- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখা আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে রহনপুর আলমিজান সুপার মার্কেটে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির ইমামুল হুদা। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা সেক্রেটারি মাওলানা মসিউর রহমান, সাবেক আমির শাহ আলম, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান, সেক্রেটারি মানিক রাহয়ান, ছাত্রশিবির জেলা পূর্ব শাখার সেক্রেটারি আব্দুলল্লাহসহ অন্যরা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম, নুর মোহাম্মদ, সামিরুল ইসলাম,শাহীন আলম, ইয়াহিয়া খান রুবেল, আলোচনা…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা নির্মাণে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে। জানা গেছে, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচঢালাই দিয়ে ১২মিলিটার রাস্তা নির্মাণের কথা থাকলেও, সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়। স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে…
সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সম্প্রতি মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু যত্ন কেন্দ্রের আঁচল স্কুলে পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক রয়েছে অভিযুক্ত স্কুলছাত্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । রবিবার (৯ মার্চ) জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে ধর্ষনের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ধর্ষক স্কুলছাত্র মোহাম্মদ (১৫) শিশু যত্ন কেন্দ্র আঁচলের শিক্ষিকা ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রবিবার সকালে ধর্ষিতা স্কুলছাত্রী…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্তে অপরূপ সৌন্দর্য প্রায় তেরশত বছর আগের প্রাচীনকালের কেরামতিয়া বড় মসজিদ। যা এলাকায় ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। এটি হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত। যেখানে হাজার হাজার নারী-পুরুষ এক জমায়েতে নামাজ আদায় করেন। এখানে বিভিন্ন নারী-পুরুষ মনের নেক বাসনা নিয়ে মানত করে দান-সদগা দেন এবং তাদের বিশ্বাস আল্লাহর রহমতে তাদের মনের বাসনা পূর্ন হয়। ভারত-বাংলাদেশে সীমান্তের অপরূপ সৌন্দর্য বড়খাতা কেরামতিয়া বড় মসজিদ। ভারতের কুচবিহারের শিতলকুচি ও বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে অবস্থিত কেরামতিয়া বড় মসজিদ। যা এলাকায় ভাঙ্গা মসজিদ নামে পরিচিত। হাতীবান্ধার ঐতিহাসিক নিদর্শন এ মসজিদের রয়েছে…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনায় নিহত আহসানুল ইসলাম অর্কিড (৩২) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী । শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে নিহত অর্কিডের ৩ বছরের শিশু কন্যা অকিয়া তাবাসসুম মায়ের সাথে মহাসড়কে দাড়িয়ে বাবা হত্যার বিচার চায় । সে সময় অকিয়াকে বার বার বলতে শোনা যায় , আমি বিচার চাই , আমি বিচার চাই,বাবা হত্যার বিচার চাই । মানববন্ধনে আহসানুল ইসলাম অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা স্বামী হত্যার বিচার দাবি করে বলেন , আমার স্বামীকে পরিকল্পিতভাবে শরীরে…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ৮ বছরের শিশু আছিয়ার গায়েবানা জানাজা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রধান ঈদগাহ ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। পরে তিনি মুসুল্লীদের নিয়ে জানাজার ইমামতি করেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিশু আছিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গত ৮ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ লিটন হোসেন গাজী (৩০) ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তর লিটনের দুই সহযোগী হলেন, শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আবির হাসান আশিক। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোঃ ফাহিমের নেতৃত্বে নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটন সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার এবং শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল ও মানববন্ধন করেছেন সরকারি কলেজের শিক্ষার্থীরা। গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ মশাল মিছিলটি ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭:০০ মিনিটে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ট্রাফিক মোড় হয়ে পুরাতন বাজার দিয়ে প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর পার্কে মানববন্ধন করে। এ মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, সাগর আহমেদ, রুবান হাসান রিয়াদ, মোজাহিদ হোসেন, মেজবাহুল হক, সৌরভ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসা করতে পারলে সবার ভাগ্য বদলে যাবে। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্রতীর রয়েছে। চট্টগ্রামের সমুদ্রতীরের যে কোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব। কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র। তিনি লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান, বিদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী কি…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল বখাটে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের জোড়খালী এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বুধবার রাতে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, ফলে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন—জোড়খালী এলাকার মাহাবুব মল্লিকের ছেলে রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) এবং মোস্তফা মল্লিকের ছেলে আরিফ মল্লিক (২১)। তারা এলাকার চিহ্নিত…