Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের নাম জিয়া উদ্যান পুনর্বহাল করেছে অন্তর্বর্তী সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা পরিষদ বৈঠকে ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর, ঢাকায় অবস্থিত চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত নামকরণ জিয়া উদ্যান পুনর্বহাল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’র নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখে। তবে সেই নাম বদলে এবার আগের নামেই এই উদ্যানের নামকরণ করা হলো।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবার টানা ৯ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল, ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুস লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুস গ্রহণ করা হয়। এতে এক-এগারোর সময় বাদী হয়ে মামলা করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তারেক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করে মধ্য রাতে গাড়িতে ৩৭ লাখ টাকাসহ ধরা পড়া গাইবান্ধার সেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে। এ ছাড়া গাড়িতে অবৈধ অর্থ বহন এবং তা যৌথ বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। ছাবিউল ইসলামের বিরুদ্ধে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সংস্কার আগে নাকি নির্বাচন, জাতীয় ঐকমত্য কমিশন এনিয়ে কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। কমিশন রাজনৈতিক কোনো চাপে রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস। সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না। রাজনৈতিক দলগুলো বলবে, তাদের দায়িত্ব সুপারিশ তুলে ধরা। সেটার প্রক্রিয়াই চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটা জায়গায় যেতে চাই। সুতরাং আমরা চাপে নেই।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুদায়দা প্রদেশে নতুন করে পাঁচটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, বুধবার (২০ মার্চ) মার্কিন বাহিনী জাবিদ এলাকায় একটি সুতিকাপড় প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে। এ নিয়ে টানা পাঁচ রাত ধরে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাচ্ছে। রেড সি ও গালফ অব এডেন এলাকায় ইসরায়েলি জাহাজে হামলার প্রতিশোধ নিতে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে এই অভিযান শুরু হয় মার্কিন হামলায় এ পর্যন্ত ডজনখানেক মানুষ নিহত হয়েছেন, যা ইয়েমেনে নতুন সহিংসতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ২৪/৭ অভিযান পরিচালনা করছে, তবে সর্বশেষ হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। তথ্য: আলজাজিরা

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে বিএনপির নাম ভাঙ্গিয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হলে নজরে আসে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর। তিনি বিষয়টি শুনে ভুক্তভোগী পরিবারের সদস্য সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের সাথে মোবাইলে যোগাযোগ করেন। একই সাথে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্নাও ওই সাংবাদিককে ফোন দিয়ে খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় কাজী রওনাকুল ইসলাম টিপুর নির্দেশে গতকাল বুধবার সকাল ১০টায় উজিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম লিমন খান, যুবদল…

Read More

শাহজাদপুর প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৭জন সাংবাদিকের উপরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের ১জন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরো আহত হয়েছেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোঃ সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন। আজ বুধবার (১৯শে মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও বালিয়াডাংগী উপজেলার ১নংপাড়িয়া ইউনিয়নের ১,২,৩,৪ নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে বুধবার ১৯ মার্চ ১নং পারিয়া ইউনিয়নের লোহাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয় ১নংপাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃশাহিন আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক আরফান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সংসদ সদস্য জনাব মোঃ জোট মুর্তজা চৌধুরী তোলা গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ঠাকুরগাও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ২ নং চাড়েল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃআবু হায়াত নূর নবী ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত …

Read More

বদলগাছি প্রতিনিধি বদলগাছীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। নওগাঁর বদলগাছীতে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের অভিযোগে জৈনক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির থুপশহর বড়বিলা নামক স্থানে। জানা যায়, মথুরাপুর ইউপির থুপশহর বড়বিলা নামক স্থানে রাতের আঁধারে প্রতিদিন বিক্রির উদ্দেশ্যে জৈনক ব্যক্তি মাসুদ রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের থুপশহর গ্রামে উপজেলা প্রশাসন অভিযোগ…

Read More