- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার চেষ্টা করছে অপরাধ করেননি এমন কারও যাতে শাস্তি না হয়। তাই প্রতিটি মামলার গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা…
এস এম সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিছু উচ্ছৃঙ্খল ও স্বার্থান্বেষী ব্যক্তি বিএনপি ও ছাত্রদলের রাজনীতিকে কলুষিত করছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দলীয় শৃঙ্খলা, মূল্যবোধ ও আদর্শকে পদদলিত করছে—যা এই মাজলুম সংগঠনটিকে মানুষের ঘৃণার পাত্রে পরিণত করছে বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম। সোমবার(৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এসব মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে জবি শিবির সভাপতি বলেন, আমার পরিবার এবং আত্মীয়-স্বজনের বড় একটি দীর্ঘদিন ধরে ছাত্রদল এবং বিএনপির রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমার আপন বড় ভাই এবং মেঝো ভাই ইউনিয়ন এবং থানা ছাত্রদলের শীর্ষ পর্যায়ে থেকে সংগঠন পরিচালনা করেছেন। আমার চাচাতো ভাই ছিলেন…
ছবি সংগ্রহীত হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় চলন্ত সিএনজির ধাক্কায় মো. রিফাত (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার ৮ই জুন বেলা দুইটার দিকে উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি দৌলতপুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, নিহত রিফাত দুপুরে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে দুলালপুর বাজারের দিকে যাচ্ছিল’ এ সময় রামকৃষ্ণপুর থেকে দুলালপুরের দিকে আসা একটি সিএনজি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। উপর দিক থেকে আসা মোটরসাইকেল তার উপর উঠিয়ে দেয় এতে তার মাথা গুরুতর জখম হয় ও মাথা থেকে মগজ…
কালীগঞ্জ প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ভোটমারী স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে পবিত্র ঈদুল আযহা দ্বিতীয় দিন রবিবার দিন ব্যাপী ভোটমারী স্কুল মাঠে বিশ দলের ফুটবল খেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন , প্রফেসর মোঃ উমর ফারুক উপ পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী। ডাঃ মোঃ মোস্তফা জামান সহকারী অধ্যাপক (শিশু বিভাগ) রংপুর মেডিকেল কলেজ, রংপুর। রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক উত্তরণ ডিগ্রী কলেজ ও আহবায়ক ভোটমারি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। খোরশেদ আলম সহকারী শিক্ষক কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব ভোটমারী স্কুল অ্যালামনাই…
বিনোদন ডেস্ক মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। এরপর টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করেন। ‘ইউটার্ন` ছিল তার অভিনীত প্রথম নাটক।এরপর অসংখ্য নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।নাম লেখা ওটিটিতেও। সেখানে আলোচিত সব কনটেন্ট উপহার দিয়েছেন এ অভিনেত্রী। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখলেন সাবিলা। অভিষেক সিনেমাতেই সঙ্গী হিসাবে পেলেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানকে। ঈদে মুক্তি পেয়েছে এ জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির দিনই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা।সঙ্গে ছিল তাণ্ডবের টিম। সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা বলেন, চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল আজ (ঈদের…
ছবি সংগ্রহীত গালিব খাঁন আজকের তারিখটা স্রেফ একটা ক্যালেন্ডারের পাতার হিসাব নয়—৮ জুন, ‘আন্তর্জাতিক সমুদ্র দিবস’—একটি নিরবজীবী আয়না, যেখানে প্রতিফলিত হয় মানব সভ্যতার অপরাধ, উদাসীনতা আর শেষতক নিজের অস্তিত্বকেই চ্যালেঞ্জ জানানো সেই অতল নীল জলরাশির কান্না। সমুদ্র—সে কেবল নোনাজল নয়, সে তো পৃথিবীর হৃদস্পন্দন। প্রতিদিন আমাদের শ্বাসে যে অক্সিজেন প্রবাহিত হয়, তার অর্ধেকই আসে এই বিশাল জলজগত থেকে। অথচ সেই হৃদয়কে আমরা রোজ বিষাক্ত করছি—প্লাস্টিকের ছুরি দিয়ে, তেলের কালো দাগ দিয়ে, শব্দ দূষণের নির্মমতার ছোবলে। সমুদ্র যেন প্রকৃতির অমোঘ দানবাক্স—যেখানে আছে খাবার, আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা, কোটি প্রাণীর বাসস্থান, আবার অর্থনীতির অনন্ত সম্ভাবনা। বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ মানুষ বসবাস করে…
স্পোর্টস ডেস্ক ফাইনালের মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে আলাদা করা যায়নি কাউকে। খেলা শেষ হয় ২-২ সমতায়। ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধানে হেরফের হয়নি। ধারণা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ম্যাচে। হয়েছেও তাই। তবে স্পেনকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। কিন্তু টাইব্রেকারে শেষ হাসি হেসেছে পর্তুগাল। স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবার নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতে প্রথম দল হিসেবে দুটি নেশন্স লিগ জয়ের কীর্তি গড়েছে পর্তুগাল। ২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্পেন। একটি লুজ বল পেয়ে ডান পায়ের দারুণ এক শটে পর্তুগালের জালে জড়িয়ে দেন মার্টন জুবিমেন্দি।…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলায় কামারজানীর অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) বিকেলে কামারজানী বন্দরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারজানী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ক্বারী মোঃ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারজানী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাজু আহম্মেদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাভেদ হোসেন বকুল, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন পবন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ছাত্রনেতা মোঃ আসাদ মাহমুদ দীপু প্রমুখ। এসময় বক্তারা বলেন,শুধু মাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার কারনে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি। রোববার করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার দেশে নতুন করে করোনায় একজন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে চান। ড. ইউনূসের লন্ডন সফরের সময় এ সাক্ষাৎ করতে চান এবং এ জন্য অনুরোধ করে একটি চিঠিও পাঠিয়েছেন টিউলিপ। রোববার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। চিঠিতে টিউলিপ লেখেন, ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার অভিযানের অংশ। টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, দুদক দাবি করেছে, তিনি বা তার মা বাংলাদেশে ৭,২০০ বর্গফুট আয়তনের একটি জমি…