Author: admin

সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা। অনুষ্ঠানের শুরুতেই মানব দেহে ভিটামিন ‘এ’র প্রয়োজনীতা, গুরুত্ব, অভাব জনিত রোগ, প্রতিকারের উপায় ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদ্ধতির বিশাদ বিবরণ দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র মাহাতো, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত…

Read More

পাটগ্রাম প্রতি নিধি দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ন,ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় বুড়িমারী- লালমনিরহাট মহাসড়কে এ প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বাসিরুল ইসলাম আকন্দ, প্রভাষক মাহবুবার রহমান সোহেব, শিক্ষাথী হামিদা আক্তার, মেহেরিন আক্তার, হাসান আল গালিব প্রমুখ।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সব স্লোগানের মধ্যে রয়েছে-“ তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, “…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুুত নিচ্ছেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁচড়া ইউনিয়নের উত্তর চাঁচড়া ১নং ওয়ার্ডে গাঁজা বিক্রেতা মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে । এসময় ১ কেজি গাঁজাসহ বিক্রেতা মিলনকে (৪৮) আটক করেন। এ নিউজ লেখা পর্যন্ত আটক মিলনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। তজুমদ্দিন অফিসার ইনচার্জ আলাউদ্দিন মাসুদ।…

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:”দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও অগ্নিনির্বাপন মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন, সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান,ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুক আহমেদ,সাংবাদিক শাব্বীর এলাহী, আব্দুস…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁ শহরের খলিসাকুড়ি মোড় এলাকায় নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী বিলকিস বানু (৫০)। প্রত্যক্ষদর্শী ও নওগাঁ সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তাঁর স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটো রাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ফাহাদ রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের কাজী সরোয়ারের ছেলে। সে ও ভুক্তভোগী তরুণী রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।এ বিষয়ে গত সোমবার (১০ মার্চ) রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা নুপুর আক্তার। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ঝালকাঠি শহর থেকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ফাহাদকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।বর্তমানে ভুক্তভোগী ছাত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মামলার এজাহারে ভুক্তভোগী ছাত্রীর…

Read More

কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্যের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান চালানোর অপরাধে ১১ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার ও রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। তিনি বলেন, সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। এমন খবরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে…

Read More

ক্যাপশনঃ কাঁঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের নাইম ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার রুবেল হাওলাদার (৩২) এবং কাঁঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের নাইম ইসলাম (২৭)। রুবেল হাওলাদার হলেন মোকাব্বের হাওলাদারের ছেলে এবং নাইম ইসলাম চুন্নু হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মটরের মাধ্যমে পুকুরের পানি সেচ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন।…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এম. কেরামত আলী হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ ই মার্চ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের ছাদে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এম. কেরামত আলী হলের শতাধিক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে পবিপ্রবির এম. কেরামত আলী হল শাখা ছাত্রদল নেতা আনাস বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশের সার্বিক উন্নয়ন কামনায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে”।

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নাম পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন নামে সার্টিফিকেট নিতে বিভিন্ন জটিলতা ও বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ইস্যু করতে প্রশাসনের গড়িমসি ও সিদ্ধান্তহীনতা, অনার্স ও মাস্টার্সের সার্টিফিকেট দুইটি দুই নামে দেওয়া, ইতোপূর্বে শিক্ষাজীবন শেষ করা শিক্ষার্থীদের নতুন নামে সার্টিফিকেট না দেওয়া সহ বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। যার কারণে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন , সার্টিফকেট সংক্রান্ত ইস্যু নিয়ে উপ-উপাচার্য বলতেছেন যারা আগে পাশ করে গেছেন কিন্তু সার্টিফিকেট উঠায় নি তারা পুরাতন নামেই সার্টিফিকেট পাবেন। অথচ কন্ট্রোলার দপ্তর থেকে বলা হয়েছে যারা সার্টিফিকেট উঠায় নি…

Read More