- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্জন সিকদার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নির্জন সিকদার উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহরাইনপ্রবাসী মিঠুন মিস্ত্রীর সাত বছরের মেয়ে গত ৪ মার্চ দুপুরে বাড়ির পাশে টমেটো আনতে গেলে প্রতিবেশী নির্জন সিকদার তাকে ফুঁসলিয়ে একটি কলাবাগানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর ৯ মার্চ বিকেলে নির্জন শিশুটির বাড়িতে গেলে শিশুটি তাকে দেখে আতঙ্কিত হয়ে…
আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেনে শান্তি চায় না ইউরোপ। এমনকি ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ দীর্ঘায়িত করাই ইউরোপীয় দেশগুলোর মূল লক্ষ্য বলেও মন্তব্য করেছে রাশিয়া। শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাশিয়া ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ এনেছে। দেশটি দাবি করেছে, তাদের (ইউরোপীয় দেশগুলোর) লক্ষ্য হচ্ছে— উত্তেজনা বৃদ্ধি করা এবং যুদ্ধ আরও দীর্ঘায়িত করা। আনাদোলুর এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানি এবং ফ্রান্স পূর্ব ইউক্রেনের ওপর ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে। অন্যদিকে ব্রিটেন ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে…
মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় । বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকাল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন। মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক ( অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার গড্ডিমারি ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা এলাকায় এ ঘটনা ঘটে। আটক জহুরুল মোল্লা সাগর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। জানা গেছে, জহুরুল মোল্লা সাগর একজন শ্রমিক। তিনি উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল মোল্লা সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে বলে, বাড়িতে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শস্যা ভান্ডার হিসাবে খ্যাত। সবজি সংরক্ষণের জন্য কোন হিমাগার না থাকায় কৃষকের মুখে হাসি নেই। এতে করে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থের হওয়ার কারনে ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলছেন। কারণ সবজী তোলার সাথে সাথেই বাধ্য হয়ে ‘পানির দরে’ বিক্রি করতে হচ্ছে, না হলে পচে নষ্ট হয়ে যাবে। বর্তমানে টমেটোর চাষের বাজারজাত করনের শেষ সময় চলছে। বাজারে মূল্যও কমে গেছে। মজুরী ও পরিবহন খরচ না উঠায় চাষিরা ক্ষেত থেকে টমেটো তুলছেন না। ফলে ক্ষেতেই টমেটো বিনষ্ট হচ্ছে। অথচ আগামী মাসখানেক পরই টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে। কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা…
(খাগড়াছড়ি প্রতিনিধি) আজ বৃহস্পতিবার, মানিকছড়ি ফুট হাউস অডিটোরিয়ামে,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল বাশার এর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলা মহিউদ্দিন বিন সুরুজ সদস্য,কেন্দ্রীয় উপকমিটি,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন মুহাম্মাদ আশরাফুল ইসলাম সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ ইব্রাহীম খলীল সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা। মুহাম্মাদ হাসান জামিল অর্থ ও কল্যাণ সম্পাদক, ইসালমী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা। ২০২৫-২৬সেশনের কমিটির ঘোষণা করা…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের দুটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ৫৬ সেকেন্ড ও ১১ সেকেন্ডের ভিডিও দুটিতে আপত্তিকর অবস্থায় দেখা যায় এক নারী ও অভিযুক্ত কলেজ শিক্ষককে। বাণিজ্য বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভিডিওতে থাকা ওই ছাত্রী। এমনকি ভিডিওটি নিজেই ধারণ করেছেন বলে জানান ওই শিক্ষার্থী। জানা গেছে, অভিযুক্ত কলেজ শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সিটি কলেজের প্রভাষক। পাশাপাশি তিনি চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের (টাউন ক্লাব) সদস্য। তার বাড়ি জেলা শহরের হুজরাপুর এলাকায়। ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগ, কয়েক মাস…
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুমকি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। দুমকি প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি’র উপজেলা প্রতিনিধি আবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান, গনঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না…
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ কথায় আছে বাঙ্গালী উৎসবে মাতে। উৎসব আয়োজনে থাকে বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন। হোক সেটা ঈদ পূজা বা নবান্ন। একেক উৎসবে একেক রকমের আয়োজন করে থাকেন। এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনে একটু মিষ্টি মুখ না করলেই নয়। ঈদকে সামনে রেখে পাড়া মহল্লায় চলছে বিভিন্ন পিঠা, সেমাই বানানোর ধুম। ঘরের ছেলে বুড়ো নববধুরাও এতে যোগ দিচ্ছেন। আর ক‘দিন বাদেই তো ঈদ। সময় নাই বেশি। সবাই মিলে হৈহুল্লোড় আর গল্প গুজবে মেতে তৈরি করছেন হাতে বানানো বিভিন্ন পিঠা, সেমাই। ঈদের দিন সকালে খাবার টেবিলে সুস্বাধু করে রান্না করে উপস্থাপন করা হবে সবার জন্য। শুধু দেশে নয়,…
দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি উচ্চ আদালতের নির্দেশেখাগড়াছড়ির দীঘিনালার দুইটি ইটভাটা স্থায়ী ভাবে বন্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল তিন টায় দীঘিনালা উপজেলা সবকয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগ দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট উপস্থিত ছিলেন। দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ বলেন হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় দীঘিনালা অবস্থিত ইটের ভাটা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে উপজেলার অবৈধ ইটভাটাগুলোকে একাধিকবার বন্ধ ও জরিমানার করলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয় প্রশাসন।ভবিষ্যতে দীঘিনালাতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না বলে জানান।