Author: admin

পাটগ্রাম প্রতি নিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার আয়োজনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে পাটগ্রামে অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ শুয়াইব আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরাম ও লালমনিরহাট-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক জেলা জামায়াতের আমীর প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর জামায়াতের আমীর সোহেল রানা ও সেক্রেটারি মিরু হাসান, খেলাফত মজলিস পাটগ্রাম উপজেলার আহ্বায়ক মুফতি আবুল কাশেম প্রমুখ।

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণকারীর দ্রুত ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলাদল।মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সকাল ১১ হতে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা কার্যালয়ে সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, নাজমা মসির, বিএনপি নেতা রুয়েটের সাবেক ভিপি নুর ইসলাম তুষার, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি, কোতয়ালি মহিলাদলের সভাপতি সায়েকা বেগম, পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক স্বপ্না বেগম প্রমূখ। মানববন্ধন থেকে মাগুরার শিশু ধর্ষণকারীসহ সারা দেশে নারী ও শিশু…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাকৃবি শাখা ছাত্রদল। পবিত্র রমজানের মহিমায় উজ্জীবিত হয়ে আয়োজিত ওই মাহফিলে হলের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৮ মার্চ) নাজমুল আহসান হলের খেলার মাঠে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়। মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এবং ইফতারের মাধ্যমে এক বন্ধন তৈরি করতে এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধিঃ কাঠালিয়ায় যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। কাঠালিয়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগির, সাংবাদিক মোঃ মহসীন খান ও কাঠালিয়া ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা আনিচুর রহমান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইমামগন অংশ নেন।

Read More

পবিপ্রবি প্রতিনিধি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) নৌ শাখা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ক্যাডেট রামিম রুহুল উল্লাহর সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. আব্দুল মালেক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, কৃষি অনুষদের এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম। এসময় বক্তারা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন,…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্র্যাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর -নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেল ক্রসিংয় অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টার চালক আবুল কাশেম (৫৫)ঘটনাস্থলেই মারা যায়। সে রহনপুর রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে। এ সময় ট্রেনের ধাক্কায় তার ট্র্যাক্টরটি চুর্ণবিচুর্ন হয়ে যায়। এ বিষয়ে কর্তব্যরত স্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি। তবে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য শাহজাহান মিয়ার উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। মঙ্গলবার ১৮ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওৎ পেতে থাকা মাস্ক পড়া ৮/১০ জন যুবক হঠাৎ শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামের মোঃ মাজেদ আলী মোড়লের একমাত্র ছেলে মোঃ মনিরুল ইসলাম এ ঘটনা ঘটায়। সোমবার (১৭ মার্চ) বিকালে ইফতারের আগমুহূর্তে পিতা-পুত্রের মধ্যে সাংসারিক দ্বন্দ্ব ও জমির বিষয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মোঃ মনিরুল ইসলাম ও তার স্ত্রী পিতা মাজেদ মোড়লকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবার ও এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী একই গ্রামের বাসিন্দা কেরামত আলী বলেন, “হঠাৎ মাজেদ মোড়লের চিৎকার শুনে আমি দৌঁড়ে আসি, দেখতে পায় তার ছেলে মনিরুল ও ছেলে বৌ পিতাকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটাচ্ছে। আমি সহ কয়েকজন তাদের হস্তাহস্তি নিয়ন্ত্রণে এনে অন্য আত্মীয়স্বজনদের খবর দেই। একই…

Read More

ছাতক প্রতিনিধি সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন দেশের অগ্রযাত্রা থামানো যাবেনা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে নেতা কর্মিদের এগিয়ে আসতে হবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের সংকল্প বাস্তবায়ন করতে হবে। মরহুম সৈয়দ তিতুমীরের আদর্শকে লালন করে তৃণমূল কর্মিদের এগিয়ে যেতে হবে। আওয়ামী সন্ত্রাস বাদকে প্রতিহত করে ফ্যাসিবাদের আগ্রাসন রোধ করতে হবে। সমাজ থেকে বৈষম্য দুর করতে হবে। তিনি মঙ্গলবার শহরের তাতিকোনা মহল্লার মরহুম সৈয়দ তিতুমীরের বাড়িতে ৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত…

Read More

টেকনাফ ( কক্সবাজার) মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ মার্চ ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ০২ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনী এর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যাং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কুখ্যাত ডাকাত সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) কে তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেক (২৩) সহ তার নিজ বাড়ি হতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০১ টি দেশীয় অস্ত্র ও ০১ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। তিনি…

Read More