- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
সাতক্ষীরা প্রতিনিধি “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি” আনন্দ কে ভাগাভাগি করে নিতে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গাস্থ ফুড গার্ডেন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র সাংবাদিক এ্যাড. খায়রুল বদিউজ্জামান। আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান নিশ্চিয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। শিগগিরই ফিরবেন।’ তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি। এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণও জানান তিনি। এসময় এপ্রিলে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কী হবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেখুন…
স্পোর্টস ডেস্ক এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি ফুটবলপ্রেমী। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল দেখে তারা হতাশ হয়েছেন বটে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু খেলা দেশের ফুটবল অনুরাগীদের নিশ্চয়ই কিছুটা হলেও তৃপ্তির অনুভূতি দিয়েছে। সিঙ্গাপুরকে শুরু থেকেই সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার চেষ্টা করেছেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে গোলের ভালো সুযোগ তৈরির দিক দিয়ে এগিয়ে ছিল সফরকারীরা। সিঙ্গাপুর ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত। হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো নিয়ন্ত্রণে নিতে চেয়েও পারেননি বাংলাদেশ গোলকিপার মিতুল মারমা। সে সুযোগে জর্ডানের…
আন্তর্জাতিক ডেস্ক হজ করতে আগামী ২৫ বছর যারা সৌদি আরব যাবেন, তাদের আর তীব্র গরম সইতে হবে না। ২০২৬ সাল থেকে শুরু করে হজযাত্রা ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মত তুলনামূলক ‘ঠান্ডা’ মৌসুমে চলে আসবে হবে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র—এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি বলেন, এবার যে হজ হলো, সেটা গ্রীষ্মের শেষ হজ। তিনি বলেন, আগামী আট বছর হজ হবে বসন্তে; পরের আট বছর শীতে। তারপর শরৎ পার করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ২৫ বছর পর গিয়ে গ্রীষ্মে ফিরবে। এনসিএমের মুখপাত্র বলেন, চন্দ্রবর্ষের হিসাব ধরে ২৫ বছরের হজ পঞ্জিকা করা হয়েছে।…
চট্টগ্রাম প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরের এক মাফিয়াকে হটাতে পারছি। আবারও যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। সোমবার (৯ জুন) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জোবাইরুল আলম মানিক বলেন, আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলে তাতে আমার কিছু আসে যায় না, আমি বলছি এখানে কেউ যদি আবার জাবেদ হতে চায় (সাবেক…
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে ডাঃ সাইফুল ইসলাম নামের এক চিকিৎসকের বাড়ির রাস্তার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন) সকালে ১৫ থেকে ২০টি সুপারি, নিম ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার বিষয়টি নজরে আসে। জানা গেছে, কয়েক মাস আগে বাড়ির বাস্তার সৌন্দর্য্য বর্ধণের জন্য দু-পাশে শতাধিক সুপারি, নিম ও ইউক্যালিপটাস গাছের চারা লাগানো হয়। সোমবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ১৫ থেকে ২০টি সুপারি, নিম ও ইউক্যালিপটাস গাছের চারা ভেঙে ও কেটে ফেলে। পরে মঙ্গলবার সকালে ডাক্তার বাড়ির গাছ কেটে ফেলার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা দেখতে আসে। স্থানীয়রা জানান, মিয়াবাড়ি সড়কের পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের তালা ভেঙে…
সাভার প্রতিনিধি ঢাকা সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালের পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। আজ মঙ্গলবার (১০ জুন) ভোরে ফ্ল্যাটের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত খলিলুর রহমান ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার ডাক্তার জলিলের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান গতকাল সোমবার তার বাবার বাসায় চলে যায়। পরে গভীর রাতে খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায়…
রানীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পলাশ চত্বর এলাকার বীর মুক্তিযোদ্ধা (অবসবপ্রাপ্ত পশু চিকিৎসক) হামিদুর রহমান (৮৩) রোববার (৮ জুন) অসুস্থতাজনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০টায় পৌরশহরের ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাণীশংকৈল ইউএনও শাফিউল মাজলুবিন রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌরশহরেরর পাঁচপীর কবরস্থানে…
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন ২০২৫ ইং, মঙ্গলবার সকাল ৯ টায় পাঁচবিবি ডিগ্রী কলেজের হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার, এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারী মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরার…
গাজীপুর প্রতিনিধি জুলাই গণহত্যায় মামলার আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যা মামলাগুলোর বাদী জনগণ। আগে ১৫-২০ জনের নাম দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিত। এখন তাদের দেওয়া মামলার আসামি অনেক বেশি। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তি রয়েছে। এ জন্য কে দোষী আর কে নির্দোষ, তা বের করে দোষীদের শাস্তি ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানি না হয় সে জন্য তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা…