Author: admin

কিশোরগঞ্জ প্রতিনিধি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে, তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম, বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে। এখন দেখি উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোহেল বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়া ভুল হয়েছে। আমরা সব সময় দেখতে চাই— দেশের ছাত্রনেতারা হবে নির্লোভ। তাদের মধ্যে ক্ষমতার লোভ থাকবে না। সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রফেসর ডক্টর ইউনূসকে আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগে এ আহ্বান জানান তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, আমরা কথা বলার ও পত্র-পত্রিকায় লেখার স্বাধীনতা চাই। দল করার স্বাধীনতা দিতে হবে। বিএনপি করলে আমার চাকরি হবে না এই ব্যবস্থা আমরা চাই না। আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই। সরকারের কথা শুনে যেন বিচারের রায় না দেয় এমন একটা বিচার ব্যবস্থা চাই। তাই সরকারকে অনুরোধ করে বলছি আপনি এগুলো তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে জনগণ তার ভোট…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)-এর এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য তিনি নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে আসিফ মাহমুদের নাম তালিকার পাঁচ নম্বরে রয়েছে। এর আগে, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় আসিফ মাহমুদ সশরীরে অংশগ্রহণ করেন। তার পরীক্ষায় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি বিগত জুলাইয়ের ১৪, ১৫ ও ১৭ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সংঘটিত ছাত্রলীগের হামলায় জড়িত থাকায় প্রমাণ সাপেক্ষে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ৩ (২) (গ) ধারা’ মোতাবেক সরকার ও রাজনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের ২১ জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়। গত ১৭ মার্চ ২০২৫ এ অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হলেও ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ৪৪ ব্যাচের ফরহাদ ও কাজী বিজয়, ৪৫ ব্যাচের আল রাজী সরকার ও জুবায়ের, ৪৬ ব্যাচের রিজওয়ান…

Read More

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাদরাসা থেকে দাখিল পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবীকারী রেজাউল করিম কে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একাধিক গনমাধ্যমে সংবাদ প্রচারের পরে ২৯ এপ্রিল মঙ্গলবার উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র একটি অভিযান পরিচালনা করেন তাতে বিভিন্ন ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। মাদরাসা থেকে দাখিল পাশ করা সনদবিহীন রেজাউল করিম নিজেকে একজন এমবিবিএস ডাক্তার…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্রুততম সময়ে জুলাই হামলাকারীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন ও ৩০ এপ্রিলের মধ্যে জাকসুর তফসিল ঘোষনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় গণতান্ত্রিক ছাত্র সংসদ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে বিক্ষোভ শুরু হয়ে বটতলা অতিক্রম করে রেজিস্ট্রার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম-সদস্যসচিব ও ৫০ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় সংগঠনটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আহসান লাবীব বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যে প্রশাসন গঠিত হয়েছে, তার কাছে আমাদের বার বার বিভিন্ন দাবি…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি’র সামনে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খাইরুল হককে গ্রেপ্তার, বিচার এবং ফ্যাসিবাদের দোসর, দলবাজ, দুনীর্তিবাজ উচ্চ ও নিম্ন আদালতের বিচারকদের অপসারণ দাবিতে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। সমাবেশে বিচারপতি খাইরুল হককে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর হিসেবে আখ্যায়িত করা হয়। সমাবশে বক্তৃতা করেন ফোরামের জেলা শাখার উপদেষ্টা কবির হোসেন, সভাপতি সোলাইমান বিশু, সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরিফ সনি, অর্থ সম্পাদক আসিফ ইকবাল সুজন, সদস্য…

Read More

মাগুরা প্রতিনিধি :দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই,লিগাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই, এই প্রতি পাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার জাতীয় আইন গত সহায়তা দিবস পালিত হয়েছে, এই উপলক্ষে সকাল ৮:৪৫ মিনিটে জেলা জজ আদালতপ্রাঙ্গনে আইনগত দিবসের উদ্বোধন করেন জেলা লিগালএইডকমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মোঃ মিজানুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকমোহাম্মদ অহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুক্তারুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির,সিনিয়র সহকারী জজ শান্তা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুল আকবর, ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আমার ছেলে প্যাকেজিং কোম্পানীতে চাকরির আশা নিয়ে রাশিয়া গেছে। ১২ লাখ টাকা সুধি করে এনে বিদেশে পাঠিয়েছি। তাকে কেন যুদ্ধে পাঠানো হলো। তাকে যারা চাকরি দেয়ার মিথ্যা কথা বলে রাশিয়া নিয়ে যুদ্ধে পাঠিয়েছে, তাদের বিচার চাই। আমার ছেলেকে ফেরত চাই বলে কান্নায় ভেঙে পড়ছিলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামের ফয়েজ উদ্দিন। ফয়েজ উদ্দিনের ছেলে নাজির উদ্দিনের কথা বলছিলেন। নাজির উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশী গ্রামে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফয়েজ উদ্দিনের একমাত্র সন্তান তিনি। এর আগে ২০১৭ সালে নাজির ইরাক গিয়েছিলেন। তিন বছর সেখানে চাকরি করে দেশে ফিরে আসেন। নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সুন্দরগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান। সম্মলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল…

Read More