
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে সওদাগরদের সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকব্যবসা ও বিনা কারণে সাধারণ মানুষের উপর অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে সর্বস্তরের জনগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মধুপুর রানী ভবানী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহীন । মধুপুর উপজেলার পৌর বিএনপি ছাত্রদলের নেতা মো: তোজ্জা মধুপুর উপজেলা শ্রমিক দলের নেতা মো:সোবান হোসেন
উপজেলা যুবদলের নেতা মো: ছানোয়ার হোসেন প্রমুখ।
এসময়ে বক্তব্যে তুহীন বলেন মধুপুরে সওদাগরদের সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকব্যবসা ও বিনা কারনে সাধারণ মানুষের উপর অত্যাচারে মধুপুরবাসী কে অতিষ্ঠ করে তুলেছে।
তাদের এ অপকর্মকে প্রতিহত করার জন্য মধুপুরের সকলস্তরের জনগনকে ঐক্যবদ্ধ ভাবে এগিযে আসার আহবান জানান। বিক্ষোভ মিছিলে প্রায় সহাস্রাধীক লোক উপস্থিত ছিলেন।