Author: admin

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ আমরা পিছনে এক সামনে আরেক এমন কথা বলিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশ জামায়েতে ইসলামী শাল্লা উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন।তিনি আরো বলেন, মানুষকে তার যথাযোগ্য সম্মান দিতে জানি।ব্যক্তি বিশেষ রাজনৈতিক পরিচয়ের বাহিরেও একের সাথে অন্যের সাথে ভালবাসা বন্ধুত্বও পারিবারিক সম্পর্ক আছে।রাজনৈতিক সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক হলো আমরা সবাই মানুষ।আমরা চাই মানুষ বড় হোক।একের সাথে অন্যের সম্পর্ক বৃদ্ধি হোক।ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।আমাদের গাড়ি আছে, বড় বাড়ি আছে,ভালো খাই,ভালো পোশাক পড়ি। তিনি আরো বলেন,কারো টাকা মেরে দেয়া যদি রাজনীতি…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ তার ইউনিয়নের হাটবাজার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করতে গেলে ২০ শতাংশ টাকা দাবি করেন কালীগঞ্জ উপজেলার এলজিইডির প্রকৌশলী আহসান হাবিব। দাবিকৃত ঘুষের ১০ শতাংশ টাকা অর্থাৎ ৫০ হাজার টাকা নগদ প্রদান করে কাজ শুরু করতে হয়েছিল। মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল খাঁ এই কর্মকর্তার বিরুদ্ধে একই অভিযোগ করে বলেন,আমার ইউনিয়নের হাটবাজার প্রকল্পের কাজের জন্য ২০ হাজার টাকা দাবি করেছিলেন তিনি।আমি টাকা দিয়ে কাজ করবো না বিধায় উনি হাট বাজার উন্নয়ন প্রকল্পের কাগজপত্র স্বাক্ষর করেননি। যে কারণে আমার ইউনিয়নের অদ্যবধি কাজ শুরু হয়নি। এ কর্মকর্তার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “দালাল-প্রতারক” নির্মূলে ব্যতিক্রমি প্রচারণা চালিয়েছে প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় থেকে দুপুর পর্যন্ত চালানো হয় এ প্রচারণা। দালাল-প্রতারক” নির্মূল প্রচারণায় প্রাথমিক ভাবে সকল ব্যক্তিকে সতর্ক করা হয়েছে। প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এর উদ্যোগে সেচ্ছাসেবা মূলক এধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমানের সহযোগিতায় সরকারি হাসপাতালে “দালাল-প্রতারক” নির্মূলে ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দেরা এ প্রচারণা পরিচালনা করেন। অভিযানে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে গিয়ে সকল ব্যক্তিকে এবং…

Read More

আব্দুল কাইয়ুম কামরুল, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টরকে আটক করা হয়েছে। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম সাদিক আল শাফিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুহিতুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম সাদিক আল শাফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টর আটক করা হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিন্ধান্ত মেনে নিয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যেই শুক্রবার দুপুরে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে আসিফ সেনাপ্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানান। আসিফ বলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যেকোনো কেউ আসতে…

Read More

স্পোর্টস ডেস্ক সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয়বঞ্চিত (একটি করে জয় ও ড্র) ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও দরিভাল জুনিয়রের শিষ্যদের ছিল বেগতিক অবস্থান। ইনজুরিপ্রবণ স্কোয়াড নিয়ে নেমে তারা আরও ত্রাহি দশায় পড়ে। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে রোমাঞ্চকর জয় পেল ব্রাজিল। ঘরের মাঠ বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ (শুক্রবার) ভোরে ব্রাজিল মুখোমুখি হয় কলম্বিয়ার। দুই দলই লাতিন অঞ্চলের পরাশক্তি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলেছিল। মাঠের খেলায়ও দুই দল যথেষ্ট উত্তেজনার জন্ম দেয়। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা…

Read More

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাসাইল প্রেসক্লাবের আঙ্গিনায় এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক নুুরনবী আবুু হায়াত খান নবুু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবির হোসেন নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ব্যবসায়ী ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবা গত রাত ২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কবির হোসেন জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল পিস্তল, দা, রামদা, শাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় আলমারির চাবি না দেওয়ায় ডাকাতরা কবির হোসেন ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম…

Read More

কমলগঞ্জে সড়কের দু’পাশ দখল অটোরিকশা ও টমটমের, যানজটে নাকাল মানুষ আব্দুল কাইয়ুম কামরুল , কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারে বেশির ভাগ ফুটপাত ধরে হাঁটার উপায় নেই। এখানকার রাস্তার দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট-স্থাপনা। ফুটপাত দখলে থাকায় পথচারীরা বাধ্য হন রাস্তায় নেমে চলতে। যত্রতত্র গাড়ি ও রিকশা পার্কিং তো রয়েছেই। এ কারণে যানজটের নগরীতে পরিণত হয়েছে কমলগঞ্জ উপজেলা। তাই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে। সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের চৌমুহনী, রেল স্টেশন রোড,উপজেলা, আদমপুর ও শমশেরনগর পঞ্চমোহনা দিয়ে ভারতের কৈলাশহরের সঙ্গে চাতলাপুর স্থল শুল্ক সড়ক, শ্রীমঙ্গল-কুলাউড়া ও মৌলভীবাজারের সঙ্গে রয়েছে সরাসরি যোগাযোগ। প্রতিটি রুটের দু’পাশে সিএনজি অটোরিকশা, টমটম ও…

Read More

আমতলী( বরগুনা) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলার সাবেক সভাপতি মো জালাল উদ্দিন ফকিরের ছেলে উপজেলা যুবদল নেতা মো ফরাদ ফকির ও মো রাহাদ ফকির দীর্ঘদিন পর ঢাকা থেকে চিকিৎসা শেষেবাড়ীতে ফিরলে বৃহস্পতিবার বেলা ১১ টায় আসার পথে উপজেলা সাখারিয়া বাসস্ট্যান্ডে প্রায় আট সহস্রাদিক মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা বিএনপি, যুব দল ও ছাত্রদলের নেতা কর্মীরা। একমাস পূর্বে আমতলী বটতলা নতুন বাস স্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় ফরাদ ফকির ও রাহাদ ফকির গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার ঢাকা পাঠানো হয়, ফরাদ ফকির ও রাহাত ফকির আমতলীতে আগমন করলে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে প্রাণ চঞ্চল্যের সৃষ্টি…

Read More