- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিনার্সিং পরীক্ষায় ফেল করায় পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রলীগ থেকে ভোল পাল্টে সমন্বয়ক হওয়া মিজান নামের এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত মিজান সিরাজগঞ্জের তারাস উপজেলার আবু তালেবের ছেলে এবং পিরোজপুর নার্সিং ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।গত মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষার ফলাফলে এক বিষয় অকৃতকার্য হওয়ার পর থেকে ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকিসহ অত্র ইন্সটিটিউটের অনেক ইনস্ট্রাক্টরকে বিভিন্ন ভাবে হয়রানীর অভিযোগ উঠে ওই ছাত্রের বিরুদ্ধে। পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের হয়রানী স্বীকার হওয়া নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবী রায় বিষয়টি নিশ্চিত করেছেন। নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে…
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত ও ১০ শিক্ষকের বিরুদ্ধে স্ট্রাকচার্ড কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে বিশেষ এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিন্ডিকেট সভা বেলা ১১ টা থেকে চলে রাত পৌনে ১ টা পর্যন্ত। সাময়িক বরখাস্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন তৎকালীন প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সাবেক প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদ, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ইসরাফিল আহমেদ রঙ্গন, শেখ রাসেল হলের প্রভোস্ট তাজউদ্দীন শিকদার, বাংলা বিভাগের নাজমুল হাসান তালুকদার, সরকার ও রাজনীতি বিভাগের ইখতিয়ার…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ্ব এম এ কাদের এর লেখা “জাতীয় সংকট” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ( ১৮ মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের খয়েরতলায় অবস্থিত ইউনিভার্স্যাল পোল্ট্রি হ্যাচারীজ লিমিটেড নামক নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, উচ্চকন্ঠ অনলাইন পোর্টালের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সাংবাদিক জামির হোসেন,শাহজাহান আলী সাজু, রফিকুল ইসলাম মন্টু, সোহেল আহমেদ, জাকারিয়া হোসেন, নয়ন খন্দকার, শাহজাহান আলী বিপাশ, তোফাজ্জেল হোসেন তপু, হুমায়ুন কবির সোহাগ, সোলাইমান হোসেন,ইকবাল হোসেন এবং লেখকের সহধর্মিনী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ৩১টি ব্যাংক হিসাবে ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা অবরুদ্ধ করা…
ছাতক প্রতিনিধি ছাতকে বিদ্যুতের বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্য অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আরো একজনের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে সেনাবাহিনী আটক করেছে। ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকার সময় অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে প্রতারক ও চাঁদাবাজ মামুন চৌধুরীও ফজলুর রহমান-কে আটক করা হয়। আটককৃত মামুন চৌধুরী টাংগাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাহাদত আলী চৌধুরীর পুত্র এবং ফজলুর রহমান একই জেলার কালিহাতি উপজেলার গুহকোনা বাড়ি গ্রামের বাদশাহ মিয়ার পুত্র। তারা দু’জনই…
রায়পুর প্রতিনিধি রায়পুরে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলা ও পৌরসভা। রবিবার শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ। রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউল রাসেলের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী, জেলা শূরা সদস্য সর্দার সৈয়দ আহমেদ, লক্ষ্মীপুর প্রতিদিন-এর সম্পাদক হাবিবুর রহমান সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই স্থগিতাদেশ শুধু রিটকারীর দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম। মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবেদা গুলরুখ। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিট দায়ের করেন।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে উত্তরপত্রসহ প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের কক্ষ সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নির্দেশে কক্ষটি সিলগালা করা হয়। এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থে উনার কক্ষটি সিলগালা করা হয়েছে। তদন্ত শেষে আবার খুলে দেওয়া হবে।’ এবিষয়ে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির ছায়াদুল্লাহ তদন্ত চলাকালীন কোন মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, গত ১১ মার্চ দিবাগত রাতে একটি বেনামি মেইল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সাংবাদিকদের কাছে পাঠানো চিঠিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের…
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর নলছিটি উপজেলার গৌড়িপাশা অংশে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কায় নৌকাটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায় দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে নদীতে মাছ ধরা নৌকায় প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিল শিশু রায়হান মল্লিক। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি সেখানেই ডুবে গেলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। স্বপ্নের ও সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধ খেলোয়াড় হিসেবে খেলতে হবে। টিমওয়ার্ক জরুরি এবং দেশে যতগুলো টিম আছে তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে এসব কথা বলে তিনি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটি দেশ। আমরা দুনিয়ার মাঠে খেলি। আমাদের দেখে লোকে হাততালি দেয়। বাংলাদেশ নেমেছে এবার।…