
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গরুর হাটে সরকার নির্ধারিত ৬০০ টাকার হাসিল শুধুমাত্র ক্রেতার কাছ থেকে আদায়ের নিয়ম থাকলেও, বাস্তবে ক্রেতার কাছ থেকে ৮০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকেও ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল।
এই অনিয়মের তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সত্যতা পায় এবং হাট কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন হাটেও অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়, হাসিল নির্ধারণে স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বরত কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও পশু বিক্রেতাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে।
এমন পরিস্থিতিতে সাঘাটার মতো গাইবান্ধা জেলার সকল হাটগুলোতেও নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।