- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বাকৃবি প্রতিনিধি-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “আইপি এন্ড মিউজিক: ফিল দ্যা বিট অব আইপি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। শনিবার ( ২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে শেষ হয়। এরপর ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল এ্যাসুর্যান্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ওই মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসির পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.…
‘শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন’ বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আলী রীয়াজ বলেন, এটাও স্মরণ করা দরকার, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, বীর শহীদরা, তাদের কাছে আমাদের ঋণ আছে। যাতে কোনো অবস্থাতেই এ সুযোগ হাতছাড়া হয়ে না যায়। যেন এ সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ…
বিনোদন ডেস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে নোটিশে ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারার নাম থাকার কারণে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে।’ তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন যিনি এই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।’ ‘তিনি (ডাক্তার তাসনিম জারা) এমন একজন যিনি আন্তর্জাতিক…
আন্তর্জাতিক ডেস্ক ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ‘যদি ভারত আক্রমণ করে, অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে।’ শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।’ খাজা আসিফ জোর দিয়ে বলেন, ‘ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে, তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাব। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে গত ২২মার্চ উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের পাঁচগাও এলাকায় গুলি করে আতঙ্ক সৃষ্টি করে আলোচিত মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত ১১ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে হাজারীবাগ থানা এলাকা থেকে হায়েস চালক মিলন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন।মিলন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূধল মৌ গ্রামের আজিমুদ্দিনের ছেলে।মিলনের দেয়া তথ্যমতে ১২হাজার টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হায়েস উদ্ধার করে পুলিশ।অপরদিকে মিলনের দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামলার সেকেন্ড ইন কমান্ড ইসমাইল হোসেন ওরফে মামুন নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।ইসমাইল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের পিতা মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা। জানা গেছে, আনিস মিয়া ঠান্ডা প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করেন। পত্রিকা বিক্রি করার পর প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তিনি অটোবাইক চালান। বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় কয়েকজন অপরিচিত দুর্বৃত্ত যাত্রী সেজে স্টেডিয়ামের কাছে যাওয়ার কথা বলে তার অটোবাইকে ওঠে পড়ে। সেখানে যাওয়ার পর ওই দুর্বৃত্তরা…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি দীঘিনালা মধ্য বোয়ালখালী গ্রামে ভাঙা ঘর, স্ত্রী সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছে আহমদ আলী। জীবনযুদ্ধে নিত্য সংগ্রামী আহমদ আলী, বয়স ৬৫, বসবাস করেন একটি ভাঙাচোরা টিনের ঘরে। দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালি গ্রামে বসবাসরত এই বৃদ্ধ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে রাত কাটান। বৃষ্টির দিনে ঘরের চাল দিয়ে পানি চুইয়ে পড়ে, শীতে দেয়াল দিয়ে ঠাণ্ডা বাতাস ঢোকে—তবুও এই আশ্রয়টুকুই তার শেষ সম্বল। আহমদ আলী পেশায় একজন দিনমজুর ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করার ক্ষমতা কমে গেছে। বর্তমানে তিনি প্রায় কর্মহীন। সহায়-সম্বল বলতে শুধু এই ছোট্ট ভাঙা ঘরটিই আছে, তাও জরাজীর্ণ। তিনি বলেন, “অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু…
এ এ এইচ সিয়াম,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় ৯০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৭১ জন। সেই হিসেবে উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ। ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী,…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই রনারচালা এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিটিউক্যালস্ কোম্পানির সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানববন্ধন করেছে স্হানীয়রা।বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এই মানববন্ধনে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।এর আগে গত বুধবার সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন,উপজেলা ভূমি অফিস,থানা ও সেনা ক্যাম্পে তারা লিখিত আবেদন করেন।মানববন্ধনে অংশ নেয়া শফিকুল ইসলাম ভূইয়া বলেন,আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের প্রতিবাদ করায় স্কয়ারের লোকজন আমাকে মারপিট করেছে।চলাচলের ব্যবস্থা না রেখে প্রাচীর নির্মাণ করলে এলাকার মানুষের ঘর থেকে বের হওয়ার কোন উপায় থাকবেনা।রেখা বেগম নামের এক নারী বলেন,’এই দেয়াল…
সুলতান মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গাবাসীর জন্য এপ্রিল শোকের মাস। বেদনাবিধুর ২৫ এপ্রিল সলঙ্গা গণহত্যা দিবস।প্রতি বছর এপ্রিল মাস এলেই সলঙ্গবাাসীকে মনে করে দেয় ১৯৭১ সালের ২৫ এপ্রিল এই দিনের নির্মম হত্যাকান্ড।অস্ত্রে সজ্জিত বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে ব্রাশ ফায়ার করে ২ শতাধীক মুক্তিকামী ও নিরীহ মানুষকে হত্যা করে।উল্লাপাড়া উপজেলার বর্তমান সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া,পাটধারী,কালিবাড়ী,শিকার মগড়াপাড়া,চড়িয়া শিকার দক্ষিনপাড়া, গোলকপুর,কাচিয়ার চরে সংঘটিত হয়েছিল এ গণহত্যাযজ্ঞ।সিরাজগঞ্জের সর্ববৃহৎ এ গণহত্যায় প্রায় ২ শ’ জন শহীদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় একটি শোকাবহ কালো দিবস।১৯৭১ সালের ২০ এপ্রিল পাবনা জেলার কাশিনাথপুর ডাব বাগান নামক হানাদার পাকিস্তানী ও মুক্তিযোদ্ধাদের সন্মুখ যুদ্ধে…