- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
ঝালকাঠি প্রতিনিধি :জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার ঝালকাঠি সিভিল সার্জনের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনটি ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে। এবারের ক্যাম্পেইনে ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দু’টি পৌর শহরে মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিস ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৬০৮ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ভিটামিন ‘এ’ প্লাস এর কার্যকারিতা ও বিভিন্ন রোগ…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে দিনমজুর আবুল বাশার (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। গ্রেপ্তারকৃত রানা ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের একটি রাস্তার ওপর দিনমজুর আবুল বাশারকে ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে রানা ও তার সহযোগীরা। আহত অবস্থায় আবুল বাশার দৌড়ে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়।…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার জুনায়েদ আহম্মেদ হৃদয়(১৮) ও রাশিদুল(২০) হত্যা মামলার আসামী জুনায়েদ হাসানকে(২৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল ১২মার্চ বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসূলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। সে রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো হাটিপাড়া এলাকার রাজু মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, জোড়া হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী জুনায়েদ হাসানের ১০দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জোড়া হত্যা মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য গত ৪ফেব্রুয়ারি মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রূপগঞ্জের তারাবো এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে জুনায়েদ আহম্মেদ হৃদয় ও রাশিদুল নিহত হয়। এ ব্যাপারে…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে প্রাণ-আরএফএল কর্তৃক রাজশাহী টেক্সটাইল মিলস এর শতাধিক বৃক্ষ নির্বিচারে হত্যা ও পুকুর ভরাট বন্ধ এবং রাজশাহীর বাগমারায় জোর জবরদস্তি পুকুর খননের প্রতিবাদ স্মারকলিপি প্রদান করার পরও প্রশাসনের বিএনপির সাথে সম্পর্ক বজায় রাখতে নীরব ভূমিকা থাকায় ৩ সংগঠন সহ বাঘমারাবাসী মানববন্ধন করে পুনরায় স্মারকলিপি প্রদান করে রাজশাহী সহ ঢাকার প্রধান দপ্তর গুলিতে। ১২ মার্চ (বুধবার) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে দুপুর ১২.০০ টায় ফ্যাসিবাদ বিরোধী সংগঠন জুলাই-৩৬ পরিষদ, বরেন্দ্র অঞ্চলের তরুণ-যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে এ মানববন্ধন ও সরকলিপি প্রদান করা হয়। জুলাই-৩৬ পরিষদের মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ এর সঞ্চালনায়…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।। ফসিল জমিতে থাকা ধানগাছ খেয়েছে একপাল মহিষ। আর এতেই ক্ষুব্ধ কৃষক। ক্ষোভে মহিষের পাল থানায় নিয়ে হাজির তিনি। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। কৃষকের এমন কাণ্ডে এলাকায় সৃষ্টি হয় কৌতূহল। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গতকাল বুধবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষক অদ্ভুত এই কাণ্ড ঘটান। যদিও পরে আপসের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। জানা যায়, বুধবার বিকেলে আলীনগর ইউনিয়নের এক কৃষকের ধানখেতে একপাল মহিষ ঢুকে ধানগাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে যান। পরে বিষয়টি আপসের মাধ্যমে সমাধান করে মালিকের কাছে মহিষ হস্তান্তর করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে দশম গ্রেডে এসব শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। রিট আবেদনের পক্ষে শুনানিতে সালাহউদ্দিন দোলন বলেন, ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন এবং একই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। কিন্তু তখন মন্ত্রণালয় কৌশলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার…
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে খাবার হোটেল থেকে বের করে রোজা না রাখা বৃদ্ধসহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবস করানো বণিক সমিতির সেই নেতা ক্ষমা চেয়েছেন। এর আগে বুধবার (১২ মার্চ) দুপুরে লাঠি হাতে নিয়ে ওই নেতা কয়েকজনকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হলে রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে দুইজনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। থানা এলাকায় করা ভিডিও বার্তায় দেখা গেছে, আজিজ ভুক্তভোগী মুনছুরুল হক ও মো. সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া লাল চুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে। ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা ১৫ মার্চ থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮,…
শ্রমিকদের বেতন-বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে ভোরের বাংলা নিউজ ডেস্ক শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসসহ সকল পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া মার্চ মাসের বেতনের কমপক্ষে ১৫ দিনের বেতন মালিকপক্ষ তাদের সক্ষমতা অনুযায়ী দেবেন। আসন্ন ঈদ-উল-ফিতর পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি সংক্রান্ত পর্যালোচনার জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৮৫তম সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে আয়োজিত সভায় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ থেকে ৭টি বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। ১। আসন্ন ঈদ-উল-ফিতর এর পূর্বে কোনো শ্রমিককে চাকরিচ্যুত/ছাঁটাই করা যাবে না। ২। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক…