
এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির
বিশ্বখ্যাত ইসলামিক সংগঠন ওয়ার্ল্ড ইসলামিক মিশন লন্ডন-এর প্রেসিডেন্ট, বরেণ্য আলেম ও চিন্তাবিদ আল্লামা শায়খ কামরুজ্জামান আল-আযমী বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য আলেম, গবেষক, শিক্ষক ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন।
আন্তরিক পরিবেশে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী রাফিক বারাকাতী, শায়খ ডা. ওয়াকারুজ্জামান আল-আযমী; ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর-এর মহাপরিচালক শায়খ ড. সৈয়দ এরশাদ আহমদ বুখারী; ব্রাহ্মণবাড়িয়া আড়াইসিধা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা আবু বকর সিদ্দিক; ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি জসিম উদ্দিন আযহারী এবং শায়খুল হাদীস আল্লামা মোশতাক আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাসুম বাকি বিল্লাহ, সিদ্ধেশ্বরী সরকারি মহিলা কলেজের অধ্যাপক শরীফ মুহাম্মদ আব্দুস সালাম, প্রভাষক ফিরোজ আলম, মাওলানা মাসুম বিল্লাহ আল-কাদেরী, মাওলানা ওসমান গণি, মাওলানা মুহিব্বুল্লাহ সিদ্দিকী আল-ইয়েমেনী, বিশিষ্ট সংগঠক ইমরান হোসাইন তুষার, গোলাম দরস্তগীর, আহমদ রেজা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আল্লামা কামরুজ্জামান আল-আযমী-এর ধর্মীয় শিক্ষা, বিশ্বব্যাপী ইসলামী দাওয়াতি কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে বিশ্ব মুসলিম সমাজে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ইসলামী ঐক্য, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আল্লামা আযমী-এর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।