Author: admin

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকার হোটেল-রেস্তোরাঁগুলোতে খাবারের অতিরিক্ত মূল্য আদায় রোধে তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় হোটেল মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য সহনীয় দামে মানসম্পন্ন খাবার পরিবেশনের বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ভর্তি পরীক্ষায় আগত হাজারো পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মানবিক ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তাঁরা সর্বদা সচেষ্ট থাকবেন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’ তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছেন, সে বিষয়ে কিছু জানাননি হাসনাত আব্দুল্লাহ। তার এই পোস্টে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। পাশাপাশি অনেকেই হাসনাতের পক্ষ নিয়ে তাদের বক্তব্য কমেন্টে…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক : বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা নদী রক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণ সহ একাধিক কমিটির সভা অনুষ্ঠিত। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ১৬ এপ্রিল সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে,বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ,উপজেলা বিএনপির…

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফনদীর ট্রানজিট ঘাট দিয়ে এদের ফেরত আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান। ৫৫ জন জেলে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন যাবৎ আরাকান আর্মি কর্তৃক অন্তরীণ রাখা হয়েছিল। ধারণা করা হয় এই সকল জেলেরা নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন অথবা প্রত্যাবর্তনকালে, ভুলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করার কারণে মায়ানমারের জলসীমা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেফতার ও বিচার দাবি করে আয়োজিত মানববন্ধনের পরে গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।এর আগে সোমবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকায় এই অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালীয়া এলাকার আকবর আলীর ছেলে নাঈম(২৬),মৃতরক্ষার ছেলে সবুজ (৫০)ও জইরার ছেলে বাবুল (৪০)।অগ্নিসংযোগ ও লুটপাটের এ ঘটনায় মঙ্গলবার রাতে গিয়াসের পুত্রবধূ জাকিয়া আক্তার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও ৭০-৮০জনকে অজ্ঞাতনামা আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।মামলায় ভাঙঁচুর-অগ্নিসংযোগে ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নগদ টাকা…

Read More

পাটগ্রাম প্রতিনিধিযে-সব তরুণদের নিয়ে পাটগ্রাম উপজেলা মানুষ গর্ব করতে পারে, তাদের মধ্যে সুমন ইসলাম একজন।বিনামূল্যে রক্তদান ও রক্ত সংগ্রহ করে অসহায় মূনুষ্য রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসা এক মানবিক স্বেচ্ছাসেবীর নাম।সব্যসাচী ঘরানার এ কর্মবীর মানুষটি জীবনের প্রতিটি কাজে রেখেছেন অসাধারণত্বের ছোঁয়া, কৈশোরের শুরু থেকেই তিনি একজন সাফল্য স্বেচ্ছাসেবীর পরিচয় বহন করে আসছেন।এটাই তার একমাত্র নেশা। লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা পৌর ২ নং ওয়ার্ড সোহাগপুর কদমতলি, মোঃ সিরাজুল ইসলাম মোছা:মনোয়ারা বেগম দম্পতির ছেলে মোঃ সুমন ইসলাম। পিতা দিনমজুর পিতাকে সাহায্য করতে অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিজের ঘাড়ে আসে জিএসসি পাস করে উপজেলার কাপড়ের শোরুমে২০১৮ সাল থাকে সুনামের সাথে কাজ করে আ‌সছে,…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। এই উপলক্ষ্যে বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী নানামুখী আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এদিন বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি না থাকায় খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের দুপুরের খাবার বন্ধ করেছেন হলটির প্রভোস্ট। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হলটিতে অবস্থানরত ছাত্রীরা। জানা যায়, বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে দুপুরে পান্তাভাত, ভর্তা ও রুই মাছ ভাজির আয়োজন করা হয়। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এদিন সকালে হল থেকে র‍্যালির আয়োজন করা হয়। এ সময় আশানুরূপ শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় হলটির…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ খ্রিঃ এর প্রাথমিক বাছাই পর্ব ১ম দিনের কার্যক্রম। গাইবান্ধা জেলা পুলিশ সুপার সাধারণ জনগণের উদ্দেশ্যে জানান-নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। গাইবান্ধাবাসীর প্রতি নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিল সহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। টাইমের প্রভাবশালীর তালিকায় ‘নেতা’ ক্যাটাগরিতে ৬ নম্বরে রয়েছে ড. ইউনূসের নাম। এই তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তার বয়স ৮৪ বছর। তিনি সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তন করেন। ২০০৬…

Read More

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন পবিত্র হজ পালনে গিয়ে অবশ্যই হজের ফরজ ও ওয়াজিবগুলো পালনে চেস্টা করতে হবে। তা না হলে হজের কোন একটি ফরজ কিংবা ওয়াজিব পূরণ করতে না পারলে হজ যেমন পরিপূর্ণ হবে না অপরদিকে সারাজীবন আফসোস থেকে যাবে। তাই হজ পালনকারীদের যাতায়াত, সঠিক ভাবে হজ পালন ও অন্যান্য সকল বিষয় সহজ করতে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও দিকনির্দেশনাগুলো সঠিক ভাবে ব্যবহার করে হজ পরিপূর্ণ করার চেস্টা করতে হবে। তাই হজে গিয়ে হজের বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোর প্রতি গুরুত্ব না দিতে তিনি হজ যাত্রীদের প্রতি আহ্বান…

Read More