- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মৃতিচারণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম ও আইসিটি বিভাগের প্রভাষক মেহেদী হাসানের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ৩৫ জন শিক্ষার্থী, পাঁচ জন সাংবাদিক, আন্দোলনে সহায়তাকারী ৮ জন স্থানীয় ব্যক্তি ও অংশগ্রহণকারী আরও ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ‘প্রতিরোধ দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমাদুল হাসান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল, মেডিকেল অফিসার ডা. লুৎফুন্নাহার লিজা, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা…
উজিরপুর বরিশাল প্রতিবেদ ঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অনন্য কৃতিত্ব প্রদর্শন করেছে মেধাবী ছাত্র আহমেদ আবরার জুবাইর। সে বরিশাল বিভাগের অন্তর্গত বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’ থেকে অংশ নিয়ে সর্বোচ্চ গৌরবজনক ‘ট্যালেন্টপুল’ বৃত্তি লাভ করেছে। প্রকাশিত ফলাফল বিবরণী থেকে জানা যায়, আহমেদ আবরার জুবাইর তার মেধা ও কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৫০০৫৬৭৪। আহমেদ আবরার জুবাইর পিতা বরিশাল ল্যাবএইড এর সেলস ম্যানেজার মোঃ কাওসার সিকদার ও তার মাতা উজিরপুরের পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজী ফেরদৌসী। তার এই অনন্য সাধারণ অর্জন বিদ্যালয়…
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় যৌথ ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূল হোতা কেশবপুরের হক দালালের ছেলে তহিদুজ্জামান ও তার ছেলে জাবের হোসেন রাতুল। বর্তমানে তারা সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মঙ্গল মিস্ত্রির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। প্রতারণার শিকার এক ব্যবসায়ী টাকা ফেরত চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কামালনগর এলাকার শেখ আব্দুর রউফের ছেলে শেখ রুবেল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দীর্ঘদিন ধরে আমদানি-রপ্তানি ও পণ্য ট্রান্সপোর্টের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক সূত্রে তৌহিদুজ্জামানের সাথে তার…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত আলামিন ও তানভীরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১১টায় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৬৯১)-এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মির্জা কামরুল হক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার সময় নওগাঁ সদরের খলিশাকুড়ী গ্রামে সমতা এনজিওর প্রধান কার্যালয় এবং এনজিওর পরিচালক শাহিনুর রহমান শাহীনের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে নওগাঁ সদর থানা পুলিশের সদস্যরা মোতায়েন ছিলেন। এ বিষয়ে শাহিনের সাথে একটি প্রতিনিধি দল কথা বলতে গেলে শাহিনুর রহমান শাহিন পুলিশকে বলেন, সমতা এনজিওতে গ্রাহকের আমানত আছে প্রায় ১৮০ কোটি টাকা এবং নেসডো এনজিওতে প্রায় ৬০ কোটি টাকা। কিন্তু ২০২৫ সাল থেকে এনজিওটির…
খুবি প্রতিনিধি: “নতুন প্রজন্ম, নতুন প্রত্যয়” স্লোগানকে সামনে রেখে প্রগতিশীল ক্যাম্পাস সংস্কৃতি বিনির্মাণ, মেধা ও মননের মুক্ত বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যাত্রা শুরু করেছে জুলাই স্পিরিট ধারণকারী অরাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘স্পন্দন ’২৪’। সংগঠনটির কার্যক্রমকে গতিশীল করতে আগামী ছয় মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. রেজোয়ানুল হক রাদকে আহ্বায়ক এবং আল মামুনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। রোববার (১২ জুলাই) সংগঠনটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দ্রুত হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় নিম্নমানের ইটগুলো বাতিল করে নতুন করে গুণগত মান বজায় রেখে রাস্তা নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডির এই তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নাগরপুর উপজেলার চামটা থেকে চামটা মির্জাপুর রোড ভায়া মান্নান ভূইয়ার বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা বিসি (বিটুমিনাস কার্পেটিং) দ্বারা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এই আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫১ লাখ ৯৬ হাজার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রবিবার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, ডা. খ. সায়ফুজ্জামান, ডা. রেজুয়ানা সুলতানা প্রমুখ। আলোচনা…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে মো. রায়হান (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার উপজেলার খট্টেশ্বর হাদিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। অভিযানে গাঁজা সেবনের অভিযোগে রায়হানকে আটক করা হয়। তিনি ওই এলাকার আসাদ মোল্লার ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষ স্বীকার করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।