- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে ভারত। প্রতিক্রিয়ায় পানি বন্ধ করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা বাতিল, ভারতের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ এবং ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে দেশটি। আনাদোলু এজেন্সি ১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ হয়েছিল। …
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তীব্র গরমে পথচারী ও বিভিন্ন যানবাহনে সুপ্রিয় খাবার পানি, স্যালাইন, ও বিস্কুট বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৪ শে এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে খাবার পানি,স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে। সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজশাহী মহানগর বিএনপি সব সাধারণ মানুষের পাশে আছি। আপনারা জানেন রাজশাহীতে হঠাৎ তীব্র গরম পড়েছে যারা দিন মুজুর রিকসা চালিয়ে জীবন যাপন করছে…
বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি যেকোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে, বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যেকোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে ৩১ দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ কর্মশালায় ৩১…
ছবি সংগ্রহীত ধর্ম ডেস্ক ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)। রাসুল (সা.) একটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। কাশ্মীরের এই ইস্যুতে পাকিস্তানের ঘাড়েই দোষ চাপাচ্ছে ভারত। ইতোমধ্যে দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে দিল্লি। দিল্লির এমন মারমুখী প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসলামাবাদও। রীতিমতো যুদ্ধের আশঙ্কা চিরশত্রু এই দুই প্রতিবেশী রাষ্ট্রের। প্রশ্ন উঠছে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যিই যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা কার? ৫১৩টি যুদ্ধ বিমানের মালিক ভারত নাকি ৩২৮টি যুদ্ধউড়ানের মালিক পাকিস্তান? ভারতে ট্যাংকের সংখ্যা ৪,২০১ অন্যদিকে পাকিস্তানে ২,৬২৭। ভারতে সেলফ-প্রপেলড আর্টিলারি ১০০। আবার পাকিস্তানের এই সংখ্যা ভারতের তুলনায় বেশি ৬৬২। ভারতে মোট এয়ারক্রাফট ২,২২৯ কিন্তু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম কারণ তামাক। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিদিন ৪৪২জন মানুষ মারা যায়। তামাক নিয়ন্ত্রণ ব্যতীত অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশে কমিয়ে আনাসহ এসডিজির অন্যান্য লক্ষ্য অর্জন সম্ভব নয়। অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের দাবি জানিয়েছেন জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক, অর্থনীতিবিদসহ বিশেষজ্ঞগণ। আইন শক্তিশালীকরণে যত দেরি হবে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি ততই বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব বিষয়ে আলোচনা করেন। গোলটেবিল বৈঠকে জানানো হয়, ২০১৫ সালে জাতিসংঘের টেকসই…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গোবিন্দগঞ্জে বাপ-দাদার জমিতে ইপিজেড নির্মাণের উদ্যোগ বাতিলসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছেন সাঁওতালরা। এই দাবিতে নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সাঁওতাল সম্প্রদায়ের সব বয়সী মানুষ তীর-ধনুক হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, ইপিজেড নির্মাণের নামে সাহেবগঞ্জ বাগদা ফার্মের ভেতরে সাঁওতালদের বাপ-দাদার তিন ফসলি জমি থেকে উচ্ছেদ করা যাবে না। শহীদ শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মারডির রক্তে ভেজা জমিতে ইপিজেড করা যাবে না। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের ১ হাজার ৮৪২ একর জমি…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলে তিন দিনব্যাপী ‘গবাদি পশু পালন ও মোটাতাজাকরণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন এমআরএসসি টাঙ্গাইলের সাইকোসোশ্যাল কাউন্সেলর কাব্য মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোছা. শাহীনা আক্তার, নাগরপুর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার হারুন-অর-রশিদ। প্রশিক্ষণ পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. মেহেদী হাসান। প্রশিক্ষণে টাঙ্গাইল সদর, মধুপুর, গোপালপুর, নাগরপুর, বাসাইল ও জামালপুর বকশীগঞ্জ উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী ক্ষতিগ্রস্ত…
কূটনৈতিক প্রতিবেদক কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইসহাক দারের সফর স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান পরিস্থিতির কারণে আগামী ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারবেন না মর্মে ঢাকাকে অনুরোধ করা হয়েছে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় উভয়পক্ষের সম্মতিতে যত দ্রুত সম্ভব ইসহাক…
বিনোদন ডেস্ক ছোটপর্দার মডেল – অভিনেত্রী সামিরা খান মাহি নিজের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা প্রকাশ্যে আনলেন। সোশ্যাল হ্যান্ডেলে মাহি’র পোস্ট করা একটি স্ট্যাটাস থেকে এই তথ্য সামনে এসেছে।জানা গেছে, গেলো কিছুদিন ধরে তার জীবনে এসেছে একের পর এক চ্যালেঞ্জ। অনলাইনে নেতিবাচক মন্তব্য ও ট্রলের মুখোমুখি হওয়া, বোনের বিয়ের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এবং নিজের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাকে ঠেলে দিয়েছে এক ক্লান্তিকর ও বিপর্যস্ত অবস্থার দিকে। নিজের এই প্রেমিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের বছর দুয়েক আগে তাকে প্রকাশ্যে এনেছিলেন। তাকে বিয়ে করার কথাও জানিয়েছিলেন। কিন্তু দুই বছর যেতে না যেতেই প্রেমিক সাদাত শাফি নাবিলকে এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা…