Author: admin

দেশব্যাপী আলোচিত শিশু আছিয়ার ধ*র্ষ*ণ ও হ*ত্যা মামলার সাক্ষ্য গ্রহন বিস্তারিত কমেন্টে মাগুরা প্রতিনিধি দেশব্যাপী আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাটির বাদীসহ ৩জনের সাক্ষ‌্য নিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আজ রবিবার সকালে মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ‌্য গ্রহন করেন। পরবর্তি সাক্ষীর জন্য আগামীকাল (২৮ এপ্রিল) দিন ধার্য করেছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, মামলায় অভিযুক্ত সকল আসামীকে সকালে আদালতে উপস্থিত করা হয়। বিজ্ঞ বিচারক মামলার বাদী শিশু আছিয়ার মা আয়েশা আক্তার, সাক্ষী জলি বেগম …

Read More

আন্তর্জাতিক ডেস্ক কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এনিয়ে টানা চাররাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা চতুর্থ রাতেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিনা উসকানিতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে…

Read More

বিনোদন ডেস্ক আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সম্প্রতি তার স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন। রোববার রাতে চতুর্থ স্ত্রী রিয়া মনি হিরো আলমের পঞ্চম স্ত্রীকে নিয়ে লাইভে আসেন। তার নাম মিথিলা। তিনি একজন ব্যবসায়ী বলে দাবি করেন। মিথিলা লাইভে এসে বলেন, হিরো আলম আমাকে এক বছর আগে বিয়ে করেছেন। আমি তার গ্রামের বাড়িতে তার ছেলে-মেয়ের সঙ্গে থাকি। তিনি বলেন, আলমের বাবার চিকিৎসার জন্য ঢাকাই এসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আমি ছিলাম। আমার কাছে তার সঙ্গে বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে। এর আগে রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন রিয়ামনি। তাতে তিনি লিখেছেন,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। এরপর সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ড. ইউনূসও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে তিনি শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের দুই শীর্ষ নেতা-কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাড। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং…

Read More

মধুপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয় এবং গুরুতর আহত হয় সিএনজির এক যাত্রী। সিএনজি চালকের নাম হেলাল উদ্দিন (৫৫)। সিএনজি চালক হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। গুরুতর আহত সিএনজির অজ্ঞাত(৪৫) এক যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির …

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জেলা সদরের চাঞ্চল্যকর পত্রিকা বিক্রেতা ও ইজিবাইক চালক আনিছুর রহমান ঠান্ডা এর হত্যা মামলার আসামি আরিফ(২৫) কে ২৪ ঘন্টার মধ্যে শহরের পৌর মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১৩ আজ শনিবার রাত ৯ টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী । বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ শে এপ্রিল ভোর রাত্রী আনুমানিক ২ টার সময় পৌর শহরের পিডিবি নেসকো অফিসের সামনে আনিসুর রহমান ঠান্ডা কে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মরনাপন্ন অবস্থায় দুবৃত্তরা ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় । পরে চিকিৎসাধীন অবস্থায়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আছেন। সেখানে বসে বিভিন্ন উসকানিমূলক কথা বলছেন। সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার আলজাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন তিনি। কিন্তু জবাবে মোদি বলেছিলেন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাতে এ গেজেট প্রকাশ করা হয়েছে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে। এর আগে গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন, সেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সওদাগরদের সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকব্যবসা ও বিনা কারণে সাধারণ মানুষের উপর অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে সর্বস্তরের জনগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মধুপুর রানী ভবানী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহীন । মধুপুর উপজেলার পৌর বিএনপি ছাত্রদলের নেতা মো: তোজ্জা মধুপুর উপজেলা শ্রমিক দলের নেতা মো:সোবান হোসেন উপজেলা যুবদলের…

Read More