Author: admin

সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের স্মারক লিপি প্রদান করেছে। ২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারক লিপি প্রদান করে হয়েছে৷ স্মারক লিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, ” “শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত…

Read More

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলকামা রমিন সভাপতি ও দৈনিক কালের কন্ঠের মো. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনস্থ সমিতির নিজ কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো: খসরুল আলম কমিটির অন্যরা হলেন- সহসভাপতি এইচ এম মাসুম হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক অর্ক মন্ডল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হাসিবুল ইসলাম। এ ছাড়া সদস্যরা হলেন- মো:…

Read More

টেকনাফ, (কক্সবাজার)। টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে দুঃস্থ্য গরীব জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল ( সোমবার) সন্ধ্যা কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ কে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এসব চিকিৎসা সেবা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ২৮ এপ্রিল সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়ই বাগানের চুরি ঠেকাতে গৃহস্থের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে । সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদার এর ছেলে। ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করছিলেন। থানা ও হাসাপাতাল সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের বড়ই চাষি দুলাল ফরাজি নিজের বড়ই বাগানের চুরি ঠেকাতে বাগানের চারিপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বড়ই বাগান হতে চারা করেন মনির সরদার। সোমবার সকালে ক্রয়কৃত বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান। এসময় তিনি অজ্ঞাতে বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বাসাইল হাবলা ইউনিয়নের বর্তমান মেম্বার মো,সুজন রহমান (৩৫) ও মো,তহর আলী (৩৭) নামে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। ২৭ এপ্রিল রবিবার দুপুর অনুমান ১ টা ১৫ মিনিটে করটিয়া ইউনিয়নের ক্ষুদিরাম এলাকা মো,আব্দুর রহমানের খাবারের হোটেলের সামনে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়। আটক কৃত ১/ মো,সুজন রহমান (৩৫)জয়শত গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ২/মো,তহর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি গরু পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটে গেছে, এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । গত শনিবার (২৬ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আসলাম হোসেন মন্ডলের গরুর খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় পথে বসেছেন ফার্ম মালিক। প্রতক্ষদর্শীরা জানায়,শনিবার আনুমানিক রাত তিন টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসলাম হোসেন মন্ডলের গরুর খামারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো খামারে ছড়িয়ে পড়ে গরুর খামারটি ভর্স্মিভূত হয়ে যায়। এতে ওই খামারে ৫টি বিদেশি জাতের গাভী ও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গত রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার চাঁপড়িগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে সেগুলোতে তল্লাশি চালানো হয়। এসময় গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউও) রাকিবুল আলম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ৭টি যানবাহনকে মামলার মাধ্যমে মোট ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ২টি যানবাহন (মোটরসাইকেল ও…

Read More

মো. সিফাতুল্লাহ তাসনীম ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু আবাসিক হলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই তালিকার অন্যতম হাজী মোহাম্মদ মুহসীন হল। মাঝে মাঝেই এই হলে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে। আজ সোমবার (২৮ এপ্রিল) পুনরায় পলেস্তারা খসে পড়ার ঘটনায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছেন হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্র। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন যৌক্তিক সংস্কার ও সামাজিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। আব্দুর রহমান আল ফাহাদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেন, আলহামদুলিল্লাহ, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম৷ মুহসিন হলের ভঙ্গুর অবস্থার কথা সবাই জানি। কিছুদিন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা উন্নত সমাজ গঠনে,আলোকিত মানুষ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আলোকিত শিক্ষক অমূল্য সোম গোবিন্দের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিক্ষা ও মেধা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবারবর্গ ও এলাকাবাসীর আয়োজনে শিক্ষা ও মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মোট ২০ জন শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঘাটাইল সরকারী জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম,জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইখলাক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসনসহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তবে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে — এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। তবে ভারতের এই…

Read More