- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
স্টাফ রিপোর্টার নওগাঁ : জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে এক স্কুল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেন তিনি। অবস্থান নেওয়া ওই স্কুল শিক্ষার্থীর নাম ফাতেমা আফরিন ছোঁয়া। সে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এসময় জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? লেখা প্লেকার্ড হাতে তাকে একাই মুখের কালো কাপড় বেঁধে প্রায় ১ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় তার চারপাশে মোমবাতি জ্বালানো হয়। অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া বলেন, আমরা এখন ঘরের বাইরে বের হতে ভয় পাই। আমাদের কোন নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা…
আমতলী(বরগুনা) প্রতিনিধি রবিবার গভীর রাতে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের বটতলার নামক স্থানের নিকটবতর্ী হযরত খাজা ইসমাঈল শাহ মাজারে বার্ষিক ওরশ চলাকালে ইমাম কল্যান ফাউন্ডেশনের ব্যানারে একদল তোহিদী জনতা হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে । এতে মাজারের সামিয়ানা ও আসবাবপত্র পুড়ে গেছে এবং হামলা ও পাল্টা হামলায় উভয় গ্রুপের অন্তত ৩৫ জন আহত হয়েছে। এঘটনায় সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনা স্থল পরিদর্শন করে সকল পক্ষকে শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। মাজারে হামলা এব্ং অগিনকান্ডের ফলে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মাজার কতৃপক্ষ দাবী করেন। হামলার পর ইসমাইল শাহ…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দীঘিনালা উপজেলা বিএনপি । সোমবার দীঘিনালা মেরুং ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড বেতছড়ি ঈদগাহ মাঠে দীঘিনালা সর্বসাধারণ জনগণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জনাব ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার। জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক,আব্দুর…
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ দুপুর ২টায় গালুয়া বাজার জামে মসজিদের দ্বিতীয় তলায়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গালুয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম,অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গালুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আঃ রহিম খান পীর সাহেব গালুয়া, মাওঃ মুফতী আলী আকবর সাইফী ইমাম ও খতিব গালুয়া কেন্দ্রীয় মসজিদ, মাওঃ ফরিদ উদ্দিন সহ-সভাপতি ইসলামী আন্দোলন…
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইরি ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন জয়নাল হাওলাদার। তবে, সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান। দুপুরে ওই ধানক্ষেতে কাজ করতে গেলে অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হন। তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার বিষয়টি নিশ্চিত…
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সুস্থতা কামনা করছি। এই আন্দোলনে যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচারের আওতায় দেখতে চাই। গড়িমসি করে সময় ক্ষেপণ করা নয়, স্বল্প সময়ের মধ্যেই নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।” সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সেলিম তালুকদারের সন্তান রোজাকে দেখতে ঝালকাঠি আগমনের প্রাক্কালে এ পথসভা অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান…
উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে, বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭মার্চ সোমবার বিকাল ৪টায়, উজিরপুরের সোনার বাংলা ইচলাদী সাকুরা ফুড ভিলেজ রেস্টুরেন্টে উপজেলা জমায়েতের আমীর, সহকারি অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে, ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খোকন সরদার এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ আলী সুজা, বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান,…
টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ জাহাঙ্গির নামের একজনকে গ্রেফতার করেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. শাহরিয়ার নিশাত। তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জাহাঙ্গির এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ১ টি আগ্নেয়াস্ত্র, ৩ তাজা গোলা, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ২ টি মোবাইল উদ্ধার সহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গির (৪৮) হ্নীলা ইউপির লেদা এলাকার মীর কাসেম এর…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর এর সভাপতিত্বে প্রস্তুতি সভা মূলক সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে রুবেল ও ভূট্টো গ্রুপের মধ্যে উত্তেজনা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ভট্টো বাংলাবাজারে গেলে রুবেল গ্রুপের সিরাজ ও আলাউদ্দিন ভূট্টোর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ভুট্টো আক্তার ডাক্তারের ফার্মিসীতে আশ্রয় নিলে বাজারে অন্য ব্যবসায়ী বাচ্চু তাকে মারপিট করতে বাঁধা দেয়। এ ঘটনায় রুবেল গ্রুপ…