Author: admin

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেললাইন থেকে রেল ক্লিপ চুরি করতে গিয়ে রেলগার্ডের কাছে ধরা পড়েছে চোরদলের একজন। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের লো- ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এ চুরির ঘটনা ঘটে। এ সময় ৪ জন রেল ক্লিপগুলো স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে একজন ধরা পড়ে। জানা যায়, আটককৃত ওই চোরের নাম রাজন (২২)। সে ময়মনসিংহের কেওয়াটখালীর বাসিন্দা কাশেমের ছেলে। এসময় বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, “আওয়াজ শুনতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের লো- ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে গিয়ে ব্যাগভর্তি রেলক্লিপসহ একজন চোরকে আটক করি। তবে তার দলের বাকি ৪ জন তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়।”…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল রোববার। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্যে এ দিন ধার্য করেছেন। শনিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত রায়ের কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পলাশবাড়ীতে শয়ন ঘর থেকে হৃদয় মিয়া(২৫)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ মার্চ শনিবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হৃদয় ঐ গ্রামের আনারুল ইসলামের ছেলে। এলাকা বাসী সুত্রে জানা গেছে, হৃদয় মিয়া প্রায় অর্ধমাস আগে তার বন্ধুর স্ত্রী লামিয়াকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন। পরে লামিয়া জানতে পারে তার আগেও একটি বউ আছে এরপর থেকেই বাবার বাড়ীতে ফিরে যেতে চায় লামিয়া,এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হয়। গেলো রাতে আবারও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। সকালে লামিয়ার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে দেখতে পায় হৃদয়ের…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু “নির্ভয়া” অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ১২ মার্চ ঢাকার আগারগাঁয় অবস্থিত আইডিবি ভবনে ইউএনডিপি’র কার্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। “দ্যা ডেইলি স্টার” পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এবং ইউএনডিপি ঢাকা অফিসের প্রতিনিধির হাত থেকে সম্মাননা ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু। স্থানীয় বিচারব্যবস্থা শক্তিশালীকরণ এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে নিয়মিত স্ব শরীরে উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদের সব সেবা চলমান রাখাই নির্ভয়া অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হন। তিনি ছাড়াও বিভিন্ন বিভাগে মনোনীত হয়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ইসলামি আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ মার্চ) বিকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী,জেলা সাধারণ সম্পাদক আখিনুর মিয়া। বক্তারা বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, পেশাজীবি, ব্যবসায়ী,শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্থরের অংশীজনের সম্মানে আমাদের আজকের ইফতার মাহফিল। আল্লাহর অশেষ রহমতে আমরা এবার শেখ হাসিনার নির্যাতন অত্যাচার ছাড়া রোজা রাখতে পারছি। আল্লাহ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ‘অলঙ্কার জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই জুয়েলার্স দোকানের পাশের এক লাইব্রেরির তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের হাজী মার্কেটের অলঙ্কার জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, অলঙ্কার জুয়েলার্সের পাশের লাইব্রেরি দোকানের ভেতর দিয়ে ঢুকে তার দোকানের দেয়াল কেটে প্রায় ৮০ ভড়ি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। শনিবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেয়াল…

Read More

সাজ্জাদ ইয়াসির,পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার(১৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। এ ব্যাপারে সভাপতির দায়িত্ব…

Read More

তুষার দেব জেলা প্রতিনিধি: ফাগুনের শেষ বিকেলে যখন প্রকৃতি রঙিন ছোঁয়ায় সেজে ওঠে, তখনই শ্রীমঙ্গলের সবুজবাগে শুরু হয় রঙ, আনন্দ ও ভক্তির এক মহোৎসব—দোলযাত্রা। এ বছর পঞ্চমবারের মতো আয়োজিত হলো এই বর্ণাঢ্য উৎসব, যেখানে সনাতন ধর্মাবলম্বীদের সকলেই মেতে ওঠেন আনন্দ-উচ্ছ্বাসে। ১৪ মার্চ (শুক্রবার) সকাল থেকেই সবুজবাগের সার্বজনীন শ্মশানঘাট সংলগ্ন মাঠে ভক্তদের সমাগম শুরু হয়। বিশাল প্যান্ডেলে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করে শুরু হয় পূজা-অর্চনা। ধূপের সুগন্ধ, শঙ্খের ধ্বনি আর কীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পূজারত ভক্তরা পরম ভক্তিতে দুপুর ১২টায় অঞ্জলি নিবেদন করেন। এরপর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরই শুরু হয় দোল উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত পর্ব—রঙ…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগে নিয়মবহির্ভূতভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালুর অভিযোগ উঠেছে। সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আইন থাকলেও মাত্র দুইজন শিক্ষার্থীর কোর্স রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিক্ষাবর্ষের অক্টোবর-মার্চের সেমিস্টার চলমান রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে নোবিপ্রবি কৃষি বিভাগ। পরবর্তীতে এ বছরের ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ৫ জন শিক্ষার্থীকে ভর্তিযোগ্য হিসেবে ঘোষণা দেয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে ভর্তির নির্দেশ প্রদান। রেজিস্ট্রার দপ্তর এবং বিভাগীয় সূত্রে জানা যায়, ৫ শিক্ষার্থী মধ্যে মাত্র ২ জন…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রেসক্লাবের ভিআইপি কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর আহসনা হাবীব মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি…

Read More