Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। শনিবার (১৯ এপ্রিল) পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবোত্তম হবে এবং এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।দেশের গণতান্ত্রিক যাত্রার মাইলফলক হবে। এএনএফআরএল প্রতিনিধিদলে ছিলেন- সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক আজ। বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা অংশ নেবে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে একমত নয় দলটি। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের…

Read More

এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির বিশ্বখ্যাত ইসলামিক সংগঠন ওয়ার্ল্ড ইসলামিক মিশন লন্ডন-এর প্রেসিডেন্ট, বরেণ্য আলেম ও চিন্তাবিদ আল্লামা শায়খ কামরুজ্জামান আল-আযমী বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য আলেম, গবেষক, শিক্ষক ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন। আন্তরিক পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী রাফিক বারাকাতী, শায়খ ডা. ওয়াকারুজ্জামান আল-আযমী; ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর-এর মহাপরিচালক শায়খ ড. সৈয়দ এরশাদ আহমদ বুখারী; ব্রাহ্মণবাড়িয়া আড়াইসিধা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা আবু…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আর্ন্তজাতিক চেকপোষ্টে কর্মরত এক পুলিশ কনষ্টেবলের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত সহকর্মীরা কনষ্টেবল শামীম রেজা সাজু (৩২)(নং৯৫১৫১৭৯১১৫)কে তার রুমে ডাকতে যেয়ে বন্ধ ঘর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দর্শনা থানার পুলিশকে খবর দেয়।পরে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে ও উদ্ধতন কর্মকর্তাদের অবগত করেন।পরে দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে সে রাতে যে কোন সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহতা করেছে।নিহত কনেস্টবল কুষ্টিয়া মীরপুর ঝুটিকাডাঙ্গা গ্রামের হাসেম আলীর ছেলে।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে …

Read More

নীলফামারী প্রতিনিধিঃ হেমন্তের পর পরই তিস্তার বুকে জেগে উঠে অসংখ্য বালু চর। আর সেই বালুচরে মিষ্টি কুমড়া চাষ যেন কৃষকের কাছে সোনার ফলন । চাষতে জানলে বালু চরেও যে সোনা ফলানো যায় তারই প্রমাণ করেছে উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তাপাড়ের কৃষকেরা। চর বালুতে মিষ্টি কুমড়া চাষ করে তাদের মুখে জেনো আহ্লাদের হাসি ফুটেছে।কৃষি নির্ভর এ জেলায় বর্ষাকালে তিস্তা নদীতে খরস্রোত থাকলেও বর্ষায় নদীর দু’কুল উপচিয়ে বন্যায় প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে। একই সাথে ভাঙনের কবলিত হয় ফসলি জমি বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। বর্ষার বিদাযের পরে ধু-ধু বালু চরে পরিণত হয় তিস্তা নদী।বন্যা আর ভাঙনে সম্পদহারা চরাঞ্চলের মানুষ জীবন জীবিকার…

Read More

বিনোদন ডেস্ক গেলো রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে অন্যতম সফল ছবি ‘জংলি’। তরুণ নির্মাতা এম রাহিমের পরিচালনায় বুবলী – সিয়াম জুটি অভিনীত এই ছবিতে উঠে এসেছে বাবা – মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। যদিও বরবাদ ও দাগি’র কারণে জংলির শো এর পরিমাণ কম ছিল। তবুও দর্শকের কাছ থেকে ছবিটি ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে। আর এই কারণেই ঈদের তৃতীয় সপ্তাহে এসেও প্রেক্ষাগৃহে এখনও জংলি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। স্বাভাবিকভাবেই দর্শকরা জানতে উৎসুক এমন অবস্থায় মুক্তির ১৬ দিনে জংলি ছবিটি প্রেক্ষাগৃহে থেকে কত টাকা আয় করেছে…

Read More

খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অভিভাবক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের থেকে অভিভাবকদের জন্য সুপেয় পানির ব্যবস্থাসহ ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন অভিভাবক ও শিক্ষার্থীদের সেবা দেওয়ার লক্ষ্যে ১৩ টি টেন্ড স্থাপন করা হয়। এই সকল টেন্ড গুলাতে অভিভাবকদের বসার ব্যবস্থাসহ, সুপেয় পানি, ঔষধ, মোবাইলে চার্চের ব্যবস্থা করা হয়।পাশাপাশি পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল রাখার ব্যবস্থাসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শের ব্যবস্থা রাখা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ডঃ মো:রেজাউল করিম উক্ত টেন্ড গুলো পরিদর্শন করেন এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। অভিভাবক ও শিক্ষার্থীদের আশা পরবর্তী যে…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার আহ্বায়ক ও জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪:২০টার দিকে গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে ১৫-২০ জন কিশোর তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালান বলে জানা যায়। হামলায় আহত হয়ে দু’জনই গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। হামলার বিষয়ে আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, “আমরা মডেল স্কুলের সামনে গেলে ১৫-২০ জন কিশোর আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। গতকাল রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। ধারণা করছি তার পরিপ্রেক্ষিতে আমাদের…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে স্ত্রী বাপের বাড়ী চলে যাওয়ার পর আর ফিরে না আসায় অভিমানে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম জাকির তবক গ্রামের মজিবুর রহমানের ছেলে। জানা গেছে, আট মাস আগে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মজিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম। বিয়ের পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরপর ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। এরপর চেষ্টা…

Read More