
জিয়ারত জুয়েলঃটাঙ্গাইলের বাসাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ মে) সকালে বাসাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) যৌথভাবে এ কর্মসুচির আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, নাটাবের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, স্বরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামাণিকসহ অন্যরা।
এসময় উপস্থিতি ছিলেন নাটাবের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, যুব কর্মকর্তা মোঃ হযরত আলী, স্যানিটারী ইন্সপেক্টর মাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: শওকত আলী, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ছাত্রদলে সদস্যরা। পরে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।