
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
গতরবিবার (২০ এপ্রিল) পটুয়াখালি আনসার ব্যাটালিয়ন কোম্পানী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ঢাকা সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অত্র ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল কর্মকর্তা কর্মচারীকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী পটুয়াখালী পৌছালে তাকে স্বাগত জানান ব্যাটালিয়ন পরিচালক সদন চাকমা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে রেঞ্জ কমান্ডারকে ব্যাটালিয়নের একটি চৌকস দল গার্ড সালাম প্রদান করেন। তিনি গার্ড সালাম গ্রহন ও গার্ড পরিদর্শন করেন। গার্ড সালাম শেষে গার্ড সালাম প্রদানকারী দলকে পুরস্কার প্রদান করেন।এ উপলক্ষে পুরো ব্যাটালিয়ন সদর দপ্তর ছিল সাজ সজ্জায় সজ্জিত। কেক কাটা, পায়রা উড়ানো, বেলুন উড়ানো এর মধ্য দিয়ে প্রধান অতিথি ব্যাটালিয়ন ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন এবং দরবারে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং তিনি বলেন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বির্নিমানে অবদান রাখা আত্নপ্রত্যয়ী ও দেশপ্রেমী হিসাবে ভূমিকা রাখা, রাষ্ঠ্রীয় বিভিন্ন কর্মসূচি ও প্রাকৃতিক দূর্যোগসহ দেশের যেকোন জরুরী প্রয়োজনে জনগনের পাশে দাড়িয়ে সক্রিয় ভুমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেন ।
খেলাধুলা, সংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এরপর ব্যাটালিয়ন সদরে একটি বারোমাসি সজনে গাছের চারা রোপন করেন। উপস্থিত সকল কর্মকর্তা/ কর্মচারী ব্যাটালিয়ন আনসার সদস্যদের সাথে প্রীতিভোজে অংশগ্রহন করেন এবং শেষে পরিদর্শন বই স্বাক্ষর করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক সদন চাকমা, বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বরগুনা জেলা কমান্ড্যান্ট উজ্জল কুমার পাল, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।