুলো দিয়েছেন। তবে এটা কীসের কাগজ, তা তিনি জানেন না। ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে। সরকারের সূত্র জানায়, গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণেই আছে। তবে তাঁর নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছে সরকার।