Author: admin

দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদরাসা ও এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণের সিন্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রফিকুল ইসলাম।এলাকাবাসী জানান, সামনে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতারণ কার্যক্রম চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন। বিতারণ করা চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন।পরে সেখানে পৌঁছে মানবিক…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মরা গরুর মাংস বিক্রি করায় সোহেল রানা নামের এক কসাইকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। রবিবার (১৬ মার্চ ) রাত আনুমানিক দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত দশটার দিকে কসাই সোহেল রানা পূর্ব থেকে জবাইকৃত একটি ৫-৬ মন ওজনের গরু তিরাইল বাজারে নিয়ে আসে মাংস বিক্রির উদ্দেশ্য। এ সময় স্থানীয় জনতার সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস কে খবর দিলে তিনি তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামকে ঘটনাস্থলে প্রেরণ করেন। এ সময় তার সঙ্গে ছিল উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম। বিক্রির জন্য…

Read More

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা। রমজানের মধ্যে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে এসেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। পৌনে এগারোটায় সিলেটে হামজা পা রাখার পর থেকেই ভিন্ন আবহ বিমানবন্দরে। বাফুফে হামজার জন্য ভিআইপির ব্যবস্থা রেখেছে। সিলেট বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ। বিমানবন্দরের মধ্যেই দায়িত্বরত অনেকেই হামজা ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ভিআইপি এরিয়ার মধ্যেও বেশ জমায়েত হয়েছিল। ভিআইপি গেটের বাইরে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে গণমাধ্যমের সামনে হামজাকে নিয়ে আসতে বাফুফের ঘণ্টা খানেক সময় লেগেছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত সকল গণমাধ্যমের প্রতিনিধিই…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ বিভিন্ন টিভি চ্যানেলের আলো ঝলমলে সুপরিসর স্ক্রিনে প্রতিদিনই সম্প্রচারিত হচ্ছে ঈদের জমজমাট বেচা-কেনা ও হাল ফ্যাশনের খবরাখবর, যা শাড়ি-থ্রী পিস থেকে শুরু করে জামা-জুতা, এমনকি চুড়ি-গয়নাও বাদ যাচ্ছে না। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ পর্যন্ত দমাতে পারছে না, বিশেষ করে নারী ও শিশুদের আনন্দোচ্ছল কেনাকাটার প্রবল আগ্রহ। ঈদকে ঘিরে ক্রমশ চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতি। একসময় ঈদের অন্যতম অনুষঙ্গ ছিল নতুন জামা, নতুন জুতা। বঙ্গললনার ক্ষেত্রে তা ছিল শাড়ি। তবে এখন যুগ ও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা এবং রুচি বদলেছে। এসেছে ফ্যাশনদুরস্ত কাপড়-চোপড়, মেয়েদের সালোয়ার কামিজ, বাহারি শাড়ি ও হিজাব, রকমারি জুতা, প্রসাধন সামগ্রী, গহনা…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁ জেলার পত্নীতলায় উপজেলায় জাকের পার্টির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই মার্চ রবিবার বিকেলে উপজেলার পাটিচরা ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে জাকের পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (ডবলু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং পত্নীতলা উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুল ইসলাম প্রমূখ। এসময় জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী পৌর শাখার উদ্যোগে, মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৬মার্চ রবিবার বিকাল ৪টায়, উজিরপুর মহিলা কলেজ মাঠে, পৌর জামায়াত ইসলাম এর আমীুর আল-আমিন সরদারের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ বাকী বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াত ইসলাম এর নায়েবে আমির আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল খালেক, সেক্রেটারী মোঃ খোকন সরদার, উজিরপুর মহিলা কলেজের অধ্যাপক ড, মোঃ আক্তারুজ্জামান…

Read More

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। গত রোববার (১৬ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুরে কর্ণেল দিদারের নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম জিয়াউল হক চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুত ও জ্বালানী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয়…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর “হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি”র আগামী এক বছরের জন্য চতুর্থ কার্যনির্বাহী কমিটিতে (২০২৫-২৬ সেশনের) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান (উৎস) কে সভাপতি ও ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ডালিম কুমারকে সাধারণ সম্পাদক উল্লেখ করে ৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। ১৬ মার্চ (রবিবার) প্রধান পৃষ্ঠপোষক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা; সাবেক সভাপতি উর্মি আদনান টুই এবং সাবেক সাধারণ সম্পাদক সামিউল আলম সবুজ সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের মোঃ নুরজামাল ও…

Read More

ছাত্রলীগ কর্মীদের হল ত্যাগের দাবিসহ উপাচার্য বরাবর ৫ দফা দাবি দিলো জাককানইবি ছাত্রদল হৃদয় আহমেদ নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট সাইফুল ইসলামকে নিয়ে তৈরি আন্দোলনের মাঝেই আজ ১৬ মার্চ, ২০২৫ উপাচার্য বরাবর ৫ দফা দাবি পেশ করলো জাককানইবি ছাত্রদল। ছাত্রদলের দেওয়া ৫ দফা দাবির মধ্যে রয়েছে বিদ্রোহী হলের প্রভোস্টের সম্মান হানির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত ব্যাতিত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিদ্রোহী হল প্রভোস্টের বিরুদ্ধে নেওয়া সকল ধরনের অন্যায় ও অযৌক্তিক দাবি বাতিল করতে হবে, যেসকল ব্যাক্তি অনলাইন পেইজ ও গ্রুপের মাধ্যমে মুষ্টিমেয় শিক্ষার্থীদের উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা…

Read More

কাজে ফিরেছেন স্টাফরা, মেট্রোরেলের কার্যক্রম স্বাভাবিক ভোরের বাংলা নিউজ ডেস্ক এমআরটি পুলিশ মেট্রোরেলের চারজন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার বিচারের দাবিসহ অন্যান্য দাবিতে কর্মবিরতিতে যাওয়া মেট্রোরেলের স্টাফরা কাজে ফিরেছেন। এমডির আশ্বাসে কাজে যোগ দিয়েছেন তারা। সোমবার সকাল থেকে স্টেশনে এসে হাজির হলেও কাজ করছিলেন না ডিএমটিসিএল’র স্টাফরা। ফলে সকালে ট্রেন চললেও কেউ যাত্রীদের কোনও সহায়তা করছিলেন না। এতে যাত্রীদের অধিকাংশই বিনা টিকিটে মেট্রোরেল চড়ার সুযোগ পান বলে জানান স্টেশনে উপস্থিত নিরাপত্তাকর্মীরা। পরে সকাল পৌনে ৯টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে এসে স্টাফদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি আদায়ে আশ্বস্ত করেন। এরপর…

Read More