Author: admin

১৪ মে : আজকের নামাজের সময়সূচি ধর্ম ডেস্ক ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ মঙ্গলবার, ১৪ মে ২০২৫ ইংরেজি, ৩১ বৈশাখ ১৪৩২ বাংলা, ১৫ জিলকদ ১৪৪৬ হিজরি। আজকের নামাজের সময়সূচি জোহর- ১১:৫৮ মিনিট। আসর – ৪:৩৪ মিনিট। মাগরিব – ৬:৩৬ মিনিট। এশা – ৭:৫৭ মিনিট। ফজর (আগামীকাল বৃহস্পতিবার) – ৩:৫৩ মিনিট। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই। মঙ্গলবার (১৩ মে) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। নীতি বিভাগে প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়। অর্থনীতি, পরিসংখ্যান, জিডিপি এসব সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়। এনবিআর করবে বাস্তবায়ন। তারা যদি নীতিও করে আবার রাজস্ব আদায়ও এটা কনফ্লিক্ট অব…

Read More

জাককানইবি প্রতিনিধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।উদ্বোধনের পর বিশ্বকবির জীবন ও কর্মভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য রবীন্দ্রনাথের সাহিত্যচেতনা ও তার বৈশ্বিক প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথের মধ্যে দার্শনিক চিন্তা, সমাজ চিন্তা সবকিছুই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। বাংলা সাহিত্যকে তিনি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশনে থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাগেরহাট-২ আসন থেকে তার…

Read More

সালাহ উদ্দিন আহমেদ চবি প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল (১৪ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সমাবর্তনে অংশ নিতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এরই মধ্যে ক্যাম্পাসে পৌঁছেছেন। চবির সবুজ প্রাঙ্গণে গাছে গাছে অপেক্ষারত জারুল, সোনালু, কৃষ্ণচূড়াসহ নানা ফুল। শিক্ষার্থীরা প্রিয় মানুষটির সঙ্গে ছবি তুলছেন, কেউবা পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছেন। নৈসর্গিক সৌন্দর্যে ক্যাম্পাস যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবারের সমাবর্তনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন চবির সাবেক শিক্ষক,নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বাড়তি উৎসাহ। সমাবর্তনে অংশ নিচ্ছেন ২২ হাজার ৫৬০ জন শিক্ষার্থী, যার মধ্যে ২২…

Read More

প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ ‘কলমে রেখেছি সাহসের শপথ, ঐক্য নিষ্ঠা আর সৃজনশীলতায় এক দশক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার(১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান৷ পরে সেখান থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষে কেক…

Read More

রংপুর প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্য উদ্দেশ্যমূলক। এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার বিকালে রংপুর কারমাইকেল কলেজে কুরআন দিবস উপলক্ষে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে। এতে মনে হচ্ছে যে, তিনি কোনো ‘ইনটেনশনের’ জায়গা থেকে এ কাজটি করেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি অতি দ্রুত তিনি বলবেন…

Read More

গাজীপুর প্রতিনিধি গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০.০০ ঘটিকায় গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর । পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বিপিএম পদক, জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল আইজিপি ব্যাজ, কনস্টব/মোঃ আব্দুল রাজ্জাক, কনস্টবল/মোঃ আকবর আলী ও কনস্টবল/মোঃ আরিফুর রহমান আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার, গাজীপুর। এপ্রিল/২০২৫খ্রি. মাসের ভালো…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। টানা তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে টিকিট পান তিনি।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় থাকার জন্য ভাড়া বাসা খুঁজছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সম্প্রতি সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এম এ মালেক বলেন, ঢাকা শহরে তো তারেক রহমানে বাড়ি নেই। উঠতে হলে তো বাসা ভাড়া নিতে হবে। তারেক রহমান অচিরেই দেশে আসবেন। আমি এই মুহূ্র্তে ডেটটা বলতে পারছি না। কারণ এখানে দলের একটা পলিসি থাকবে। তারেক রহমানের নিজস্ব একটা মতামতও থাকবে। আমি তো জোর করতে পারব না। আমরা অনুরোধ করতে পারি বাংলাদেশের মানুষ বলতেছে আপনি কবে যাবেন। উনি যখন ডেট দেবে, তখন আমি আপনাদের জানাব। এ সময় তিনি…

Read More