Author: admin

জিয়ারত জুয়েলঃটাঙ্গাইলের বাসাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) সকালে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, নাটাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, স্বরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামাণিকসহ অন্যরা। এসময় উপস্থিতি ছিলেন নাটাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, যুব কর্মকর্তা মোঃ হযরত আলী, স্যানিটারী ইন্সপেক্টর মাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: শওকত আলী, উপ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকার আমাদের সংস্কারের ‘কলা’ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩১ মে) রাজধানীতে দুপুরে কৃষকদলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা বলেছি, সংস্কার নিয়ে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো কম্পাইল করে জাতির কাছে প্রকাশ করেন। আগামী ২ জুন আবার ডেকেছেন আমাদের প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা-আয়োজনের কোনো কমতি নেই। কিন্তু কাজের কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন ২ তারিখে তৃতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেনো? উদ্বোধন কয়বার করতে হয়। এই সংস্কার নিয়ে আর কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ে একবার উদ্বোধন করেছেন আলোচনার, দ্বিতীয় পর্যায়ের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতকর্মীদের বিক্ষোভের মুখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ড. ইবনে আজিজ মো. নূরুল হুদাকে আটক করা হয়েছে। আজ শনিবার (৩১ মে) সকালে ঢাকার মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে আটক করে শাহ আলী থানা পুলিশ। এদিকে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। তবে পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেলেও ভবন থেকে আইনজীবী ড. ইবনে আজিজ মো. নূরুল হুদাকে আটক করে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলার কাটামোড় এলাকায় শনিবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ নাসির উদ্দীন, স্থানীয় বাসিন্দা গোপাল মোহন্ত, শিক্ষক শহিদুল ইসলাম, ভিক্ষু শেখ, শফিকুল ইসলাম, আবদুল হালিম, সাবু শেখসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করা হয়। ২০২৪ সালের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদুল আযহা,কে সামনে রেখে জমে উঠেছে গাইবান্ধার পলাশবাড়ী কোরবানীর পশুর হাট গুলো। ধর্মীয় ঐতিহ্য ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী ৭জুন ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানি করবেন মুসলিম সমপ্রদায়ের ধর্মপ্রাণ মুসুল্লিরা। কোরবানি উপলক্ষে পশু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন কুরবানিদাতা, কোরবানি’র পশু খামারি ও ব্যবসায়ীরা। হাটে কঠোর নিরাপত্তা ও পশু স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। ৩১ মে শনিবার পলাশবাড়ী কোরবানী পশুর হাটে অন্যান্য হাটের চেয়ে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় ক্রেতা বিক্রেতা এবং বাহিরের ব্যাপারীর বেশি আনা- গোনা হয়। সপ্তাহে দু-দিন শনিবার এবং বুধবার বসে এ হাট। এছাড়াও পলাশবাড়ী উপজেলায় বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে সপ্তাহের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মধুপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কর্ণেল আজাদের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লেফট্যানেন্ট কর্ণেল(অব:) আসাদুল ইসলাম আজাদ দুই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র, পথচারী, নারী, শিশু ও সাধারণ জনগণের মাঝে খাবার বিতরণ করেন। এ ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেলা ৩ ঘটিকায় উপজেলার মীর্জাবাড়ী বাজারে তার রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মনোনয়ন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায়না, তাই তাদোর টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। এছাড়া আজকে টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে। শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কালিহাতী,নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে।ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক মাদক কারবারীকে মাদকদ্রব্য সহ জনগনের হাতে আটকের ঘটনা ঘটেছে। ৩০ মে শুক্রবার সন্ধায় উপজেলার সোনারবাংলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মাদার্শীর মোখলেছ হাওলাদারের পুত্র সম্রাট (২৬) সন্ধায় রহস্য জনক ভাবে সোনারবাংলা নামক স্থানে ঘোরাঘুরি করে তখন স্থানীয় জনগন তাকে প্রশ্ন করলে তখন অসম্পূর্ণ উত্তর দেয়। তৎক্ষনাৎ স্থানীয় জনগন মাদক দ্রব্য ইয়াবা ও গাঁজা সহ হাতেনাতে ধরেফেলে। স্থানীয়রা পুলিশে সোপর্দ করতে চাইলে মাদকারবারী সম্রাট বলেন আবার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় আছে। আমি আর কখনো এই কাজ করবো না। তখন মানবিক কারনে তাকে ছেড়ে দেয় ও স্থানীয় শতাধিক জনগণের সম্মুখে উদ্ধারকৃত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক চার্জ দাখিল হবে আগামীকাল রোববার। কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে। শনিবার (৩১ মে) বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, যখন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে, তখন বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যাবে। এর আগে ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে। রোববার সেই…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় প্রতিনিয়ত সরকারি ঔষুধ চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঔষুধগুলো সাধারণ রোগীদের জন্য বরাদ্দ, অথচ তা পাচার হয়ে যাচ্ছে অসৎ চক্রের হাতে। এর ফলে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র ও অসহায় রোগীরা। গত ৩০/৫/২০২৫ ইং শুক্রবার আনুমানিক বিকাল ৫ টা থেকে ৬ টার সময় সরেজমিনে গিয়ে স্বচক্ষে দেখা হাসপাতালে এসব কুচিত্র। কিছু অসাধু,দালাল, সিন্ডিকেট ব্যবসায়ী হাসপাতালের গরিব অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে টোকেন এর বিনিময়ে স্বল্পমূল্যে এইসব ঔষধ রোগীদের মাঝে বিক্রি করছে। একদিকে ঔষুধের অভাব, অন্যদিকে দুর্নীতির বেড়াজালে জর্জরিত গাইবান্ধা সদর হাসপাতালের…

Read More