- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলে বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণের সময় অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় প্রচন্ড রোদে ও গরমে অন্তত আরও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপহারসামগ্রী বিতরণকালে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী। জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে এসব সামগ্রী বিতরণ শুরু করে কর্তৃপক্ষ। অতিরিক্ত লোকজনের সমাগম ও প্রচন্ড রোদের মধ্যে বিতরণ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে দুজন স্বামী স্ত্রী’র (নবদম্পতি) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়টি তদন্ত করে…
পার্থ সরকার, মাভাবিপ্রবি(টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মাভাবিপ্রবি শাখার উদ্যোগে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে এই মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ২০২৫ ইং বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত ‘শাহ্ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানা’ প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসাবে প্রতিটি শিশুর জন্য নতুন পায়জামা-পাঞ্জাবি(জুব্বা), এক জোড়া জুতা এবং ঈদ সালামি প্রদান করা হয়। পাশাপাশি নবম শ্রেণিতে অধ্যয়নরত গরিব ও মেধাবী শিক্ষার্থীর জন্য ফুল সেট গাইড বই কিনে দেওয়া হয়েছে। মাভাবিপ্রবি বৈছাআর আহ্বায়ক মো. তুষার…
হৃদয় আহমেদ নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত অঞ্চল ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলায় প্রতিষ্ঠিত হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের “বিশ্ববিদ্যালয় দিবস” কত তারিখ হবে তা নিয়ে নানা রকম মতবিরোধ রয়েছে। কারো কারো মতে এই দিবসটি হবে ১লা মার্চ , কারণ ২০০৫ সালের এই দিনে তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আবার কেও কেও মনে করেন বিশ্ববিদ্যালয় দিবস হবে ২৫ মে। কেননা ২০০৬ সালের ২৫ মে তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্ভোদন ঘোষনা করেন। বিগত কয়েকবছর আবার ৬ মে তারিখে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন…
ঈদে বুড়িমারী স্থলবন্দর ১০ দিন আমদানি-রপ্তানি আনিছুর রহমান পাটগ্রাম প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী মানুষ পারাপার ও বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে আগামী ০৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কম্বাইন হারভেষ্টারের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন ) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কৈডলা গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ । এসময় উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,অতিরিক্ত কৃষি অফিসার মো: এনামুল হক,উপজেলা পরিসংখ্যাক কর্মকর্তা ও ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান খান,উপসহকারী কর্মকর্তা মো: রুহুল আমীনসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতীর ঘটনায় ৫ জনকে আটক করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন,বাগেরহাটের আসাদ আলীর ছেলে রোমান,বরিশাল জেলার মৃত আমীর হোসেনের ছেলে সোহাগ,ইয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন,মৃত ইউসুব জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন শহর গড়ি” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৩ জুন)দিনব্যাপী পৌর শহরের কয়েকটি ওয়ার্ডর বিভিন্ন স্থানে স্তুপ করে রাখা ময়লার ভাগার পরিষ্কার কারণের মধ্যেমে এ অভিযান শুরু হয়। দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে পৌরবাসীর সাথে এ অভিযান সম্পর্কে কথা বলেন। আলোচনা সভায় বক্তারা মধুপুর উপজেলার পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার…
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন (অফিস) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৩ জুন মঙ্গলবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতস সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি হবে ইসলামী আদর্শ, সামাজিক ন্যায়বিচার এবং সেবার একটি কার্যকর কেন্দ্র। আমরা চাই, ইসলামভিত্তিক ন্যায়বিচার, নৈতিকতা ও জনগণের অধিকার…
সুলতান মাহমুদ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ রায়গঞ্জের ৩নং ধুবিল ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ২ হাজার ৫ ‘শ ৪০ জন মানুষের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মো. মোহায়মেনু। এসময় ধুবিল ইউনিয়ন পরিষদের সচিব স্বপন কুমার,ট্যাগ অফিসার নুরুন্নবী মিয়া,রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক ইঞ্জি. মো. মোহায়মেনু বলেন, “সরকারের সহযোগিতায় আমরা প্রতিটি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে…