
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
প্রশিক্ষিত উদ্যোগি কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (৪ জুন) দিনব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান মনি, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হোসেন, দৈনিক প্রগতির আলো’র সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজীম নূর রাত্রি প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টার কর্মসুচির আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যেও টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার , নিরাপদ খাদ্য নিশ্চিত করণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।