- সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য শিফাতের জন্মদিন উদযাপিত
- নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ
- কালভার্ট আছে, সড়ক নেই: ডিমলায় দুই ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে ভোগান্তি
- দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
- ১০২ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, উৎসবের রঙে সাজছে কেশবপুর
- গোলাপি ও সাদা পদ্মফুলের সমাহারে কোটালীপাড়ার মুসুরিয়া বিল
- উজিরপুরের গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- অনিয়ম জালিয়াতি অর্থ আত্মসাৎ কমিশন বাণিজ্যের অভিযোগে বহাল গণপূর্ত প্রকৌশলী আন্দালিব
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: পাথর ও মেশিন জব্দ, ট্রাক আটক
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার। বুধবার (১২ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার, সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল। এর আগে, গত ৫ নভেম্বর রাতে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।…
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছে সৌদি সরকারি গণমাধ্যম। সৌদি সংবাদমাধ্যম আল-আকবারিয়া মঙ্গলবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলে জেদ্দায় মার্কিন-ইউক্রেনীয় আলোচনায় সফলতা এসেছে’। বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ‘৯ ঘণ্টার মার্কিন-ইউক্রেনীয় আলোচনার পর ইউক্রেন ৩০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে এবং পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের পরিকল্পনাও রয়েছে’। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মঙ্গলবার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায়বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। বুধবার (১২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়টিকে সমর্থন করছেন এবং বিষয়টি দেখছেন। আমরা বিষয়টিকে আবার সঠিকভাবে উপস্থাপন করতে চাই। গাম্বিয়ার প্রেসিডেন্ট এবং জনগণ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে কাজ করার জন্য এবং এই মামলার সফল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ মার্চ বুধবার বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার উদ্যোক্তাবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি মোঃ আমজাদ হোসেন, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা,পরিচালক তাসলিমা আজম, হামিমা তন্নী, রনী চাকি, নাসিব সচিব সিফতান আহমেদ, সাংবাদিক বিপ্লব, নারী ফুটবলার মেহেজাবিন,আলেফা,উদ্যোক্তা সংগঠক মনিরা পারভীন, গিনি, নুর-ই-শাহরী, শফিকুলসহ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ মানববন্ধন চলাকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির…
রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল রাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ আল মামুন, মাহবুবা আক্তার বৃষ্টি, মোয়াজ আল কায়কোবাদ, মো:আব্দুল্লাহ হেল বাকী, মো. সাকিব, মো. পারভেজ আহাম্মেদ, মো. সাজ্জাদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক কানন হাসান অর্ণব, সাব্বির আহামেদ, সাদ…
ঝালকাঠি প্রতিনিধিঃ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ বেলাল হাফসী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী।এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহ-সভাপতি এম. আমিনুল…
আন্তর্জাতিক ডেস্ক আরব সাগরে ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে দেখা গেছে রাশিয়ার যুদ্ধজাহাজকেও। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে উভয় দেশের যুদ্ধজাহাজগুলো যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ ২০২৫ শিরোনামে এই মহড়ায় অংশ নেবে চীনও। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার করভেট আলদার সাইদেনঝাপোভ ও ইরানের ফাস্ট অ্যাটাক ক্রাফট নেইজেহ পি-২৩৫-কে কোনারাক সামরিক ঘাঁটির দিকে যেতে দেখা যায়। পরে রাশিয়ার নাবিকরা একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে রুশ ক্যাপ্টেন আলেকসেই আন্তসিফিরভ বলেন, সাগরে যদি হুমকি পাই, তা মোকাবিলায় সহযোগিতা প্রতিষ্ঠায় ইরান ও চীনের সঙ্গে এই মহড়ায় অংশ নিতে এসেছি। চীন, ইরান ও রাশিয়ার মধ্যে ভালো…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি গতকাল দুপুর ১.০০ ঘটিকার সময় নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে হাটহাজারী বাস স্টেশন মোড়ে সড়কের জায়গা দখল করে অস্বাস্থ্যকর পরিবেশে খবার তৈরি ও বিক্রির কারণে ভাতঘর হোটেল (জামাল পিতাঃ বজল আহম্মদ)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ১০,০০০(দশ হাজার) টাকা জরিমানা আদায়পূর্বক সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব এবিএম মশিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার , হাটহাজারী , চট্টগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবাখালীর উত্তর মিলনপুর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া বলেন, ‘ভুক্তভোগী ঐ নারী শ্বশুরবাড়িতে গৃহস্থালি কাজ করছিল। এ সময় স্থানীয় বখাটে আব্দুর রহমান ঘরে ঢুকে ঐ গৃহবধূকে জড়িয়ে ধরে। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে দেয়।’ ১১/০৩/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় নুরতাজ আক্তার@মারিয়া (১৬), পিতা-নুর ইসলাম, মাতা-মরিয়ম বিবি, স্বামী-শামীম হোসাইন, গ্রাম-উত্তর মিলনপুর, ডাকঘর-ীঘিনালা, ০৭নং ওয়ার্ড, ০৩নং কবাখালী ইউপি, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা থানাধীন…
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় সিপিবি নেতা কমরেড আব্দুল মালেকের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিপিবি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান প্রামাণিক। বক্তব্যে আব্দুস সোবহান বলেন, প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের পাড়ে দেলোয়ার হোসেন নামের এক ভূমিহীন ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি সেখানে একটি ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে যুবদলনেতা সোহেল তানভীর ও তার সাঙ্গপাঙ্গরা কাজে বাধা দিয়ে ভূমিহীন দেলোয়ার হোসেনের কাছে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় কমরেড আব্দুল…