- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
আসাদুজ্জামান ফাহিম, বেরোবি প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট, রংপুর জোন এক আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে বাঁধনের স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের স্বেচ্ছাসেবীরা জানান, “এটি শুধু ইফতার আয়োজন নয়, বরং একে অপরের পাশে থাকার এবং সমাজের কল্যাণে কাজ করার একটি অনুপ্রেরণা। আমরা রক্তদান ও মানবসেবার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চাকেও গুরুত্ব দিই।” অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাঁধনের স্বেচ্ছাসেবীদের নিরলস মানবসেবামূলক কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের হিন্দুদের ওপর সংঘটিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব ঘটনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে এবং ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ-নির্বিশেষে দেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স। ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার…
স্পোর্টস ডেস্ক ২০২৫ মৌসুমের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্লাব লিস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। আসন্ন পিএসএল আসর শেষেই মে মাসের মাঝামাঝিতে তার ক্লাবটিতে যুক্ত হওয়ার কথা রয়েছে। ৩১ মে শুরু হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ টি২০ ব্লাস্ট। ওই টুর্নামেন্টটির শুরু থেকেই মাসুদকে পেতে আশাবাদী লিস্টারশায়ার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এটি পাক ব্যাটারের তৃতীয় ক্লাব। এর আগে ২০২২ সালে ডার্বিশায়ারের হয়ে ভালো অভিজ্ঞতা হয়নি শান মাসুদের। পরবর্তী দুই বছর অবশ্য তিনি ছিলেন ইয়র্কশায়ারের অধিনায়ক এবং তার অধীনে গত বছর বিভাগীয় প্রতিযোগিতায় উন্নীত তার দলটি। লিস্টারশায়ারে এখন পর্যন্ত তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন শান মাসুদ, বাকি দুজনের একজন অস্ট্রেলিয়ার…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: সংস্কারের অযুহাত দিয়ে মানুষের ভোটাধিকারকে বিলম্বিত করবেন না।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বলছি ডিসেম্বরের মধ্যেই আপনাদেরকে নির্বাচন দিতে হবে। আপনাদের নেতা এম শহিদুজ্জামান বেল্টু গত বছরও আপনাদের সাথে ইফতার মাহফিলে অংশ নিয়েছেলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার আদর্শকে ধরে রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগকে নিয়ে বিএনপি’র রাজনীতি যারা করছেন তারাও সাবধান হয়ে যান। অচিরেই আপনাদের মুখোশও উন্মোচিত করা হবে – প্রধান অতিথি হিসেবে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রয়াত সাংসদ আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী এবং জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস মুর্শিদাজামান বেল্টু এসব কথা বলেন। ৭ নং রায়গ্রাম ইউনিয়ন-বিএনপির…
দিনাজপুর জেলা প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২দিন ব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরী জানান, এই ইউনিয়নে ৬ হাজার ১শ ৪৪ জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।
উজিরপুর বরিশাল প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা- উজিরপুর সড়কের পরমান্দসাহ গ্রামের শহীদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত, আরহী গুরুতর আহত। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২:৪৫ মিনিটের সমায় উজিরপুর থেকে ডাবেরকুল যাওয়ার পথে পরমানন্দসাহা গ্রামের শহিদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা মাহিন্দ্রার সাথে সজোরে ধাক্কা লাগলে এ সময় মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম স্বপন (৩২) অপর যুবক মোটরসাইকেল আরোহী মোঃ জসিম উদ্দিন গুরুতর জখম হন। এসয় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে…
ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠির রাজাপুর গ্রামের উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের ভেতরের মেজে থেকে ৩৫ টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোঁড়া হলে বিষধর সাপের ৩৫ টি ডিম উদ্ধার করা হয়। মা সাপসহ আরও সাপ আশেপাশে রয়েছে এমন শঙ্কায় ওই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে। সাপের ডিম দেখতে উৎসুক জনতা ভীড় জমান। সংস্কার কাজের শ্রমিকরা জানান, ফ্লোরের ইট বের করার পর একটি গর্তের মধ্যে ৩০-৩৫টির মত বিষধর সাপের ডিম দেখতে পান করে সেগুলো বের করে সামনে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়। শ্রমিকটা এখনো সাপের আতঙ্কে রয়েছেন। উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএসসিপি) মুক্তা রানী দাস…
বিশেষ প্রতিনিধি: “একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মানে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চলানায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) বাংলা বিভাগের উদ্যোগ ভাষা–সাহিত্য পরিষদের সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাদে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, ড. কামরুন নাহার শীলা, ড. সুমাইয়া আফরিন সানি, ড. নাহিদা বেগম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক গোলাম মাহমুদ পাভেল সহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা। ইফতারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘রমজান মাসের ইফতার করা ফজিলতপূর্ণ…
বাকৃবি সংবাদদাতা : ওয়াসায় অবৈধ নিয়োগ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অনিয়মের প্রতিবাদে শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্য সপ্নীল সহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ওয়াসার চলমান নিয়োগ কোন ধরনের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় নি যা চরম বৈষম্যমূলক আচরণ এবং জুলাই…