Author: admin

বিশেষ প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে অংশ নেন উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় ইন্দুরকানী বাজার রূপালি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম আরিফ, দৈনিক যায়যায়দিন-এর ভান্ডারিয়া প্রতিনিধি মিজানুর রহমান, অধ্যক্ষ অহিদুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শমিরোন হালদার, মামুন হাওলাদার শিমুলসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ “রানা মিয়া। জামদানি কাড়িগির। তিনি বলেন, জামদানির চাহিদা সারা বছরজুরেই থাকে। শুধু বাংলাদেশে নয়, ভারত পাকিস্তানসহ পৃথিবীর অনেক দেশেই জামদানির ব্যাপক চাহিদা রয়েছে। ঈদে নারীদের শাড়ি না হলে চলেই না। আর তা যদি হয় জামদানি তাহলেতো কথাই নেই।” কথায় বলে শাড়িতেই নারীকে মানাই ভাল। আর জামদানি শাড়িতো প্রতিটি নারীরই কাঙ্খিত। তাই ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া জামদানি পল্লীতে জামদানি তাঁতিদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। বিশ্ব দরবারে স্বতন্ত্র মহিমায় সমুজ্জল অভিজাত তাঁতবস্ত্র এ জামদানি। এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এ দেশের সংস্কৃতি ও কৃষ্টি। বিশ্ব বিশ্রুত অনন্য মসলিন শাড়ির সংস্করন অধুনা জামদানি শাড়ি।…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। কত টাকা পয়সা কতনা ভাবে নষ্ট হয়ে যায়,আপনাদের একটু সহায়তায় বাঁচতে পারে একটি অসহায় পরিবারের একটি ছোট শিশু। যে আজও দুনিয়ার স্বাধ বুঝলো না অথচ অসুস্থ্যতায় এ সুন্দর দুনিয়া হতে বিদায়ের পথে। সামর্থ্য অনুযায়ী একটি শিশুর প্রান রক্ষায় এগিয়ে আসুন। স্বাভাবিকভাবে সবার হৃদযন্ত্র থাকে বামদিকে কিন্তু ফুটফুটে শিশু সাদাত এর হৃদযন্ত্র রয়েছে ডান দিকে, তা আবার উল্টো দিকে বাঁকা ও ঝুলন্ত অবস্থায়,শুধু তাই নয় হৃদয়ে ফুটো নিয়েই জন্ম তার, রক্তনালীও চিকন। তার চিকিৎসা চলছে জন্মের দুই মাস পর থেকেই। ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে ড, দেবাশেটি চিকিৎসাধীনে পরপর ছয়বার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ মার্চ ) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোছা. লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে। পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। ফুলছড়ি থানার পুলিশ জানায়,ভিকটিমকে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি ওই শিক্ষার্থীকে কোরআন শরীফের উপর হাত দিয়ে কাউকে না জানাতে শপথ করায় পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক আবাসিক মাদ্রাসা পড়ুয়া ১১ বছরের ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে রেজওয়ান পারভেজ (২২) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গ্রেফতারের পর শিক্ষক রেজওয়ান পারভেজকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (১৬ মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মোশাররফ নগর এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলূম মাদরাসায় (লিল্লাহ বোডিং ও এতিমখানা) এ ঘটনাটি ঘটে। সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে থানা…

Read More

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। উপজেলা জামায়াতের আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী উত্তর শেরে বাংলা নগর থানা শাখার আমীর আবদুল আউয়াল আজম, বাসাইল উপজেলার শাখার সেক্রেটারী আমিনুল ইসলাম খান, পৌর শাখার সভাপতি ফরিদ হোসাইন, জামায়াত নেতা শহীদুল রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক শিক্ষাখাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেন, মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নানাভাবে শিক্ষাখাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষাখাত ও শিক্ষাব্যবস্থা এখন খাদের কিনারায়। এ সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার। মাদ্রাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উভয় নেতা দীর্ঘসময় ফোনে কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন। তবে সাময়িকভাবে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ অপাতত বন্ধ করতে সম্মত হয়েছেন রুশ এই প্রেসিডেন্ট। বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে ইউক্রেনে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন। এছাড়া সম্প্রতি সৌদি আরবে ইউক্রেনীয়দের সাথে ট্রাম্পের প্রশাসন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের আগে ২৯ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ (১৯ মার্চ)। যাত্রী সাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনা থেকে আরও জানা যায়, সকাল ৮টা থেকে টিকিট অনলাইনে বিক্রি হবে। এসময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তি মূলক সংবাদ প্রচারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানবন্ধন কর্মসূচীতে দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের সংগঠনের সভাপতি এবিএম আলাউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, শিক্ষক মাওলানা মো. আলামিন ও শিক্ষক মো. নাজমুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমরা অনেক শিক্ষক যারা ২৫-৩০ বছর ধরে বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদসায় শিক্ষকতা করে আসছি। সম্প্রতি সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে এমপিওভুক্ত ঘোষনার পর…

Read More