- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
বিস্তারিত কমেন্টে অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করা যাবে না; এমন নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। প্রতিবেদনে ‘অনলাইন পোর্টাল’ বিষয়ে সাত দফা সুপারিশ করে কমিশন। কমিশনের সাত দফা সুপারিশ গুলো হলো— ১. অনলাইন পোর্টাল নিবন্ধনের নীতিমালা হালনাগাদ করা এবং এর আলোকে নিবন্ধন প্রদানের দায়িত্ব ও ক্ষমতা যেহেতু বিগত সরকারের প্রস্তাবিত সম্প্রচার কমিশনের ওপর ন্যস্ত ছিল, সেহেতু তা গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত স্বাধীন গণমাধ্যম কমিশনের ওপর অর্পণ করা সমীচীন।…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর এবার মিথ্যা নাটক সাজিয়ে মামলা ও মানববন্ধন করে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ উঠেছে। হামলাকারাীরা এক সময় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে তাঁরা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে বলেও অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার সিদ্ধকঠি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সিদ্ধকাঠি ইউনিয়ন যুবদলের আহবায়ক একলাছ হোসেন মুন্নার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবদল নেতা ফেরদৌস আহমেদ।লিখিত অভিযোগে দাবি করা হয়, সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের…
আমতলী (বরগুনা) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন করেছেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি আমতলী পৌর শাখার যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের আহবায়ক মো: জাকির হোসেন । বৃহস্পতিবার বিকেলে আমতলী জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন তার বিরুদ্ধে আওয়ামীলীগের দোশরেরা মিথ্যা .বনোয়াট বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে । ৫ আগষ্ট যরা বি,এন,পির অফিস ভাংচুর করেছে তাদেও মধ্যে মজিবরের ছেলে দোলন ও ছিল । অফিস ভাংচুরের ঘঁটনায় আমি বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করি । এর পর থেকেই তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা বনোয়াট…
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুল আলোচিত চাচা ভাতিজা হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ১২। গত ১৬ই মার্চ ২০২৫ তারিখ আনুমানিক রাত ১০.১০ ঘটিকায় সময় বৈকন্ঠপুর এলাকা হতে মোঃ বদিউদ্দীন শেখের পুত্র মোঃ রিয়াজ উদ্দিন শেখ ও একই এলাকার মোঃ তোতা শেখের পুত্র মোঃ হ্রদয় শেখ নিখোঁজ হয়। গত ২০ মার্চ বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকার সময় রায়গঞ্জ থানাধীন বেংনাই মৌজাস্থ্য বেড়াদহ ডেইলী ব্রিজ (ধানগড়া টু পাংগাসী পাকা রাস্তায় বৈকন্ঠপুর বাজারের পশ্চিমে বেইলী ব্রিজ) এর দক্ষিনে ভেড়াদহ নামক দহের পূর্ব পাড়ে কাদা পানিতে কচুরিপানার মধ্যে উপুর অবস্থায় দুইটি মরদেহ ভাসা অবস্থায় এলাকাবাসী দেখতে…
অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে: মির্জা ফখরুল ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংস্কার নিয়ে তিনি বলেন, সংস্কারের উদ্দেশ্য হলো, জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা। সর্বোপরি…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) বাসাইল পৌরসভার হলরুমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকতা মোছাঃ আকলিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাচন ( ভারপ্রাপ্ত ) কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন , বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দীন প্রমুখ। এ সময় বাসাইল উপজেলা নির্বাচন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ভোটার তালিকা হালনাগাদে শুরু হয়েছে আমাদের তথ্য সংগ্রহের কার্যক্রম ছিলো ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ থেকে বাসাইল উপজেলার নতুন ভোটার হালনাগাদ রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ১১ এপ্রিল…
স্টাফ রিপোর্টার নওগাঁ : পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে নওগাঁ ইয়ুথ ক্লাবের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁর ছাত্র জনতা। সমাবেশ থেকে বাংলাদেশের পাসপোর্টে “একসেপ্ট ইসরায়েল” শব্দটা পুনরায় যোগ করার এবং ইসরালি পণ্য নিষিদ্ধের দাবী জানানো হয়। শুক্রবার (২১ মার্চ ২০২৫) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন নওগাঁ ইয়ুথ ক্লাব। সমাবেশে নওগাঁ ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইজরাইলি সন্ত্রাসীরা গণহত্যা চালাচ্ছে। দেশে দেশে মানবাধিকার আর গণতন্ত্রের ভন্ডামী ফেরী করা আন্তর্জাতিক সম্প্রদায়ের কপটতা এখানে স্পস্ট হয়ে যায়। আমাদের জেনে রাখা উচিত, গাজা পরাধীন নয়।…
বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের ঐতিহ্যবাহী হোটেল রয়্যাল প্যালেসের হল রুমে, পিরোজপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ -সহযোগী সংগঠনের উদ্যোগে, পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক জনাব বশির আহমেদ হাওলাদারের সভাপতিত্বে এবং পিরোজপুর জেলা জাতীয় পার্টির সদস্য জনাব মোতালেব হোসেন তোতার পরিচালনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাস্ট্রপতি জনাব পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের ৯৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুস্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা…
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদের উদ্দেশে বলতে চাই- যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ, সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনিসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দল হিসেবে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। তাদের দোষ স্বীকার করতে হবে। তারপর আওয়ামী লীগ নিয়ে অন্য কোনো আলোচনা হতে পারে, তার আগে নয়। তিনি বলেন,…