- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে রবিবার (২১ এপ্রিল ২০২৫) “সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাসাইল উপজেলা হল রুমে বিনামূল্যে পাট চাষীদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উদ্যোগে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ ” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বাসাইল উপজেলার আড়াই হাজার(২৫০০) পাট চাষীদের মাঝে কৃষক প্রতি ০১ কেজি পাট বীজ, ইউরিয়া ০৬ কেজি, টিএসপি ০৩ কেজি, এমওপি ০৩ কেজি, মোট ১২ কেজি বাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। হাইকোর্ট কর্তৃক অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরদের (কর্মচারী) জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে প্রমোশনের রায় দ্রুত প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে সোমবার গাইবান্ধায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। গাইবান্ধা সকল পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। বিড়্গোভ মিছিলটি গাইবান্ধা পলিটেকনিক ইন্সটিটিউট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের ১নং রেলগেট এলাকায় অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী শাকিল আহাম্মেদ, নাজমুল ইসলাম, বাধন, মেহেজাবিন জিম প্রমুখ। ছয় দফা দাবি গুলো হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে…
বিনোদন ডেস্ক ভারতের বলিউড চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। অভিনয়ের গুণে বহু দর্শকের মন জয় করেছেন তিনি। ‘বীর জারা’, ‘আজা নাচলে’সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। শাহরুখ খান, প্রীতি জিনতা থেকে শুরু করে ইরফান খানের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন এই সুন্দরী অভিনেত্রী। যদিও নায়িকা চরিত্রে নয়, পার্শ্বচরিত্রেই নজর কেড়েছেন দিব্যা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে শৈশবের একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা শেয়ার করেন দিব্যা। তিনি জানান, ছোটবেলায় বাথরুমেই বসে পড়াশোনা করতে হতো তাকে! এই অদ্ভুত অভ্যাসের পেছনে রয়েছে মজার একটি কারণ। দিব্যা জানান, ছোটবেলায় শুয়ে শুয়ে পড়ার অভ্যাস ছিল তার। ফলে প্রায়ই পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। একদিন…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুস ছোবহানকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্চিত করার অভিযোগে উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে রবিবার (২০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন অধ্যক্ষ আব্দুস ছোবহানের ছেলে আব্দুল ওয়ারেছ। গত ১৭ এপ্রিল ভূঞাপুর ফাযিল মাদরাসায় এসএসসি (দাখিল) গণিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলা, প্রশ্নপত্র কম থাকা ও প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুস ছোবহানকে শারীরিক নির্যাতন ও লাঞ্চিত করার অভিযোগ করে ভুক্তভোগীর ছেলে। লিখিত অভিযোগে জানা গেছে, সম্প্রতি জমিয়াতুল মোদারেছিন উপজেলা শাখার সভাপতি আফছার উদ্দিন…
শেখ হাসিনা-জয়-টিউলিপসহ ১০ জনের ‘এনআইডি লক’ বিস্তারিত কমেন্টে ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একটি চিঠির মাধ্যমে তাদের এনআইডি লক করা হয় বলে সোমবার (২১ এপ্রিল) নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে, নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে অদ্য ২১ এপ্রিল ২০২৫ খ্রিঃ সকাল ১০.০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পালাতক আওয়ামী লীগ নেতা ও বিগত সরকারের মন্ত্রীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকে আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব। সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পলাতক নেতাদের দুর্নীতিবাজ আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি…
আন্তর্জাতিক ডেস্ক ইস্টার সোমবারে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তিনি ছিলেন এক নির্লোভ, মানবিক ও সংস্কারমুখী নেতার প্রতিচ্ছবি। ভ্যাটিকান ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন ফেরেল এক বিবৃতিতে বলেন, ‘আজ সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস স্বর্গীয় পিতার সান্নিধ্যে ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও চার্চের সেবায় উৎসর্গিত’। ‘তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কীভাবে গসপেলের মূল্যবোধকে বিশ্বাস, সাহস এবং সার্বজনীন ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি। যীশু খ্রিষ্টের একজন প্রকৃত শিষ্য হিসেবে তাঁর…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পিরোজপুর-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নৈকাঠি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ অফিস মাসিক মিটারের ইউনিটে অতিরিক্ত রিডিং দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বেআইনিভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে। গ্রাহকদের অভিযোগ, এসব অতিরিক্ত বিল অনেক সময় ১৫-২০ দিনের মধ্যে সমন্বয় করা হয় না, ফলে প্রতি ৩-৪ মাস পরপর তারা আগের মাসের চেয়ে দ্বিগুণ বা তার বেশি বিলের সম্মুখীন হন। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল, “মাসিক সংগৃহীত ইউনিটে অতিরিক্ত মিটার রিডিং দেখিয়ে অবৈধভাবে…