- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। সকাল ৮টা থেকে টিকিটগুলো অনলাইনে বিক্রি হবে। এ সময় পাওয়া যাবে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে করতে সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান শূন্যপদে শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে সে-সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে তিনি সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে শিগগিরই লোকবল নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব আরও বলেন, সরকারি বিভিন্ন সংস্থা ও…
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার খবরে আন্দোলনে নেমেছে ওই কলেজের শিক্ষার্থী ও নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা। আজ ১৩ ই মার্চ বেলা সাড়ে ১১ টায় কলেজের লাইব্রেরী কক্ষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষনা করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল ও মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীরা বলেন- মান উন্নয়ন না করে উল্টো মানহীন আখ্যাদিয়ে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা অযৌক্তিক। এধরনের সিদ্ধান্ত নেয়া হলে মেডিকেল শিক্ষা ও চিকিৎসা খাতের বিশাল ঘাটতি তৈরি করবে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সংকোচিত হয়ে পড়বে। তাই…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, মডেল মসজিদের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের কমিটি তদন্ত করে দেখছে। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান নেই।
মাগুরা প্রতিনিধি মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ এশা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে সোনাকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় মানুষের ঢল নামে। চোখের জলে শিশুটিকে চিরবিদায় জানায় এলাকাবাসী। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রমুখ। এর আগে দুপুরে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট। এ ছাড়া মানবাধিকার ইস্যুও গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সূচি অনুযায়ী শুক্রবার (১৪ মার্চ) সকালে মহাসচিবের সঙ্গে (হোটেলে) প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ফাল্গুনের শেষে এসে সারা দেশে তাপমাত্রা বেড়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রার চোখরাঙানি অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, দখিনা বাতাস শুরু হয়েছে। এতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে তাপমাত্রাও বাড়ে। বৃহস্পতিবার এ বছরের প্রথম তাপপ্রবাহ শুরু হয়েছে। জলীয় বাষ্পের জোগান বেশি থাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিন যশোর ও চুয়াডাঙ্গার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলা ও কুড়িগ্রামের রাজারহাটে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা দুটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন,আমি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সাদুল্লাপুর উপজেলার সাধারণ জনগন অত্যন্ত শান্তি প্রিয়।কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন সমস্যা নেই।রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সামনে ঈদুল ফিতরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদেরকে আর বেশী সচেতন হতে…
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাকৃবির কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষক ড. মো. আখতারুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফারহান নাদিম ফাহিম। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাকৃবি ক্যারিয়ার ক্লাবের ওই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন ড. মো. শহীদুর রহমান ও ড. এ. কে. এম. আবদুল্লাহ আল-আমিন। অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতাস রায়, আমেনা আক্তার, স্বীকৃতি বর্মণ, শাদমান সামিন, নাজিয়া সুলতানা ও অর্ণব সাহা। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আবু নোমান মো. সিয়াম ও মো. ইফতেখার চৌধুরী…
নিজস্ব প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু’র আয়োজনে পটুয়াখালীর দুমকীতে এক হাজার গরীব অসহায় পরিবারকে ঈদ উপহার ও তিন শত জনকে নগদ টাকা দেওয়া হয়। ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র মানুষগুলো। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর, সাবান সহ নগদ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুমকী আপতুন নেসা খাতুন…