- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০২ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বয়ে যেতে পারে বজ্রবৃষ্টি। এ সময় এ সব এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার…
স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগর উপজেলা যেন চোর-ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মে মাসজুড়ে একের পর এক চুরি ও ছিনতাইয়ের শিকার হয়েছে সাধারণ মানুষ। শুধু গবাদিপশু চুরির ঘটনাই নয়, সন্ধ্যার পর রাস্তায় ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার মানুষ। গত দুই রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে কোরবানির গরুসহ ১৩টি গরু-ছাগল। স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা না থাকায় অপরাধীরা নির্বিঘ্নে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তবে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো। রায়হান জানান, জনবল সংকটের মধ্যেও পুলিশ তৎপর রয়েছে। ৩ মে রাতোয়াল গ্রামের মজিবুর রহমান ও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে বেড়েছে রেমিট্যান্সের (প্রবাসী আয়) গতিপ্রবাহ। সদ্য সমাপ্ত মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রেমিট্যান্স এসেছে। যার পরিমাণ ২৯৭ কোটি বা ২.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য বিবরণী থেকে জানা গেছে এ তথ্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কমেছে অর্থপাচার ও হুন্ডির দৌরাত্ম্য। বেড়েছে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ। ফলে দেশের ইতিহাসে রেমিট্যান্স আসায় একের পর এক রেকর্ড হচ্ছে। সদ্য সমাপ্ত মে মাসেও রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত মে মাসে প্রতিদিন গড়ে প্রায় ৯…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আসন্ন ঈদে ভোগান্তির শঙ্কা রয়েছে। সাসেক-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইল প্রান্তে প্রায় ৪ বছরে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। এতে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপসহ নানা কারনে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন চালকরা। তবে প্রকল্প কর্তপক্ষের দাবি, ঈদে চারলেনের সুবিধা পাবে ঘরমুখো মানুষ। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার দাবী প্রকল্প কর্তপক্ষের । আর জেলা পুলিশ বলছে, নির্বিঘ্নে ঈদযাত্রা করতে, ৬৫ কিলোমিটার মহাসড়কে পালাক্রমে সাড়ে ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। সাসেক ২ সুত্রে জানা যায়, সাসেক ২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেইজ ৫ অংশে ৪…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে’ এই প্রতিপাদ্য কে সমানে রেখে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষে ১ জুন রোববার গাইবান্ধায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. শহিদুল ইসলাম আকন্দ, পুলিশ পরিদর্শক মনির হোসেন সহ উপজেলা…
অনলাইন ডেস্ক মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে- এইটা করার এখন সুযোগ নেই বলে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকেছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ সময় সারজিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি সারজিস আলমকে বলেন, ‘শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো- যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে,…
খাগড়াছড়ি প্রতিনিধি।।“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় আয়োজিত মাসব্যাপী (অ-১৫) ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদ বিতরণ ও সাবেক ফুটবলারদের সম্মাননা প্রদান এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার (১ জুন) বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর-রশিদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোর ফুটবলারদের হাতে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র তুলে দেওয়া হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৫ বছরের নিচের শতাধিক খেলোয়াড় অংশ নেয়, যাদের মধ্যে…
খাগড়াছড়ি প্রতিনিধি//খাগড়াছড়িতে টানা চারদিন ধরে চলছে ভারী বৃষ্টিপাত। ফলে জেলার শালবন,গুগড়াছড়ি,নেন্সী বাজার,পুঙ্খিমুড়া,ভুয়াছড়িসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় বাড়িঘর,দোকানপাট ভেঙ্গে গেছে। পাহাড় ধসে কয়েকটি জায়গায় রাস্তাঘাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়নীয় প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ, আনসার ভিডিপি ও রেডক্রিসেন্টের সদস্যদের সহযোগিতায় রাস্তার চলাচল সচল হয়ে যায়। ধরনের হতাহতের ঘটনা ঘটে নি। এছাড়াও লাগাতার বৃষ্টির ফলে নদী-খাল উপচে পানি বাড়ছে, যার কারণে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের একটি বিশেষ টিম বিভিন্ন ইউনিয়নে গিয়ে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করছেন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়…
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু সোমবার ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। সোমবার (০২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্য গড়ে তুলতেই এই সংলাপ আয়োজন করা হয়েছে। রোববার (০১ জুন) ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপ-প্রেস সচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের…
আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলার ৬ নং আমতলী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লোচা গ্রামের মো, আকতার খানের ছেলে মো, বেল্লাল হোসেন( ২৩) ১ জুন বরিবার আনুমানিক বেলা ১২ ঘটিকায় সময় নিজ বাড়ী পাশে গরু কে ঘাষ খাওয়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। মৃত্যু বেল্লাল হোসেন এলাকার সভ্য শান্ত ছেলে হিসেবে ছিলেন বলে এলাকায় চলছে শোকের মাতম।