Author: admin

স্টাফ রিপোর্টার নওগাঁ : দেশে তৈরি পোশাক বিক্রি হচ্ছিল ভারতের তৈরি বলে। নেওয়া হচ্ছিল বাড়তি দাম। এসব পোশাক কেনার রশিদও দেখাতে পারেননি দোকানমালিকেরা। এভাবে ট্যাগ পাল্টিয়ে ঈদের বাজারে পোশাক বিক্রি করছিল নওগাঁ শহরের বাটার মোড় এলাকার আসমান বিগ বাজার ও শিলামণি গার্মেন্টস নামের দুটি প্রতিষ্ঠান। প্রতারণার দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এ জরিমানা করেন। অভিযানের সময় সেনাবাহিনীর একটি দল সেখানে উপস্থিত ছিলেন। রুবেল আহমেদ জানান, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় আসমান বিগ বাজার ও…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ মোঃ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা। ‎ ‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দুমকী থানা চত্বরে প্রবেশ করে এবং অপর আসামিদেরও আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা। ‎ ‎এসময় পুলিশের বিরুদ্ধে মামলা নিতে ও অপর অভিযুক্তদের আইনের আওতায় আনতে গড়িমসির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার মালেক মুন্সির ছেলে ইমরান হোসেনের বিরুদ্ধে ওই ঘটনার মূল নায়ক বলে দাবি করেন তারা। ‎ ‎বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার আল মামুন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ বিগত দিনে আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকার পরেও এখন বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে ঘাটাইল পৌর বিএনপির আয়োজনে ঈদগাঁ মাঠে ইফতার মাহফিলে যোগদেন এই আব্দুর রশিদ। ঘাটাইলের বিএনপির বিভিন্ন নেতাকর্মী জানান,বিগত সরকারের আমলে এই সাবেক মেয়র আব্দুর রশিদ আওয়ামীলীগের বিভিন্ন জনসভা ও অনুষ্ঠানে যোগ দিয়েছে। এছাড়াও আওয়ামীলীগের লোকজন নিয়ে তিনি পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করে বিজয়ী হয়। তিনি আওয়ামীলীগের একজন কঠোর সমর্থক। কিন্তু এখন দেখা যাচ্ছে ঘাটাইলের কিছু নামধারী বিএনপির লোকজন আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকা এই আব্দুর রশিদকে বিএনপিতে ভেড়ানোর চেষ্টা করছেন। গতকাল বিএনপির একটা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র সরিয়ে অন্যত্র নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি কলেজের পরিক্ষার্থী ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বাঁধারমুখে যান চলাচল বন্ধ হয়ে যায় তিন জেলার সাথে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় মধুপুর সরকারি কলেজ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আবার মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে সমবেত হয়ে তিন জেলার যানচলাচল বন্ধ করা হয়। এ সময় আনারস চত্বরে পরিক্ষার্থীদের বাঁধারমুখে টাঙ্গাইল -ময়মনসিংহ ও টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ ও গত ১৮ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন থেকে জানাযায়,…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ আল আমিন আহম্মেদ এর গ্রেফতার এবং অপসারণের দাবীতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার,…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে, আগামীর বাংলাদেশ বিনির্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায়, সাকুরা ফুড ভিলেজে, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওঃ আব্দুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, প্রধান বক্তা বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওঃ মোঃ কাওসারুল ইসলাম, বিশেষ বক্তা মাওঃ মোঃ ওসমান গনি, উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে চলমান ক্লাস পরীক্ষা বন্ধ করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০ মিনিট থেকে শুরু করে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত চলে। পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিতে পারছি না। আমরা এর এর তীব্র নিন্দা ও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়ার দাবি উঠলেও, একাধিক অনিয়মের কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাইওনিয়ার আইটি এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায়— প্রশ্নপত্র ফাঁস করে কিছু নির্দিষ্ট প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে প্রার্থীদের ভর্তি করানো হচ্ছে। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অবৈধ উপায়ে ভর্তি নিশ্চিত করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি বলেন, ‘গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’ আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ মার্চ, ২০২৫) পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ মার্চ) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে ১৮ কোটি ১০ লাখ টাকা উৎকোচ গ্রহণ করা হয়। অভিযোগ রয়েছে, এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী এক নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করেন এবং তার স্থলে জি এম কাদেরের…

Read More