Author: admin

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার আব্দুল কাইয়ুম কামরুল, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের আলোচিত পূর্ণিমা রেলী (১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেটকে সাথে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে দুজন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দূরে চা গাছের ঝোপের মধ্যে লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা (শুকনো…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়ে কটুক্তির অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। জানা যায়, আপত্তিকর ওই পোস্টটি ছড়িয়ে পড়লে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও কটুক্তিকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলে তৌহিদী জনতা। এ অবস্থায় গতকাল বুধবার রাত থেকে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সুশান্ত রায় (৪০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। নীলফামারী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত নীলফামারী জেলা সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোপাডাঙ্গা…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি-তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবুল বাশারের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি আওয়ামী লীগের রাজনীতির ছত্রছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার করে একাধিক অনিয়মের সঙ্গে জড়িত। ভুক্তভোগী কাজী আতাউর রহমান অভিযোগ করেন, ২০২০ সাল থেকে আবুল বাশার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে ভাষা সৈনিক ডা. শামসুর রহমান ও তার অংশীদারদের প্রায় দুই একর জমির পুকুর দখল করে মাছ চাষ করছেন। জমির প্রকৃত মালিকরা খুলনা ও ঢাকায় অবস্থান করায় তিনি অবৈধভাবে জমি ভোগ করে আসছেন। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর নড়াইল আদালতে আবুল বাশারের বিরুদ্ধে দুটি মামলা…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: অতীতের মত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে। যেভাবে সকলকে নিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি সেভাবে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশ গড়ব।কোন অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চায়না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ,দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের কোনো নেতা কর্মী কোনো অবস্থায় সাধারণ মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সাথে জড়াবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছীতে মাদকসেবীকে সিএনজি চালিত অটো রিক্সা সহ আটক করে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। গত ১৬ মার্চ বুধবার উপজেলার মালঞ্চা গ্রাম হতে এই মাদকসেবী যুবককে আটক করা হয় । আটককৃত মাদকসেবী উপজেলার মালঞ্চা গ্রামের আজমল মাস্টারের ছেলে শহিদুল ইসলাম লকায় (৪০)। খোঁজ নিয়ে জানা যায়, বদলগাছী উপজেলার মাদকজোন হিসেবে খ্যাত সাগরপুর মোড়ে গত ১৬ মার্চ (রবিবার) বিকেলে মাদকসেবী শহিদুল ইসলাম লকায় তার সিএনজি চালিত অটো রিক্সা থেকে ৩জন যাত্রীকে তরিঘরি করে নেমে দিয়ে চলে যেতে থাকে। এ সময় বদলগাছী থানার এএসআই মতিউর রহমান ও এএসআই মেহেদী হাসান তাকে থামার জন্য…

Read More

তারেক মুহাজির, জাবি প্রতিনিধি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বামপন্থী দুই সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ । বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সংগঠন সোহাগী সামিয়া বলেন, ইজরায়েল নৃশংসভাবে প্রতিনিয়ত ফিলিস্তিনের ছোট শিশু, নারী ও বৃদ্ধাদের উপর হামলা চালাচ্ছে । অনেক ইসলামি রাষ্ট্র আজ চুপ, ফিলিস্তিন ও গাজার পাশে দাঁড়াচ্ছে না। আমরা বুঝতে পারছি এখানে ভাগ বসাতে চায় আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র। তারা আজ ছোট ছোট কলোনি গঠন করে দখল নিয়ে শোষণ করতে চায়, সেটির…

Read More

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ দিরাই শাল্লা প্রতিনিধিঃ সোমবার(১০মার্চ)বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা শাখায় ২১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন সুনামগঞ্জ জেলা কমিটি। তরুণদল সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আবুল ফজল আকাশ,সিনিয়র সহ-সভাপতি শাহিনুল আল শাহীন,সাধারণ সম্পাদক মোঃমনোয়ার হোসেনের সিদ্ধান্তে শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে নজরুল ইসলামকে। নজরুল ইসলাম শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামের পিতা মো. মিয়াফর আলী মাতা মঞ্জিলা বেগমের বড় সন্তান। দলের জন্য কাজ,সততা,মনুষ্যত্ব নিয়ে আজীবন চেষ্টা করে যাবো বলে জানান তিনি। উজ্জল মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা তরুণদলের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপি’র রাজনীতির…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পূর্ব ছিটকী আকন বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জালালুর রহমান আকন,উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: নিজাম মীরবহর,উপজেলা যুবদল নেতা কিশোর আকন, উপজেলা বি এন পি নেতা কাজী মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, ইউনিয়ন বি এন পির সাধারণ…

Read More

আসাদুজ্জামান ফাহিম , বেরোবি প্রতিনিধি; যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা প্রতিবাদ করেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি লালবাগ হয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন বলেন, “হে মুসলিম বিশ্বের নেতারা, আপনারা কোথায়? ২০০ কোটি মুসলিম কোথায়? আপনারা কি শুধু আবাবিলের স্বপ্ন দেখেন? হে আরব বিশ্ব, ১৯৭৩ সালে তেল অবরোধ করেছিলেন, এখন তা করতে ইচ্ছে…

Read More