Author: admin

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে এক রিকসাচালকে হত্যা করা হয়েছে।শুক্রবার (২১ মার্চ ২০২৫ ইংরেজি) দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। নিহত সাব্বির সিকদার (২৫) পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাতের গভীরে কোন এক সময়ে হত্যাকারীরা বাড়ি থেকে৷ প্রায় দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি ইটের রাস্তার পাশে ফেলে রাখে। হাতুড়ির আঘাতে তার মাথা পুরোপুরি থেতলে গেছে। শুক্রবার সকালে স্থানীয়রা সাব্বিরের মৃতদেহ নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেয়।…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের(মিতালী-৫) সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ শিশু (৯) মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। গত ১৮ মার্চ নলছিটির গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী মিতালী -৫ লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ শিশু রায়হান মল্লিক নলছিটি উপজেলার গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে। শুক্রবার (২১ মার্চ) সকালে নলছিটি উপজেলার দপদপিয়া লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে এলাকাবাসী লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন ।খবর পেয়ে নৌ পুলিশ ও নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে।…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই বিপ্লবে শহীদ (গেজেটেড) হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে নানার বাড়ি থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ। ‎ ‎গ্রেপ্তারকৃত সিফাত মুন্সি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে। ‎ ‎ডিবি’র একটি দল শুক্রবার(২১ মার্চ) ভোর ৫ টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ‎ ‎পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, সম্প্রতি দুমকী থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ সিফাত মুন্সিকে(১৯) তার নানা বাড়ি থেকে আটক করা হয়ছে। ‎ ‎প্রসঙ্গত,…

Read More

বরিশাল আগৈলঝাড়া প্রতিনিধি,,,, যুবদলের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন এর পরামর্শে আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মোঃরাছেল হাওলাদার এর নেতৃত্বে পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়। ইফতার বিতরন কালীন সময় উপস্থিত ছিলেন গৈলা ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি মোঃলোকমান খান যুবদল নেতা মনিরুজ্জামান মনির, মোঃদিদার হোসেন,মোঃরুবেল বিশ্বাস,সাগর হাং,সুজন হাং,শফিক বেপারি, ছাত্রদল নেতা নাদিম মাহমুদ,মৃনাল জয়ধর,হাসিফ সহ অন্যান্য অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হাফসীর সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী। তিনি বলেন, “ইসরায়েল…

Read More

Exif_JPEG_420 রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি, নড়াইলের লোহাগড়ার মরিচপাশা গ্রামে ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেনের বাড়িতে চার মাসে তিনবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, পানির পাম্পসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ ) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেন লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মহব্বত হোসেন জানান, বিগত চার মাসে এটি তার বাড়িতে তৃতীয়বার চুরির ঘটনা। তিনি নড়াইলে কর্মরত থাকায় এবং তার বড় ভাই ঢাকায় থাকায়…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে “হৃদয়ে বড়াইগ্রাম ফাউন্ডেশন” বনপাড়া পৌর শাখার উদ্যোগে পবিত্র কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১মার্চ) উপজেলা বনপাড়া পৌরসভার অডিটোরিয়াম হল রুমে সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার কওমি, নূরানি ও হাফেজিয়া মাদরাসার ১১টি প্রতিষ্ঠানের মোট ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৪ জন অভিজ্ঞ হাফেজ, ক্বারী ও আলেম। উক্ত অনুষ্ঠানে ডা. রাশেদুল ইসলাম রাজু’র সভাপতিত্বে এবং মোঃ শফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি গুরদাসপুর বড়াইগ্রামের জামায়াতের মনোনিত এমপি পদপ্রার্থী মাওলানা…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি ফিলিস্তিনের গাজা উপত্যকায় পবিত্র রমজান মাসেও নির্বিচারে মানুষ হত্যা করে ইসরায়েল যে বর্বরতা দেখাচ্ছে, এর প্রতিবাদে হাটহাজারী ফতেপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফতেপুর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গাইট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা ফতেপুর ইউনিয়ন বিক্ষোভ করে। এছাড়া হাটহাজারীর বিভিন্ন এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা। শুক্রবার (২১ মার্চ) চট্রগ্রাম বিশ্ববিদ্যাল গেটে জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু হয়। এ সময় বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুব সেনা,ছাত্রসেনা সহ মুসল্লিরা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিলকারীরা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচার দাবি করেন। এছাড়াও হাটহাজারীর বিভিন্ন…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি আওয়ামীলীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার, নতুন কলা ভবন ঘুরে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে যোগদান করেন। এসময় “আওয়ামীলীগকে নিষিদ্ধ করো, করতে হবে”, “আওয়ামীলীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আওয়ামীলীগের দালালেরা, হুশিয়ার সাবধান”, “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামীলীগ নো মোর”, “গো ব্যাক গো ব্যাক, আওয়ামীলীগ আওয়ামীলীগ” “জেনারেল ওয়াকার, সাবধান সাবধান! ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং প্রসাদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নং প্রসাদপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও ৪৯-নওগাঁ ৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, নওগাঁ জেলার মাজলিসুল মোফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে…

Read More