- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
নওগাঁ প্রতিনিধি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন এর প্রধান এইচ, ই, লি, কুন ও তার সাথে ৬ সদস্যের প্রতিনিধি দল নওগাঁর বদলগাছীতে অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পরিদর্শনে আসেন। ১৫ মার্চ (শনিবার) সারে ১১টায় বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘর পৌছাইলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নওগাঁ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। পরিদর্শন শেষে তিনি এখানে থাকা পরিদর্শন বহিতে সাক্ষর করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুর রহমান বলেন, “বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে।” তিনি পাহাড়পুর বৌদ্ধবিহারের সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র রমজান উপলক্ষে সৌহার্দ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন অনুষদের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শহীদ নাজমুল আহসান হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার করেন। হলের খেলার মাঠের সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের…
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মন্নান রসুলকে জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।রোববার (১৬ মার্চ) সকাল ১১টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো:রহিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন।আব্দুল মন্নান রাসুল শহরের রোনালসে রোডের মৃত মো. মুজাফফর আলী মিয়ার ছেলে।আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আ:মন্নান…
রজশাহী প্রতিনিধিরাজশাহীতে লুমিনাস প্রপার্টিজ এর উদ্যোগে লুমিনাস সিটিতে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরিচালনায় আয়োজন সম্পুর্ণ হয়। ১৫ মার্চ (শনিবার) বিকেলে নগরীর চন্দিমা থানাধীন মিলনের মোড়ের পার্শ্বে অবস্থিত লুমিনাস সিটিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লুমিনাস প্রপার্টিজের ডিরেক্টর ,সালাহ উদ্দিন আহমেদেরসঞ্চালনায় সভাপতিত্ব করেন লুমিনাস প্রপার্টিজের এম ডি ইমাজ উদ্দিন মন্ডল। এছাড়া অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেছেন ইমাম মেহেদী ও হাবিবুল আলম। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে ইসলামি গান পরিবেশনা করে অনুষ্ঠান শুরু করে লুমিনাস সিটির কর্মকর্তারা । অনুষ্ঠানে পর্দাশীল নারীদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন লুমিনস প্রোপার্টিজ। লুমিনাস প্রপার্টিজের…
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) উপজেলার কাশিল দক্ষিণপাড়া ঈদগা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। কাশিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহিন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ…
দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি শনিবার বিকালে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মিনহাজুর রহমান। তিনি বলেন,ইসলাম দেশ ও মানবতার কল্যাণের লক্ষ্যে সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে বাংলাদেশ জামাতে ইসলাম । দেশে বৈষম্যহীন শাসন প্রতিষ্ঠায় জামায়াত ইসলামীর বিকল্প নেই।’ মিনহাজুর রহমান আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ সুষ্ঠু বিচার পায়নি। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করবে। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুস সাত্তার। বক্তারা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে…
স্টাফ রিপোর্টার (নওগাঁ) : যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা সদরের মাছের মোড়ে প্রধান সড়কের উপর আয়োজিত মানববন্ধনে নওগাঁ জেলা সদর, আত্রাই, মান্দা ও মহাদেবপুরের সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও নারীনেত্রীসহ শতাধিক মানুষ অংশ নেন। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি, মহাদেবপুর মডেল প্রেসক্লাব ও মহাদেবপুর দর্পণ পরিবার এর আয়োজন করে।মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, যায়যায়দিনের সাবেক মহাদেবপুর প্রতিনিধি ও পরীক্ষামূলক সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের সম্পাদক সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মহাদেবপুর মডেল প্রেসক্লাবের…
স্টাফ রিপোর্টার ফরিদপুরের ভাঙ্গায় পৈত্রিক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ভাঙ্গা পৌর সদরের মধ্য হাসামদিয়া এলাকায় এক পক্ষের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে লিখিত বক্তব্য দেন মো. ফারদিন হাওলাদার। ফারদিন হাওলাদার অভিযোগ করেন, ফেসবুকে তার পরিবারের মালিকানাধীন সম্পত্তি নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে। তিনি জানান, তার দাদা হারুন-অর-রশীদ হাওলাদার ১৯৭৯ সালে এই জমি ক্রয় করেন এবং ১৯৮০ সালে তার দাদি ফাতেমা বেগমের নামে হেবা দলিল করেন। পরবর্তীতে বি.এস রেকর্ড মূলে তিনি সেই জমি হেমায়েত হোসেন হাওলাদার, বাবুল আহম্মেদ, বেলায়েত হোসেন হাওলাদার, এনায়েত হোসেনের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনও বহাল রাখা হয়েছে। রোববার (১৬ মার্চ) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন তিনি। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সে সময় উত্তাল হয়ে উঠেছিল বুয়েটসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। সেইসঙ্গে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হয়ে উঠেছিল দেশের রাজনৈতিক অঙ্গন। তীব্র সমালোচনার মুখে পড়েছিল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। তারা জানতে চেয়েছিল ভোটের বাজেট কত, আমাদের টাকা পয়সা ঠিকমতো রয়েছে কি না বা কোনোরকম অসুবিধা আছে কি না। রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কী আছে। আমরা যা যা করছি তাদের জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সবকিছু জানিয়েছি। তিনি বলেন, আমরা বলেছি,…